"উদ্দীপকের চিত্রটি 'তোলপাড়' গল্পের প্রতিচ্ছবি।"- মন্তব্যটি যথার্থ।
বাংলাদেশের জন্ম হয় ১৯৭১ সালের দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে। তাই মুক্তিযুদ্ধের ইতিহাসও আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা জীবনের প্রতিটি স্তরে যেন মুক্তিযুদ্ধের 'এই চেতনা কাজে লাগাতে পারি।
উদ্দীপকে অসংখ্য মানুষকে নিজেদের সর্বস্ব ত্যাগ করে প্রাণভয়ে পালাতে দেখা যায়। মুক্তিযুদ্ধের সময় এভাবেই নিজের জীবন বাঁচাতে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে যায়। 'তোলপাড়' গল্পের মূল বিষয়বস্তু হলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ঘর ছেড়ে পালিয়ে যাওয়া অসহায় মানুষদের অবস্থা। একজন প্রৌঢ় মহিলা, পুত্র হারানো একজন বৃদ্ধসহ অসংখ্য ঘরছাড়া মানুষের সবার আর্তনাদ ফুটে উঠেছে গল্পে। তারা সবাই মুক্তিযুদ্ধের সময় জীবন বাঁচাতে পালিয়ে যায় এক স্থান থেকে অন্য স্থানে।
উদ্দীপকে অসংখ্য মানুষের পালিয়ে যাওয়ার চিত্র দেখানো হয়েছে। 'তোলপাড়' গল্পেও অসংখ্য মানুষের ঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যাওয়ার বিষয়টি প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, গল্পের মূল বিষয়বস্তু এটি। তাই বলা যায়, উদ্দীপকের চিত্রটি 'তোলপাড়' গল্পের প্রতিচ্ছবি।
Related Question
View Allসাবুর মায়ের নাম জৈতুন বিবি।
মুক্তিযুদ্ধে বিপদগ্রস্ত মানুষের জন্য কিছু করতে না পারলে দেশপ্রেমিক সাবুর অস্বস্তি বোধ হয়।
পাকিস্তানি সেনাদের অত্যাচারের মাত্রা অনুধাবন করে সাবুর মধ্যে দেশের প্রতি মমতা জেগে ওঠে। আগে ফাই-ফরমাশ খাটতে সে বিরক্তি বোধ করত। আর এখন মানুষের দুর্দিনে তাদের জন্য কিছু করতে না পারলে সে অস্বস্তি বোধ করে।
উদ্দীপকে 'তোলপাড়' গল্পের মিসেস রহমানের নিঃস্বার্থ সেবা পাওয়ার ঘটনার মিল রয়েছে।
মানুষ একে অন্যের বিপদে সাহায্য করে। বিপদ থেকে মুক্ত হওয়ার পর কেউ তা ভুলে যায়, অকৃতজ্ঞের মতো আচরণ করে। আবার অনেকে কৃতজ্ঞতা প্রকাশ করে।
উদ্দীপকের আমিন সাহেব রিকশার ধাক্কায় ভীষণ ব্যথা পেলে ফারুক তাকে মুক্তিযোদ্ধা জেনে শ্রদ্ধাভরে বন্ধুদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। আমিন সাহেব সুস্থ হয়ে ফারুককে কৃতজ্ঞতা জানান। আমিন সাহেব তাকে বকশিশ দিতে চাইলে সে জানায় মুক্তিযোদ্ধার সেবা করতে পারাই তার কাছে বড় বকশিশ। অন্যদিকে 'তোলপাড়' গল্পের মিসেস রহমান ঢাকায় ২৫শে মার্চ পাকিস্তানি সেনারা আক্রমণ চালালে সেখান থেকে গ্রামের দিকে যান। পথে পিপাসার্ত হয়ে পানি চাইলে সাবু তাকে পানি পান করায়। মিসেস রহমান তাকে কৃতজ্ঞতাস্বরূপ পাঁচ টাকার নোট দিতে চান। সাবু তাকে জানায় এই টাকা সে নিতে পারবে না। কারণ সে মনে করে মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করার বিনিময়ে কিছু নেওয়া অন্যায়। মূলত উভয় জায়গায় নিঃস্বার্থভাবে সেবা লাভের বিষয়টি প্রকাশ পেয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকে আলোচ্য গল্পের মিসেস রহমানের নিঃস্বার্থ সেবা পাওয়ার ঘটনার মিল রয়েছে।
"উদ্দীপকের ফারুকের ভূমিকা 'তোলপাড়' গল্পের সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি"- মন্তব্যটি সম্পর্কে আমি একমত।
দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা শুধু বড়দেরই থাকে না, ছোটদের মধ্যেও নানা ঘটনার মধ্য দিয়ে পরিলক্ষিত হয়। তারা বিভিন্নভাবে দেশ ও মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করে।
'তোলপাড়' গল্পের সাবু সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, কিন্তু মুক্তিযুদ্ধে বিপদগ্রস্ত মানুষকে নানাভাবে সাহায্য-সহযোগিতা করেছে। পাকিস্তানি সেনাদের অত্যাচার দেখে তাদের প্রতি ঘৃণা জন্মেছে। দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় বিপদ মোকাবিলা করতে চেয়েছে। এই সাবুর ভূমিকার প্রতিচ্ছবি দেখা যায় উদ্দীপকের ফারুকের ভূমিকার মাঝে। ফারুকও এদেশকে যাঁরা স্বাধীন করেছেন সেসব মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধায় আমিন সাহেবকে সাহায্য করেছে এবং বিনিময়ে কিছুই নেয়নি, মুক্তিযোদ্ধার সেবা করাকেই বড় বলে মনে করেছে।
'তোলপাড়' গল্পের সাবু বিপদগ্রস্ত মানুষকে সেবা করাটাই বড় মনে করেছে, বিনিময়ে প্রতিদান আশা করেনি। আর সাবুর এই ভূমিকা উদ্দীপকের ফারুকের মধ্যে প্রতিফলিত। বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করেছে, বিনিময়ে সেবা করাটাই বড় বখশিশ বলে মনে করেছে। তাই প্রশ্নোক্ত মন্তব্যটির সাথে আমি একমত।
সাবু চিৎকার করে তার মাকে ডাকছিল।
নিজের মায়ের আত্মসম্মানবোধ সম্পর্কে সাবু আলোচ্য কথাটি বলেছে।
পাকিস্তানি সেনাদের ভয়ে পলায়নরত মিসেস রহমানকে সাবু পানি পান করায়। এর জন্য তিনি সাবুকে কিছু কিনে খাওয়ার জন্য পাঁচ টাকা দিতে চান। কিন্তু সাবু তা নিতে অসম্মতি জানায় এবং বলে যে সে যদি টাকা নেয় তবে তার মা তাকে বাড়ি থেকে বের করে দেবে। তখন তিনি সাবুকে বলেন যে তার মা কিছু বলবে না। এর পরিপ্রেক্ষিতে সাবু আলোচ্য কথাটি বলে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
