উদ্দীপকের রাজাকাররা 'কাকতাড়ুয়া' উপন্যাসের রাজাকার কমান্ডার, কুদ্দুস রাজাকার, মতিউর ও শান্তি কমিটির চেয়ারম্যান আহাদ মুন্সির সাথে সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
স্বাধীনতা লাভ করার অধিকার মানুষের জন্মগত। স্বাধীনতা অর্জনের জন্য মানুষকে ত্যাগ ও সংগ্রাম করতে হয়। কিন্তু সমাজে এমন কিছু মানুষ আছে যারা দেশের স্বাধীনতা চায় না। তারা নীচ ও স্বার্থপর।
উদ্দীপকে যে রাজাকারদের কথা বলা হয়েছে তারা বেইমান, নীচ ও দেশদ্রোহী। তারা পাকিস্তানি সেনাদের কাছে মুক্তিযোদ্ধাদের অবস্থান জানিয়ে দেয়। তাদের সহায়তায় পাকিস্তানিরা মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলে। 'কাকতাড়ুয়া' উপন্যাসের রাজাকারদের ও আহাদ মুন্সির কর্মকান্ডে এ বিষয়টি প্রকাশ পায়। তারা পাকিস্তানি সেনাদের সহায়তা করার জন্য শান্তি কমিটি গঠন করে। আহাদ মুন্সি যার চেয়ারম্যান। তাদের খাদ্য জোগান দেওয়া, মুক্তিযোদ্ধাদের খবর জানিয়ে দেওয়াই তাদের কাজ। তাই বলা যায় যে, মানসিকতা ও কর্মকান্ডের দিক থেকে উদ্দীপকের রাজাকাররা আলোচ্য উপন্যাসের রাজাকার কমান্ডার, রাজাকার কুদ্দুস, মতিউর ও শান্তি কমিটির চেয়ারম্যান আহাদ মুন্সির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
সারকথা: দেশের সঙ্গে বেইমানি ও শত্রুকে সহযোগিতা করার দিক থেকে উদ্দীপকের রাজাকাররা আলোচ্য উপন্যাসের রাজাকার কমান্ডার,
কুদ্দুস, মতিউর ও আহাদ মুন্সির সাথে। সাদৃশ্যপূর্ণ
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!