উদ্দীপকের সুমনের মাঝে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের জীবসত্তার দিকটি প্রকাশিত হয়েছে।
শিক্ষা হচ্ছে জীবসত্তা থেকে মানবসত্তায় উত্তরণের পদ্ধতি বা মাধ্যম। প্রকৃত শিক্ষার মাধ্যমে মানুষ অন্ধত্ব, কুসংস্কার থেকে মুক্তি পায়। শিক্ষার মাধ্যমেই মানুষ সত্যিকারের মনুষ্যত্বের স্বাদ উপলব্ধি করতে পারে। যারা অর্থ সাধনাকেই জীবনের প্রধান বিষয় মনে করে তারা শিক্ষার এবং প্রকৃত মনুষ্যত্বের স্বাদ উপলব্ধি করতে পারে না।
'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন। জীবসত্তা হলো সেই ঘরের নিচতলা আর মনুষ্যত্ব হলো উপরতলা। উদ্দীপকের সুমন উচ্চশিক্ষিত এবং পেশাগত জীবনে বড় ব্যবসায়ী। অনেক অর্থবিত্ত থাকা সত্ত্বেও সে সিডরে আক্রান্ত অসহায় মানুষদের সাহায্যের পরিবর্তে নামমাত্র মূল্যে তাদের জমি কিনে নেয়। এটি প্রকৃত শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য নয়। আলোচ্য প্রবন্ধে মানুষের কেবল অন্ন, বস্ত্র ও অর্থ চিন্তার যে বিষয়টি তথা জীবসত্তার কথা বলা হয়েছে উদ্দীপকের সুমনের মধ্যে সেটি প্রকাশিত।
Related Question
View Allমানব জীবনে মুক্তির জন্য মোতাহের হোসেন চৌধুরী দুটি উপায়ের কথা বলেছেন।
জীবসত্তা থেকে মুক্তি পাওয়া যায় না বলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না।
'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানুষের দুটি সত্তার কথা বলেছেন- জীবসত্তা এবং মানবসত্তা বা মনুষ্যত্ব। মানুষকে মনুষ্যত্বের অধিকারী হতে হয়। মানুষকে মানুষ হওয়ার এই বিশেষ কৌশলই শিক্ষা। শিক্ষা হলো জীবসত্তা থেকে মানবসত্তায় উত্তরণের পদ্ধতি। শিক্ষা আমাদের জীবন-জগতের তাবৎ বিষয়াদি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেয়। মানুষের জীবসত্তার প্রয়োজনে অন্ন-বস্ত্রের চিন্তা থেকে মুক্তি এবং মূল্যবোধ তৈরির জন্য মনুষ্যত্বের বিকাশ ঘটানো উচিত। যথার্থ শিক্ষার মাধ্যমে মনুষ্যত্বের স্বাদ পেলে মানুষের অন্ন-বস্তু সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে। আবার ক্ষুৎপিপাসায় কাতর থাকলে আত্মার অমৃত উপলব্ধি করাও সম্ভব নয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!