Related Question
View Allযে পদ্ধতিতে জাইগোট মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে অসংখ্য ভ্রণকোষ তৈরি করে তাই হলো ক্লিভেজ।
ক্লিভেজ (Cleavage) দশা :
জাইগোট দ্রুত মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হতে থাকে। যে পদ্ধতিতে জাইগোট মাইটোসিস বিভাজনের প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অসংখ্যা ভ্রূণকোষ সৃষ্টি করে তাকে ক্লিভেজ বা সম্ভেদ বলে। ক্লিভেজে সৃষ্ট ভ্রূণের প্রতিটি কোষকে ব্লাস্টোমিয়ার (blastomere) বলে। ক্লিভেজ পদ্ধতিতে জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে যে ক্ষুদ্র বহুকোষী নিরেট বলের মতো কোষপুঞ্জ গঠন করে তাকে মরুলা (morula) বলে। মরুলা হলো আদি ভ্রূণ। মরুলা ডিম্বনালি বা ফেলোপিয়ান নালি (oviduct or fallopian tube) থেকে জরায়ুতে এসে পৌঁছায় এবং পুনরায় বিভাজিত হয়ে একস্তরী তরলপূর্ণ ফাঁপা বলের আকার ধারণ করে, তখন তাকে ব্লাস্টুলা (blastula) বা ব্লাস্টোসিস্ট বলে। ভ্রূণ ব্লাস্টুলায় পরিণত হলেই ক্লিভেজ ( Cleavage ) দশা শেষ হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!