উদ্দীপকের বিষয়টি ভূগোল। মানব ভূগোল এর একটি প্রধানতম শাখা। পৃথিবীর মানুষের বসবাস, জীবনযাত্রা ও জীবনমান নিয়ে অনুসন্ধানমূলক আলোচনাই মানব ভূগোল।
এর শাখাগুলো হলো-
.i অর্থনৈতিক ভূগোল: প্রকৃতি ও সমাজের সাথে মানুষের অর্থনৈতিক কাজের সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা করে।
ii. জনসংখ্যা ভূগোল: জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি এবং সমাজ ও অর্থনীতিতে জনসংখ্যার প্রভাব নিয়ে আলোচনা করে।
iii. আঞ্চলিক ভূগোল: ভূগোলের বিভিন্ন উপাদানের আঞ্চলিক তারতম্য ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে।
iv. রাজনৈতিক ভূগোল: রাজনৈতিক বিবর্তন, রাজনৈতিক বিভাগ ও পরিসীমা নিয়ে আলোচনা করা হয়।
V. সংখ্যাতাত্ত্বিক ভূগোল: ভৌগলিক সমস্যাকে বিশ্লেষণ করে সংখ্যাতাত্ত্বিক উপায়ে ফলাফল বর্ণনার কৌশল আলোচনা করা হয়।
vi. পরিবহন ভূগোল: মানুষ ও পণ্যের স্থানান্তর এবং বিভিন্ন প্রকার পরিবহন নিয়ে আলোচনা করা হয়।
vii. নগর ভূগোল: নগরের উদ্ভব, বিকাশ, শ্রেণিবিভাগ ও নাগরিক জীবনের রূপ নিয়ে আলোচনা করা হয়।
viii. দুর্যোগ ব্যবস্থাপনা: দুর্যোগের কারণ ও প্রতিরোধ অনুসন্ধান নিয়ে আলোচনা করা হয়।
Related Question
View Allভূগোল শব্দটি সর্বপ্রথম ইরাটসথেনিস ব্যবহার করেছেন।
পৃথিবীর প্রায় চারভাগের তিনভাগই সমুদ্র। তাই সমুদ্রবিদ্যার বিষয়বস্তুও ব্যাপক।
সমুদ্রপথে যোগাযোগ, সমুদ্রপৃষ্ঠের উত্থান, অবনমন, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ ও লবণাক্ততা নির্ধারণ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি সমুদ্রবিদ্যার বিষয়বস্তুর অন্তর্গত।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!