উদ্দীপকের জনসংখ্যা পিরামিডটি উন্নয়নশীল দেশের জনসংখ্যা পরিস্থিতি নির্দেশ করে। যেমন- বাংলাদেশ
পৃথিবীর সবদেশে একই রকম কার্যাবলি প্রচলিত নয়। অর্থনৈতিক সামর্থ্যের উপর ভিত্তি করে বিশ্বকে অনুন্নত, উন্নয়নশীল ও উন্নত এই তিনভাগে ভাগ করা যায়। অনুন্নত ও উন্নয়নশীল বিশ্বের দেশসমূহের শতকরা ৫০ থেকে ৮০ ভাগ মানুষ ১ম পর্যায়ের কর্মকান্ডের সাথে জড়িত। যেমন- বাংলাদেশের প্রায় ৮০ শতাংশ লোকজন কৃষি কার্য, মৎস্যশিকার ইত্যাদি কায়িক শ্রমে নিয়োজিত। সম্প্রতি বাংলাদেশ শিল্পে অনেক এগিয়েছে। এতদসত্ত্বেও এদেশে শিল্পে নিয়োজিত লোকের সংখ্যা ২০ শতাংশের বেশি নয়।
Related Question
View Allনিজের বাসস্থান ছেড়ে অন্য স্থানে গিয়ে স্থায়ীভাবে বসবাস (গ্রাম থেকে শহরে বা এক দেশ থেকে অন্য দেশে) করাই অভিবাসন।
বলপূর্বক অভিগমনে কিছু মানুষ শরণার্থী হয়।
বলপূর্বক অভিগমনে যথা- গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক বৈষম্য বা যুদ্ধের কারণে যে সমস্ত ব্যক্তি কোনো স্থানে সাময়িকভাবে আশ্রয় গ্রহণ করে এবং সুযোগমত স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে তাদেরকে শরণার্থী বলে। যেমন- কক্সবাজারে মিয়ানমারের রোহিঙ্গাদের আশ্রয় গ্রহণ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!