উদ্দীপকের সঙ্গে 'প্রতিদান' কবিতার পরার্থপরতার দিকটির সাথে সাদৃশ্য রয়েছে।
'প্রতিদান' কবিতায় কবি নিজের ক্ষুদ্র স্বার্থ পরিহার করে অপরের কল্যাণে আত্মনিবেদন করেছেন। তিনি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই ক্ষান্ত হননি বরং তার উপকার করতে চেয়েছেন। কবি মনে করেন, প্রতিশোধ-প্রতিহিংসার বিপরীতে ভালোবাসাই পারে পৃথিবীকে সুন্দর ও নিরাপদ রাখতে। আর তাই তিনি তাঁর শত্রুর প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন।
উদ্দীপকের কবিতাংশে কবি দেখাতে চেয়েছেন মানবজীবনের সার্থকতা সবসময় নিজেকে বিলিয়ে দিয়ে অন্যের উপকার করার মাঝে নিহিত। আমাদের অন্যের জন্য কোনো স্বার্থ, ছাড়াই নিজেদের উৎসর্গ করতে হবে। তাঁর মতে, এ জগতে কেউ শুধু নিজের স্বার্থরক্ষার জন্য আসেনি বরং পরের কল্যাণে আত্মনিবেদন করার জন্যই এসেছে। উদ্দীপকের এই আত্মনিবেদনের স্বরূপ 'প্রতিদান' কবিতার কবির মাঝেও দেখা যায়। কবি মনে করেন, পরের কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারলেই সমাজ হয়ে উঠবে সুন্দর। আর এখানেই উদ্দীপকের সঙ্গে আলোচ্য কবিতার সাদৃশ্য।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!