'পাখি' গল্পের কিশোরী কুমুর পাখির প্রতি অকৃত্রিম ভালোবাসা ও সহানুভূতিশীল মানসিকতা যদি উদ্দীপকের প্রাণী হত্যাকারী মানুষের থাকত, তবে ক্ষুধার্ত কুকুর, বিড়ালগুলোর পরিণতি এমন নির্মম হতো না অবশ্যই।
'পাখি' গল্পে অসুস্থ হয়ে দিদার বাড়িতে আসে কুমু। একদিন তার জানালায় শিকারির গুলিতে আহত একটি পাখি এসে বসে। ডানায় গুলি লাগা পাখিটির সেবায় সে দ্রুত এগিয়ে আসে। তার বন্ধু লাটুর সহযোগিতায় পাখিটিকে যথার্থ সেবা-যত্ন করে সারিয়ে তোলে। সর্বদাই খেয়াল রাখে কেউ যেন আহত পাখিটির ক্ষতি করতে না পারে। পাখির সুস্থতায় তার হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। যার ফলে পাখিটিও সুস্থ হয়ে ফিরে যায় দলে।
উদ্দীপকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার জাপান গার্ডেন সিটির মর্মান্তিক দৃশ্য তুলে ধরা হয়েছে। কতিপয় নিষ্ঠুর অমানবিক মানুষ ক্ষুধার্ত পথ কুকুর, বিড়ালগুলোকে বিষ মেশানো খাবার খাওয়ায়। কুকুর, বিড়ালরাও তাদের বিশ্বাস করে খাবার খেয়ে নির্মমভাবে মারা যায়।
'পাখি' গল্পের মূল চেতনার মাধ্যমে লেখক প্রাণীর প্রতি অকৃত্রিম ভালোবাসা ও সহানুভূতিশীল মানসিকতার চিত্র তুলে ধরেছেন। কুমু চরিত্র যার প্রতিনিধিত্ব করে। তার সহানুভূতিতেই আহত পাখি নতুন প্রাণ পায়। কুমুর এমন মানসিকতা যদি উদ্দীপকের মানুষের মধ্যে থাকত তবে পথ কুকুরগুলো আজ হয়তো বেঁচে থাকত। বরং তারা মানুষের সহায়তা পেত ক্ষুধা নিবারণে। সুতরাং বলা যায়, 'পাখি' গল্পের কুমুর প্রাণীর প্রতি সহানুভূতিশীলতা যদি উদ্দীপকের মানুষের থাকত তাহলে আজ প্রাণীগুলোকে এমন নির্মমতার শিকার হতে হতো না।
Related Question
View Allহাঁসরা বিলের পানিতে গিয়ে নামল।
পাখিটিকে ক্রমাগত উড়তে দেখে কুমু আর লাটুর মনে আর কোনো সন্দেহ রইল না যে সে খুব দ্রুতই তার দলের কাছে পৌছে যাবে।
কুমু ও লাটু একটি আহত পাখিকে পরিচর্যা করে সুস্থ করে তুলেছিল। সুস্থ হওয়া মাত্রই পাখিটা উড়তে থাকা বুনোহাঁসের দলের কাছে ফিরে যাওয়ার জন্য উড়াল দেয়। উড়তে গিয়ে প্রথমে পাখিটি বুনোহাঁসের দল থেকে শক্তি ও সামর্থ্যে অনেকটা পিছিয়ে পড়ে। কুমু ও লাটুর মনে সন্দেহ জাগে পাখিটা হয়তো উড়ে গিয়ে বুনোহাঁসের দলে মিশতে পারবে না, দ্রুতই ক্লান্ত হয়ে নিচে নেমে পড়বে। কিন্তু পাখিটা ক্রমাগত উড়তে থাকায় তাদের মনের সেই সন্দেহ পুরোপুরি দূর হয়ে যায়।
শ্রেয়সীর মাধ্যমে 'পাখি' গল্পের মূল চেতনা, পশু পাখির প্রতি অকৃত্রিম মমত্ববোধের দিকটি ফুটিয়ে তোলা হয়েছে।
