উদ্দীপকে উল্লিখিত খাবারগুলো উক্ত যুগ তথা প্রাচীন যুগের খাবার- দাবারের আংশিক প্রতিফলন- মন্তব্যটি যথার্থ।
প্রাচীন বাংলার মানুষের খাদ্যাভ্যাসে বৈচিত্র্য লক্ষ করা যায়। এ সময়ে মানুষের প্রধান খাদ্য ছিল ভাত, মাছ-মাংস, শাকসবজি ইত্যাদি। এ ছাড়া দুধ, দধি, ক্ষীর, ঘৃত ইত্যাদিও সমান জনপ্রিয় ছিল। বিভিন্ন ধরনের পিঠাপুলি ছিল অত্যন্ত মুখরোচক খাবার। এর মধ্যে চাল হতে প্রস্তুত পিঠার জনপ্রিয়তাই ছিল বেশি। প্রাচীন বাংলার খাবারের মধ্যে বিভিন্ন তরকারি ছিল উল্লেখযোগ্য। সে সময় বেগুন, লাউ, কুমড়া, ঝিঙা, কাঁকরোল, কচু প্রভৃতি শাকসবজি উৎপন্ন হতো। ফলের মধ্যে আম, কাঁঠাল, কলা, তাল, পেঁপে, ইক্ষু, নারকেল ইত্যাদি পাওয়া যেত। এ সময়ে বিভিন্ন ধরনের পানীয়ের প্রচলন ছিল যেমন: ইক্ষুরস, তালরস, নারকেলের পানি প্রভৃতি। এছাড়া তখন সকল প্রকার মাছ ছিল সহজলভ্য। তন্মধ্যে ইলিশ ও শুঁটকি খুব প্রিয় খাবার ছিল। সর্বোপরি এ সময়ের খাবারে খুব বেশি আড়ম্বর না থাকলেও খাদ্যাভ্যাসে ভিন্নতা পরিলক্ষিত হয়।
উদ্দীপকের ছাহাত নানাবাড়িতে বেড়াতে গেলে প্রথমে তাকে বার্গার, কোমল পানীয়, হটডগ ইত্যাদি দিয়ে আপ্যায়ন করা হয়। পরে রাতের খাবারে তাকে মাছ, সবজি, শুঁটকি ও দধি দেওয়া হয়। এ ছাড়া খাবার শেষে মসলাযুক্ত পান ও বিভিন্ন ধরনের পিঠা-পুলি দেওয়া হয়। তার এ খাবারগুলো প্রাচীন যুগের খাবারের সাথে সামঞ্জস্যপূর্ণ হলেও তা এ যুগের খাবারের পূর্ণ প্রতিফলন ঘটায় না। উপরের আলোচনায় প্রাচীন বাংলার বিভিন্ন খাবারের উল্লেখ করা হয়েছে, যার মধ্যে অধিকাংশই প্রদত্ত উদ্দীপকে অনুপস্থিত।
উপরের আলোচনা পর্যালোচনা করে বলা যায় যে, উদ্দীপকে বর্ণিত উল্লিখিত খাবারগুলো প্রাচীন বাংলার খাবার-দাবারের আংশিক প্রতিফলন।
Related Question
View Allআর্যদের পূর্বে বাংলার ভাষার নাম অস্ট্রিক।
আর্যদের বৈদিক ভাষা থেকেই কালক্রমে বাংলা ভাষার উৎপত্তি হয়। মূলত প্রাচীন যুগে আর্যরা যে ভাষা ব্যবহার করত এবং যে ভাষায় বৈদিক গ্রন্থ রচিত হয় তা সংস্কার করা হয়। সংস্কারের পর এ ভাষা সংস্কৃত নামে অভিহিত হয়। সংস্কৃত হতে প্রাকৃত এবং প্রাকৃত হতে অপভ্রংশ ভাষার উৎপত্তি হয়। অপভ্রংশ ভাষা হতে অষ্টম বা নবম শতকে বাংলা ভাষার উৎপত্তি হয়।
উদ্দীপকে বর্ণিত খাদ্য ও পোশাক পরিচ্ছদের সাথে বাংলার প্রাচীন আমলের মিল খুঁজে পাওয়া যায়।
প্রাচীনকালেও বর্তমান সময়ের মতো বাঙালির প্রধান খাদ্য ছিল ভাত, মাছ, মাংস, শাক-সবজি, দুধ, ক্ষীর ইত্যাদি। খাওয়া-দাওয়া শেষে মসলাযুক্ত পান খাওয়ার রীতি ছিল। চাউল হতে প্রস্তুত নানা প্রকার পিঠা তখন জনপ্রিয় মুখরোচক খাবার ছিল। তাছাড়া নানা জাতের মাছ পাওয়া যেত। পূর্ববঙ্গে ইলিশ ও শুঁটকি মাছ খুব প্রিয় খাবার ছিল। তরকারির মধ্যে বেগুন, লাউ, কুমড়া, ঝিংগে, কাকরোল, কচু উৎপন্ন হতো। ফলের মধ্যে আম, কাঁঠাল, কলা, নারকেল, পেঁপে পাওয়া যেতো। দরকারি বিভিন্ন জিনিস গ্রামেই তৈরি হতো।
