উদ্দীপকের ১ম উপাদানটি যে রাসায়নিক খাদ্য উপাদানের উৎস হিসেবে কাজ করে তার সরল গঠনগুলোর বর্ণনা দাও (উচ্চতর দক্ষতা)

Updated: 2 months ago
উত্তরঃ

উদ্দীপকের ১ম উপাদানটি অর্থাৎ পোলাও ভাত কার্বোহাইড্রেটের উৎস এবং এর সরল উপাদান হলো মনোস্যাকারাইড। কারণ একে হাইড্রোলাইসিস করলে আর কোনো সরল কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না। নিচে মনোস্যাকারাইডের বিভিন্ন ধরনের গঠন বর্ণনা করা হলো-
কার্বনের সংখ্যা উপর ভিত্তি করে মনোস্যাকারাইডের গঠনে বিভিন্নতা পরিলক্ষিত হয়। তিন কার্বনবিশিষ্ট মনোস্যাকারাইড হলো ট্রায়োজ। গ্লিসার‍্যালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন হলো দুটি সরলট্রায়োজ। আবার চার কার্বনবিশিষ্ট মনোস্যাকারাইডকে ট্রেট্রোজ বলা হয়। যেমন- ইরিথ্রোজ। পাঁচ কার্বনবিশিষ্ট মনোস্যাকারাইড পেন্টোজ নামে
পরিচিত। যেমন- জাইলোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, ইত্যাদি। অপরদিকে, যেসব মনোস্যাকরাইড় ছয় কার্বনবিশিষ্ট, সেগুলো হলো হেক্সোজ। যথা-গ্লুকোজ, ফ্রুক্টোজ, ইত্যাদি। অন্যদিকে, সাত কার্বনবিশিষ্ট মনোস্যাকারাইডই হলো হেপ্টোজ। যেমন- সেডোহেন্টোলোজ। এছাড়া আট কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে অক্টোজ বলে। যেমন-গ্লুকোঅক্টোজ। তাছাড়া নয় এবং দশ কার্বনবিশিষ্ট মনোস্যাকারাইডকে যথাক্রমে ননোজ ও ডেকোজ বলে। এদের উদাহরণ হিসেবে গ্লুকোননোজ হলো ননোজ এবং গ্লুকোডেকোজ হলো ডেকোজ।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
30

কোষ হলো জীবদেহের গঠন ও কার্যকরী একক। জীব তথা উদ্ভিদ ও প্রাণী এককোষী থেকে বহুকোষী হয় এবং এদের গঠনও সরলতর হতে জটিলতর হয়। সকল প্রকার জীবকোষে সার্বক্ষণিক কোন না কোন রাসায়নিক বিক্রিয়া চলে। এজন্য কোষকে বলা হয় রাসায়নিক কারখানা। 

Related Question

View All
উত্তরঃ

এনজাইমের প্রোসথেটিক গ্রুপটি কোনো জৈব রাসায়নিক পদার্থ হলে সে এনজাইমই হলো কো-এনজাইম।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
49
উত্তরঃ

রিডিউসিং ও নন-রিডিউসিং শ্যুগারের পার্থক্য নিম্নরূপ-
-রিডিউসিং শ্যুগারে মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে কিন্তু নন-রিডিউসিং শ্যুগারে মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে না।
-রিডিউসিং শ্যুগার ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে কিন্তু নন-রিডিউসিং শ্যুগার ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে না।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
47
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত ভাত ও আলুতে প্রাপ্ত শর্করা হলো স্টার্চ এবং বই ও খাতায় প্রাপ্ত শর্করা হলো সেলুলোজ। স্টার্চ ও সেলুলোজের গাঠনিক সংকেত নিম্নরূপ:

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
41
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত উপাদানগুলোতে প্রাপ্ত. শর্করা দুটি হলো স্টার্চ ও সেলুলোজ। নিচে শর্করা দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো-স্টার্চ ও সেলুলোজ উভয়ই পলিস্যাকারাইড। উভয়ের গঠনেই অসংখ্য গ্লুকোজ অণু বিদ্যমান।

স্টার্চ অণুতে প্রায় 1200-6000 গ্লুকোজ একক -গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত থাকে। স্টার্চ দুটি উপাদান নিয়ে গঠিত। যথা- অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজের a-D গ্লুকোজ অণুগুলো-a-1, 4 গ্লাইকোসাইডিক লিংকেজে যুক্ত হয় এবং অ্যামাইলোপেকটিনের a-D গ্লুকোজ অণুগুলো a-1, 6 লিংকেজ দ্বারা যুক্ত থাকে। স্টার্চ একটি a-D গ্লুকোজ পলিমার। স্টার্চ অণু শাখান্বিত এবং গ্লুকোজ পলিমার। আয়োডিনের সাথে বিক্রিয়া করে এটি নীল বর্ণ প্রদান করে।
অপরদিকে, অপরদিকে, সেল সেলুলোজ প্রায় 300-3000 গ্লুকোজ একক ẞ-1, 4 গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত থাকে। এটি হলো B-D গ্লুকোজ পলিমার। সেলুলোজ অণু অশাখান্বিত অর্থাৎ সরল শিকল পলিমার। সেলুলোজ আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করে কোনো বর্ণ প্রদান করে না।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
46
উত্তরঃ

কযে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোসোম উভয়ই একবার.. করে বিভক্ত হয়ে সমআকৃতি ও সমগুণসম্পন্ন দুটি নিউক্লিয়াস সৃষ্টির মাধ্যমে দুটি অপত্য কৌষ সৃষ্টি করে, তাই হলো মাইটোসিস বিভাজন।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
53
উত্তরঃ

ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে পার্থক্য নিম্নরূপ:

ব্রায়োফাইটাটেরিডোফাইটা
মূল উদ্ভিদ গ্যামিটোফাইট (n)।মূল উদ্ভিদ স্পোরোফাইট (2n)।
এদের দেহে কোন পরিবহনতন্ত্র নেই।এদের দেহে পরিবহনতন্ত্র উপস্থিত।
উদ্ভিদ দেহকে সাধারণত মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না।উদ্ভিদ দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত।
স্পোর অঙ্কুরিত হয়ে প্রোটোনেমা তৈরি করে।স্পোর অঙ্কুরিত প্রোথ্যালাস তৈরি করে। হয়ে
Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
64
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews