উদ্দীপকের জনসংখ্যা পিরামিডটি উন্নয়নশীল দেশের জনসংখ্যা পরিস্থিতি নির্দেশ করে।
বাংলাদেশের জনসংখ্যা পিরামিড ও এরূপ নিচের দিকে স্ফীত। এর উল্লম্ব অক্ষে বয়স, বামদিকে পুরুষ ও ডানদিকে মহিলার সংখ্যা দেখানো হয়েছে।
বাংলাদেশের জন্য এরূপ চিত্রে দেখা যায় যে, ৬০ থেকে ৯০+ লোকের সংখ্যা ১.৫ মিলিয়নের কম এবং পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি। দেশের প্রায় অর্ধেক লোক পরনির্ভরশীল। শিশু-কিশোর ছাড়া বৃদ্ধ লোকও রয়েছে। চিত্র হতে আরও বোঝা যাবে যে, বাংলাদেশে জন্মহার বেশি কিন্তু মৃত্যুহার কম।
Related Question
View Allনিজের বাসস্থান ছেড়ে অন্য স্থানে গিয়ে স্থায়ীভাবে বসবাস (গ্রাম থেকে শহরে বা এক দেশ থেকে অন্য দেশে) করাই অভিবাসন।
বলপূর্বক অভিগমনে কিছু মানুষ শরণার্থী হয়।
বলপূর্বক অভিগমনে যথা- গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক বৈষম্য বা যুদ্ধের কারণে যে সমস্ত ব্যক্তি কোনো স্থানে সাময়িকভাবে আশ্রয় গ্রহণ করে এবং সুযোগমত স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে তাদেরকে শরণার্থী বলে। যেমন- কক্সবাজারে মিয়ানমারের রোহিঙ্গাদের আশ্রয় গ্রহণ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!