ভূগোল মানুষ ও প্রাকৃতিক পরিবেশের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করে। ভূগোল একদিকে যেমন প্রকৃতির বিজ্ঞান আবার অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। পৃথিবীর জলবায়ু, ভূপ্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, নদনদী, সাগর, খনিজ সম্পদ মানুষের জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। আবার মানুষের ক্রিয়াকলাপ যেমন- ঘরবাড়ি, রাস্তাঘাট, শহর-বন্দর নির্মাণ প্রকৃতি ও পরিবেশে নানারকম পরিবর্তন ঘটায়। তাই বলা যায়, মানুষ ও পরিবেশের মধ্যে একটি মিথস্ক্রিয়ার (Interaction) সম্পর্ক আছে। এই সম্পর্কের মূলে আছে কার্যকারণের (Cause and effect) খেলা। ভূগোলের প্রধান কাজ হলো এই কার্যকারণ উদঘাটন করা।
Related Question
View Allভূগোল শব্দটি সর্বপ্রথম ইরাটসথেনিস ব্যবহার করেছেন।
পৃথিবীর প্রায় চারভাগের তিনভাগই সমুদ্র। তাই সমুদ্রবিদ্যার বিষয়বস্তুও ব্যাপক।
সমুদ্রপথে যোগাযোগ, সমুদ্রপৃষ্ঠের উত্থান, অবনমন, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ ও লবণাক্ততা নির্ধারণ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি সমুদ্রবিদ্যার বিষয়বস্তুর অন্তর্গত।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!