উদ্দীপকে 'আকাশ' প্রবন্ধের মহাকাশ সম্পর্কে আগেকার মানুষের ধারণার বিষয়টি উঠে এসেছে।
মহাকাশের রহস্যময়তার কোনো শেষ নেই। মানুষ বিভিন্নভাবে আকাশের রহস্য জানার চেষ্টা করেছে। আর এই প্রচেষ্টালব্ধ ফল হিসেবে মানুষের অনেক প্রাচীন ধারণা পাল্টে গিয়ে মহাকাশ, সম্পর্কে বিজ্ঞানসম্মত ধারণা জন্ম নিয়েছে।
উদ্দীপকে মহাকাশ সম্পর্কে মানুষের প্রাচীন ধারণার বিষয়টি প্রকাশ পেয়েছে। মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহল ছিল সুপ্রাচীনকাল থেকেই। আগেকার দিনে মানুষ আকাশ সম্পর্কে নানা কাল্পনিক ব্যাখ্যা দিত। আকাশকে তারা উল্টানো থালা, বিশাল চাদর, পবিত্র আত্মা ও দেরতাদের বাসস্থান ইত্যাদি ভাবত। 'আকাশ' প্রবন্ধেও আকাশ সম্পর্কে মানুষের ভ্রান্ত ধারণার কথা বলা হয়েছে। সুদূর অতীতে মানুষ আকাশ সম্পর্কে নানা অযৌক্তিক ও অবৈজ্ঞানিক ধারণা পোষণ করত। কেউ ভাবত, আকাশ খুব শক্ত একটা ঢাকনা। আবার কারও মনে হতো, আকাশটা পরতে পরতে ভাগ করা। তাই বলা যায়, প্রবন্ধে আলোচিত আকাশ সম্পর্কে মানুষের প্রাচীন ধারণার বিষয়টিই উদ্দীপকে উঠে এসেছে।
Related Question
View All'চাঁদোয়া' অর্থ হচ্ছে শামিয়ানা।
প্রবন্ধটির নাম 'আকাশ' রাখার কারণ, এতে আকাশের রহস্য নিয়ে আলোচনা করা হয়েছে।
'আকাশ' প্রবন্ধে আকাশের অবস্থা সম্পর্কে আলোচনা করতে গিয়ে লেখক বলেছেন, আকাশ বায়ুর একটি বিশাল স্তর। এতে প্রায় বিশটি বর্ণহীন গ্যাস মিশে আছে। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে আকাশ নীল দেখায়। সূর্যের লাল আলো মেশার কারণে কখনো কখনো এখানকার মেঘ লাল দেখায়। আকাশ সম্বন্ধে এসব বিষয় এ প্রবন্ধে আলোচিত হয়েছে বলেই প্রবন্ধের নাম 'আকাশ' রাখা হয়েছে।
'আকাশ' প্রবন্ধে বর্ণিত আকাশ সম্বন্দ্বে মানুষের প্রাচীন ও অবৈজ্ঞানিক ধ্যান-ধারণার দিকটি উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে উঠে এসেছে।
প্রাচীনকালে অনেক কিছুই জানার অভাবে অন্ধকারে ঢাকা ছিল। কিন্তু বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারে সবকিছু এখন পরিষ্কারভাবে আমাদের সামনে উপস্থিত হয়েছে।
'আকাশ' প্রবন্ধে বলা হয়েছে, আগেকার দিনে লোকে ভাবত, আকাশটা বুঝি পৃথিবীর উপর একটা কিছুর কঠিন ঢাকনা। কখনো তারা ভাবত, আকাশটা পরতে পরতে ভাগ করা। প্রবন্ধের এই প্রাচীন ও অবৈজ্ঞানিক ধারণার দিকটি উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে উঠে এসেছে। তিনি হাত দিয়ে মাথা, কপাল, পেট ইত্যাদি টিপেই রোগনির্ণয় করে ওষুধ দিতেন যা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একেবারে অচল।
"আধুনিক ধ্যান-ধারণা এবং গবেষণাই বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে, এ বিষয়টি উদ্দীপক এবং 'আকাশ' প্রবন্ধের আলোকে গভীর তাৎপর্যপূর্ণ।
বিজ্ঞানীদের নানা আবিষ্কারের কারণে মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, অনেক কুসংস্কার দূর হয়েছে, অনেক কৌতূহলী মানুষের কৌতূহল মিটেছে।
উদ্দীপকের সুমন সাহেব একজন বড় ডাক্তার। পিতার প্রথাগত পদ্ধতি থেকে তার রোগ নির্ণয়ের পদ্ধতি ভিন্ন। আলট্রাসনোগ্রাফি, ইসিজি, এক্স-রে ইত্যাদির মাধ্যমে রোগ নির্ণয় করে চিকিৎসা করেন। বিজ্ঞানের নানা আবিষ্কার তিনি কাজে লাগান। 'আকাশ' প্রবন্ধে আগেকার মানুষের আকাশ সম্পর্কে যে ধারণা ছিল সেটা বিজ্ঞানের আবিষ্কারের ফলে পরিবর্তিত হয়েছে। বিজ্ঞানীরা আগে বেলুন পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেন, আর এখন মানুষ নিজেই মহাকাশযানে চড়ে বিভিন্ন পরীক্ষা চালাচ্ছে।
উদ্দীপকের সুমন সাহেব পুরনো ধ্যানধারণা বদলে চিকিৎসাক্ষেত্রে বিজ্ঞানের অবদানকে প্রতিষ্ঠা করেছেন। 'আকাশ' প্রবন্ধেও বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারকেই গ্রহণ করার মানসিকতা দেখা যায়। তাই প্রবন্ধ এবং উদ্দীপক উভয় ক্ষেত্রেই প্রশ্নোক্ত মন্তব্যটি তাৎপর্যপূর্ণ।
বায়ুমণ্ডলের বিশাল স্তর পেরিয়ে আসতে পারে শুধু সূর্যের লাল রঙের ঢেউগুলো। এ কারণেই সন্ধ্যায় আকাশে লাল আলোর বন্যা নামে।
পৃথিবীর উপরে আছে বিশাল বায়ুমণ্ডল এবং এতে রয়েছে ধুলা আর মেঘের স্তর। সন্ধ্যাবেলায় সূর্যের রশ্মিকে তেরছাভাবে বায়ুমণ্ডলের হাওয়ার স্তর পাড়ি দিতে হয়। কিন্তু সব রঙের আলোক আসতে পারে না। শুধু লাল আলোর ঢেউগুলো আসতে পারে। এজন্যই সন্ধ্যায় আকাশে লাল আলোর বন্যা নামে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
