উদ্দীপকে উল্লিখিত কার্ডটি হলো ক্রেডিট কার্ড।
ক্রেডিট কার্ড এক ধরনের ধার বা কর্জ। ব্যবসায় জগতে বর্তমানে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েই চলেছে। ক্রেডিট কার্ড ক্রয়মূল্য পরিশোধসহ বিভিন্ন ধরনের বিল পরিশোধে ব্যবহৃত হয়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক গ্রাহককে সরবরাহকৃত এক ধরনের প্লাস্টিক চৌম্বক ইলেক্ট্রনিক কার্ড যা নগদ অর্থ ও চেকের বিকল্প হিসেবে কাজ করে এবং যার মাধ্যমে গ্রাহক স্বল্পমেয়াদি ঋণ সুবিধা পাওয়াসহ বাকিতে পণ্যদ্রব্য ক্রয় করতে পারে তাকে ক্রেডিট কার্ড বলে।
উদ্দীপকে দেখা যায়, জনাব ফাহিম কর্ণফুলী ব্যাংক কর্তৃক সরবরাহকৃত একটি কার্ডের মাধ্যমে সে তার জমাকৃত অর্থের অতিরিক্ত ৫০,০০০ টাকা পর্যন্ত ব্যবহার করতে পারে। যেহেতু উক্ত কার্ডের মাধ্যমে জনাব ফাহিমকে ৫০,০০০ টাকা পর্যন্ত ক্রেডিট বা ঋণ সুবিধা প্রদান করা হয়। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত কার্ডটি হলো ক্রেডিট কার্ড।
Related Question
View Allতথ্য প্রযুক্তি (Information Technology বা IT) হলো এমন একটি শাখা যেখানে কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্ক, মোবাইল ডিভাইস ইত্যাদি ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং আদান–প্রদান করা হয়।
সহজভাবে বলতে গেলে—
যেকোনো প্রযুক্তি যেটা ব্যবহার করে তথ্য (ডাটা) তৈরি, পাঠানো, সংরক্ষণ বা ব্যবহার করা হয় — সেটাই তথ্য প্রযুক্তি।
উদাহরণ:
কম্পিউটার দিয়ে লেখা বা হিসাব করার সফটওয়্যার
ইমেইল পাঠানো
মোবাইল অ্যাপ ব্যবহার
ইন্টারনেট ব্রাউজ করা
অনলাইন ব্যাংকিং
ফেসবুক, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়া
আজকের দিনে শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য, যোগাযোগ — সব ক্ষেত্রেই তথ্য প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!