উদ্দীপকের শিল্পকর্ম অর্থাৎ নকশি কাঁথা এবং কারুশিল্প কার্যটি বাংলায় প্রাচীনকাল থেকেই সমাদৃত। আর বাংলার নারীরা তাদের মেধা ও মনন দিয়ে আজও এ শিল্পটি টিকিয়ে রেখেছে।
নকশি কাঁথা শিল্পের সাথে বাংলার মানুষ অনেক আগে থেকেই পরিচিত প্রাচীন বাংলার গ্রামীণ মহিলারা ঘরে ঘরে কাঁথা-সেলাই করে তাতে আশ্চর্য নিপুণতায় গল্পকাহিনী ও ছবি ফুটিয়ে তুলতেন। আজও গ্রামবাংলার ঘরে গেলে আমরা দেখতে পাব মহিলারা নকশি কাঁথা শিল্পকর্মের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করছে। বর্ষাকালে এ নকশি কাঁথা তৈরির কাজ বৃদ্ধি পায়। কারুশিল্পে নারীদের অবদান পুরুষের তুলনায় কম হলেও গ্রামবাংলার নারীরা পুরুষের পাশাপাশি এ শিল্পে কাজ করে যাচ্ছে। বাঁশ-বেতের তৈরি বিভিন্ন শিল্পকর্ম যা আমাদের নিত্যপ্রয়োজনীয় অনেক কাজে লাগে এমন জিনিস নারীরাও তৈরি করছে। এ শিল্পটি একসময় প্রসিদ্ধ হলেও আজকাল বাঁশ-বেতের ব্যবহার অনেক কমে গেছে। তবুও সব বাধা উপেক্ষা করে আজকের গ্রামবাংলার নারীরা তাদের মেধার সবটুকু উজাড় করে দিয়ে এ শিল্পের বিকাশ ঘটানোর চেষ্টা করে যাচ্ছে।
Related Question
View Allসাংস্কৃতিক পরিবর্তন পরিবেশ ও পরিস্থিতির সাথে তাল মিলিয়ে ঘটে। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরের সময় সংস্কৃতিতে কিছু পরিবর্তন আসে। ভিন্ন সংস্কৃতির সংস্পর্শেও সংস্কৃতির রূপ বদলায়। এটি মানুষের জীবনধারার পরিবর্তনকে প্রতিফলিত করে।
উন্নয়ন বলতে ক্রমান্বয়ে কোনো কিছু উন্নত বা পরিপূর্ণ রূপলাভকরাকে বোঝায়। এটি কেবল অর্থনৈতিক নয়, বরং সামাজিক উন্নয়নকেও নির্দেশ করে। মানুষের জীবনযাত্রার মানোন্নয়নই প্রকৃত উন্নয়ন। উন্নয়ন সমাজের পরিবর্তনের একটি ধারাবাহিক প্রক্রিয়া।
সংস্কৃতির পরিবর্তন ও উন্নয়ন একে অপরের পরিপূরক। উন্নয়ন যেমন সংস্কৃতিকে প্রভাবিত করে, তেমনি সাংস্কৃতির পরিবর্তনও উন্নয়নকে ত্বরান্বিত করে। উদাহরণস্বরূপ, প্রযুক্তির ব্যবহার কৃষিতে উৎপাদন বাড়িয়ে উন্নয়ন ঘটায়।
বাংলাদেশের কৃষিতে লাঙলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহার সাংস্কৃতিক পরিবর্তনের উদাহরণ। এটি বস্তুগত সংস্কৃতির পরিবর্তন হিসেবে পরিচিত। এর ফলে কৃষি উৎপাদন বেড়েছে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে।
সামাজিক উন্নয়ন মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের মাধ্যমে সম্ভব। এটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ব্যবহার এবং সচেতনতার প্রসারের মাধ্যমে ঘটে। উন্নয়ন একটি ধারাবাহিক পরিবর্তনের ফল।
সংস্কৃতির পরিবর্তনকে নেতিবাচকভাবে দেখা উচিত নয় কারণ এটি সমাজের অগ্রগতিকে ত্বরান্বিত করে। নদীর প্রবাহের মতো সংস্কৃতি পরিবেশের সাথে খাপ খেয়ে পরিবর্তিত হয়। এই পরিবর্তন মানুষকে নতুন ধারণা ও সুযোগ দেয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
