উদ্দীপকের সঙ্গে 'প্রতিদান' কবিতার ভাবগত সাদৃশ্য ব্যাখ্যা করো। (প্রয়োগ)

Updated: 5 months ago
উত্তরঃ

উদ্দীপকের সঙ্গে 'প্রতিদান' কবিতার ভাবগত সাদৃশ্য হলো কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয় বরং অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবী সুন্দর করতে চান।
'প্রতিদান' কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই যে ব‍্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সেই বিষয়ে আলোকপাত করেছেন। কেউ যদি কবির ক্ষতি করে কবি তাকে ক্ষমা করে দেন এবং একইসাথে প্রতিদানস্বরূপ অপকারীর উপকার করতে বলেন। কারণ, ভালোবাসাপূর্ণ মানুষই পারে সুন্দর পৃথিবী নির্মাণ করতে।
উদ্দীপক অনুসারে বিথী ও তনা রুমমেট ও সহকর্মী। এক অফিসে কাজ করলেও বিথী তনাকে প্রায়ই সবার সামনে বিভিন্ন বিষয় নিয়ে অপমান ও তাচ্ছিল্যপূর্ণ আচরণ করে। তনা এসব নিয়ে কষ্ট পেলেও বিথীকে কিছু বলে না বরং বিথীর নামে আরও প্রশংসা করে। বিথী অসুস্থ হলে তনা তাকে সেবাযত্ন করে সুস্থ করে তোলে। উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায়, উদ্দীপকের সঙ্গে 'প্রতিদান' কবিতার অপকারীকে ক্ষমা করে অপকারীর উপকার করার ভাবগত দিকটির সাদৃশ্য রয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
76

আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, 

আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। 

যে মোরে করিল পথের বিবাগী; 

পথে পথে আমি ফিরি তার লাগি; 

দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর; 

আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর।

আমার এ কূল ভাঙ্গিয়াছে যে বা আমি তার কূল বাঁধি; 

যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি; 

যে মোরে দিয়েছে বিষে ভরা বাণ, 

আমি দেই তারে বুকভরা গান;

কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর,- 

আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।

মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি

রঙিন ফুলের সোহাগ-জড়ানো ফুল-মালঞ্চ ধরি 

যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী 

আমি লয়ে সখি,  তারি মুখখানি,

 কত ঠাঁই হতে কত কী যে আনি, সাজাই নিরন্তর 

আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।

Related Question

View All
265
167
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews