বাংলা ভাষার সৃষ্টিতে বিভিন্ন ভাষার শব্দের সমাবেশের দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'বাংলা ভাষার জন্মকথা' প্রবন্ধের সাদৃশ্য রয়েছে।
বাংলা ভাষা বহু পুরনো। নানা বিবর্তনের মাধ্যমে ভাষার রূপ বদল ঘটেছে। বিভিন্ন ভাষার সংস্পর্শে এসে একটি ভাষা নিজের শব্দভান্ডারকে সমৃদ্ধ করেছে। বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে একটি ভাষা সৃষ্টি হয়।
উদ্দীপকে বাংলা ভাষার সৃষ্টিতে বিভিন্ন ভাষায় শব্দের সমাবেশের দিকটি আলোচিত হয়েছে। সৃষ্টির শুরুতে সামান্য কিছু শব্দ নিয়ে যাত্রা শুরু করলেও বিভিন্ন ভাষার সংস্পর্শে এসে বাংলা ভাষার শব্দসম্ভার ধীরে ধীরে সমৃদ্ধ হয়েছে। বিভিন্ন শাসকের শাসনামলে নানাভাবে প্রচুর তুর্কি, আরবি, ফারসি ও ইংরেজি শব্দ বাংলা ভাষায় প্রবেশ করে। আর ওই শব্দগুলোকে বাংলা ভাষা আপন করে নেয়। 'বাংলা ভাষার জন্মকথা' প্রবন্ধেও বাংলা ভাষার সৃষ্টিতে বিভিন্ন ভাষা ও সেই ভাষার শব্দসমূহের প্রভাবের দিকটি আলোচিত হয়েছে। বিশেষ করে সংস্কৃত, হিন্দি, গুজরাটি, মারাঠি বিভিন্ন ভাষার শব্দের প্রভাব বাংলা ভাষায় লক্ষ করা যায়। এদিক থেকে উদ্দীপকের সঙ্গে 'বাংলা ভাষার জন্মকথা' প্রবন্ধের সাদৃশ্য রয়েছে।
Related Question
View All'সংস্কৃত' শব্দের আভিধানিক অর্থ মার্জিত, সংশোধিত বা পরিমার্জিত করা হয়েছে এমন।
সংস্কৃত ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় এসেছে, এ কারণেই একদল লোক বাংলাকে সংস্কৃতের মেয়ে মনে করত।
একদল লোক মনে করত বাংলা সংস্কৃতের দুষ্টু মেয়ে। সংস্কৃত শব্দ থেকেই জন্ম নেয় বাংলা শব্দ। তবে দুষ্টু মেয়ে মায়ের কথামতো চলেনি। ফলে পরিবর্তন হতে হতে অন্য রকম হয়ে গেছে। তবে বাংলা ভাষার বিবর্তনের ক্ষেত্রে অধিকাংশ ভাষাবিদ এ মত স্বীকার করেননি।
অনুচ্ছেদের ১ নং বৈশিষ্ট্যটির মধ্য দিয়ে 'বাংলা ভাষার জন্মকথা' প্রবন্ধের ভাষার পরিবর্তনশীলতার দিকটি প্রকাশ পেয়েছে।
ভাষা নিয়ত পরিবর্তনশীল। সৃষ্টির শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত ভাষা সর্বদা পরিবর্তন হচ্ছে। এ কারণেই পূর্বে ভাষা যেমন ছিল বর্তমানে ঠিক তেমন নেই। ভাষার অনেক পরিবর্তন সাধিত হয়েছে।
'বাংলা ভাষার জন্মকথা' প্রবন্ধে হুমায়ুন আজাদ বলেছেন, 'ভাষার ধর্মই বদলে যাওয়া।' বর্তমানে আমরা যে বাংলা ভাষায় কথা বলি, পূর্বে তা এমন ছিল না, ভবিষ্যতেও আজকের মতো এমন থাকবে না। দিনের পর দিন মানুষের মুখে মুখে ভাষা ব্যবহৃত হতে হতে তার রূপ, অর্থ বা ধ্বনি বদলে যায়। আলোচ্য উদ্দীপকেও বলা হয়েছে, ভাষা যত কঠিনই হোক, ক্রমান্বয়ে ব্যবহারের ফলে তা সহজ ও সরল হয়ে ওঠে অর্থাৎ ভাষার শব্দগুলোর ধ্বনি বা রূপ পরিবর্তন হয়। যেমন- চক্র > চক্ক> চাকা। তাই বলা যায় যে, অনুচ্ছেদের ১ নং বৈশিষ্ট্যের মধ্য দিয়ে আলোচ্য প্রবন্ধের ভাষার পরিবর্তনশীলতার দিকটি প্রকাশ পেয়েছে।
ইফতি পিয়ার পঠিত ২ নং বৈশিষ্ট্যটি 'বাংলা ভাষার জন্মকথা' প্রবন্ধের আলোকে যথার্থ।
ভাষা গতিশীল। মানুষের মুখে মুখে বদলাতে থাকে ভাষা। পৃথিবীর প্রতিটি ভাষার বর্তমান রূপ সেই ভাষার পূর্ব রূপের পরিবর্তিত ফল।
'বাংলা ভাষার জন্মকথা' প্রবন্ধটিতে লেখক বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করেছেন। লেখক বলেছেন, মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, রূপ বা অর্থ। বিভিন্ন স্তরের মধ্য দিয়ে ভাষার রূপ পরিবর্তন হয়, পরিবর্তন ঘটে স্থান ও কালের জন্য। এই বিষয়টি উদ্দীপকের ইফতি পিয়ার পঠিত ২. নং বৈশিষ্ট্যেও প্রকাশ পেয়েছে। সেখানে ইফতি পিয়া জেনেছে কালের পরিক্রমায় একটি ভাষার স্থানিক ও কালিক বৈশিষ্ট্য ধারণ করে বহুরূপী হয়ে ওঠে।
উদ্দীপকের ২ নং বৈশিষ্ট্যে প্রকাশ পেয়েছে ভাষার স্থানিক ও কালিক বৈশিষ্ট্য ধারণ করে বহুরূপী হয়ে ওঠার কথা। এছাড়াও বলা হয়েছে ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের কথা। আলোচ্য প্রবন্ধেও বলা হয়েছে, ইউরোপ ও এশিয়ার বেশকিছু ভাষার ধ্বনিতে শব্দে মিল রয়েছে। ভাষাতাত্ত্বিকদের মতে, এ ভাষাবংশটির নাম ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ। যে ভাষাবংশ থেকে সৃষ্টি হয়েছে হাজার হাজার ভাষা। অর্থাৎ স্থান ও কালের বৈশিষ্ট্যে ভাষার পার্থক্য সৃষ্টি হলেও একই ভাষাবংশের হওয়ায় এগুলোর মধ্যে গভীর মিলও পরিলক্ষিত হয়। তাই বলা যায় যে, ইফতি পিয়ার পঠিত ২ নং বৈশিষ্ট্যটি আলোচ্য প্রবন্ধের আলোকে যথার্থ।
'অলৌকিক ইস্টিমার' কাব্যগ্রন্থের রচয়িতা হুমায়ুন আজাদ।
ভাষার বদলে যাওয়া ধর্মের কারণে এক হাজার বছর পর বাংলা ভাষা বর্তমানে রূপে আছে ঠিক এমন থাকবে না।
ভাষার ধর্মই বদলে যাওয়া। বাংলা ভাষার জন্ম কোনো গাছ বা মানুষের মতো হয়নি বা কোনো কল্পিত স্বর্গ থেকেও আসেনি। ভাষার বদলের মধ্য দিয়েই জন্ম হয়েছে বাংলা ভাষার। মানুষের মুখে মুখে ব্যবহারের ফলে বদলে যায় ভাষার ধ্বনি। এখন আমরা যে বাংলা ভাষায় কথা বলি তা এক হাজার বছর আগে এমন ছিল না। আর এ কারণেই এক হাজার বছর পরও বাংলা ভাষা ঠিক এমন থাকবে না।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!