আর পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে প্রাচীন যুগে রাজা মহারাজা ও ধনীদের বাদ দিলে তেমন বিশেষ আড়ম্বর ছিল না। প্রাচীন বাংলার নারী-পুরুষ উভয়েই অলংকার পরতো। তারা কানে কুণ্ডল, গলায় হার, আঙুলে আংটি, হাতে বালা ও পায়ে মল পরিধান করতো। মেয়েদের সাজসজ্জায় আলতা, সিঁদুর ও কুমকুমের ব্যবহার প্রচলিত ছিল।
উদ্দীপকে দেখা যায়, টিনা নীলার বিয়েতে গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে প্রাচীন বাংলার খাবারের সাথে টিনার বিয়ের আয়োজনে খাদ্যতালিকার মিল দেখতে পায়। সাজসজ্জার ক্ষেত্রেও প্রাচীন যুগের সাথে সাদৃশ্য খুঁজে পায় টিনা। তাই বলা যায়, উদ্দীপকে টিনা তার বান্ধবী নীলার গ্রামের বাড়িতে যা কিছু প্রত্যক্ষ করেছে সেগুলোর সাথে বাংলার প্রাচীন আমলের মিল খুঁজে পাওয়া যায়।
নীলাদের গ্রামের আর্থিক কাঠামোর মাঝে প্রাচীন বাংলার প্রতিচ্ছবি ফুটে উঠেছে বলে আমি মনে করি।
প্রাচীনকাল থেকেই বাংলা কৃষির জন্য সুখ্যাত ছিল। এ অঞ্চলে পাট, ইক্ষু, তুলা, নারকেল, সুপারি, এলাচ, লবঙ্গ ইত্যাদি উৎপন্ন হতো। এছাড়াও কুটিরশিল্পের মধ্যে মাটির তৈরি কলস, ঘটি-বাটি, বাসনপত্র ইত্যাদি ছিল। আর লোহার তৈরি জিনিসপত্রের মধ্যে ছিল দা, কুড়াল, কোদাল ইত্যাদি। বস্ত্রশিল্পের জন্য বাংলা প্রাচীনকালেই বিখ্যাত হয়ে উঠেছিল। বিশ্বখ্যাত মসলিন কাপড় প্রাচীন কাল থেকেই বাংলায় তৈরি হতো। আর কার্পাস তুলা ও রেশমের তৈরি উন্নতমানের সূক্ষ্ম বস্ত্রের জন্যও বঙ্গ প্রসিদ্ধ ছিল।
বঙ্গে স্থল ও জলপথেই বাণিজ্যের আদান-প্রদান চলত। দেশের ভেতরে বাণিজ্য ছাড়াও সে সময় বাংলার বৈদেশিক বাণিজ্য বেশ উন্নত ছিল। তাছাড়াও প্রাচীন বাংলায় পূজা-পার্বণ ও আমোদ-প্রমোদের ব্যবস্থা ছিল। দুর্গার অর্চনা উপলক্ষে বরেন্দ্রে বিপুল উৎসব হতো। ভ্রাতৃ দ্বিতীয়া, আকাশপ্রদীপ, জন্মাষ্টমী, দশহরা, গঙ্গাস্নান ইত্যাদি অনুষ্ঠান হতো বঙ্গে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত গ্রামের আর্থিক কাঠামোর মাঝে প্রাচীন বাংলার চিত্র ফুটে উঠেছে।
সম্ভবত খ্রিষ্টপূর্ব চার শতকের পূর্বে বাংলায় মুদ্রার প্রচলন আরম্ভ হয়।
প্রাচীন বাংলার মানুষের অবস্থা মোটামুটি উন্নত ছিল।
প্রাচীন বাংলার সমাজ জীবনে নানা ধরনের প্রথা বিদ্যমান ছিল। আর প্রাচীন বাংলার অর্থনৈতিক জীবনের মূলভিত্তি ছিল কৃষি। এছাড়াও কুটিরশিল্প গড়ে উঠেছিল বঙ্গে। আর প্রাচীন বাংলায় স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রশিল্পের বহু নিদর্শন ছিল। তাছাড়াও তৎকালীন বাংলায় বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হতো।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!