লীলা মজুমদার রচিত 'পাখি' গল্পে বর্ণিত কুমু ও লাটু একটি আহত পাখির জীবন রক্ষার জন্য তৎপর হয়ে ওঠে। পাখিটিকে তারা যথাসাধ্য সেবা-যত্ন করে। পাখিটির জন্য তারা একটি থাকার জায়গা তৈরি করে দেয়। তাদের সেবায় পাখিটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। প্রায় একমাস পর সুস্থ হয়ে পাখিটি আবার বুনোহাঁসের বহরে ফিরে যায়।
উদ্দীপকের শ্রেয়সী রাস্তার পাশে গর্তে আটকে থাকা একটি বিড়ালছানা খুঁজে পায়। সে ছানাটিকে উদ্ধার করে পরম মমতায় কোলে তুলে নেয়। সেবা-যত্নে বিড়ালটিকে সুস্থ করে তোলে। একইভাবে 'পাখি' গল্পের কুমু ও লাটু আহত পাখিটির প্রতি মমত্ববোধ প্রদর্শন করেছে। উদ্দীপকের শ্রেয়সীর কর্মকান্ডেও এ দিকটিই প্রতিফলিত হয়েছে।
সুজার মানসিকতা 'পাখি' গল্পের কুমু বা লাটুর মতো মানবিক হলে বিড়ালছানাটিকে শ্রেয়সীর হারাতে হতো না।
'পাখি' গল্পে গল্পকার কুমু ও লাটু চরিত্রের মধ্য দিয়ে পশু-পাখির প্রতি ভালোবাসার দিকটি ফুটিয়ে তুলেছেন। শিকারির বন্দুকের গুলিতে আহত বুনোহাঁসটির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারা। তাদের উদ্যোগে পাখিটি বিপদ থেকে রক্ষা পায় এবং দ্রুত সুস্থ হয়ে ওঠে।
উদ্দীপকে বর্ণিত সুজার মাঝে 'পাখি' গল্পের কুমু ও লাটুর বিপরীতধর্মী মনোভাব প্রকাশ পেয়েছে। তার বোন শ্রেয়সী একটি আধমরা বিড়ালছানা উদ্ধার করে ঘরে নিয়ে আসে। শ্রেয়সী পরম মমতায় বিড়ালটির সেবা-যত্ন করে। কিন্তু সুজা বিড়ালটির প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করে। সুজা বিনা কারণে বিড়ালছানাটিকে নির্যাতন করে। এ কারণেই শ্রেয়সী বিড়ালছানাটি হারিয়ে ফেলে।
পশু-পাখির প্রতি মমতা প্রদর্শন একটি অন্যতম মানবিক গুণ। 'পাখি' গল্পের কুমু ও লাটু দুজনেই অসহায় বুনোহাঁসটির প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রদর্শন করেছে। তাদের এই অকৃত্রিম মমত্ববোধ ও সমবেদনা গল্পটিকে দিয়েছে অনন্য মাত্রা। উদ্দীপকের সুজা শ্রেয়সীর পোষা বিড়ালটিকে গল্পের কুমুও লাটুর মতো মানবিক দৃষ্টিতে দেখলে বিড়ালটির এমন পরিণতি হতো না। এদিক বিবেচনায় প্রশ্নোক্ত উক্তিটি যথাযথ।
ললাটু লেবু গাছের ডালে পাখিটির জন্য বাসা বেঁধে দিয়েছিল।
আহত বুনোহাঁসটির প্রতি সমবেদনা অনুভব করায়, এবং তাকে সাহায্য করার বাসনা থেকেই কুমু প্রশ্নোক্ত কথাটি বলেছিল।
শিকারির গুলিতে আহত বুনোহাঁসটির করুণ দশা দেখে কুমুর প্রাণ কেঁদে ওঠে। পাখিটিকে সাহায্য করার জন্য সে আকুল হয়ে ওঠে। প্রাথমিকভাবে তার কষ্ট লাঘবের কোনো উপায় কুমু খুঁজে পায় না। তাই মনে মনে পাখিটিকে সমবেদনা জানায়। এ কারণেই সে প্রশ্নোক্ত উক্তিটি করে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

