উদ্দীপকে উল্লিখিত জনাব মামুনের কাঙ্ক্ষিত ফললাভের জন্য গৃহীত ব্যবস্থার যৌক্তিকতা মূল্যায়ন কর।

(উচ্চতর দক্ষতা)

Updated: 1 year ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত জনাব মামুনের কাঙ্ক্ষিত ফললাভের জন্য গৃহীত ব্যবস্থা সম্পূর্ণ যৌক্তিক।

পরিকল্পনা বাস্তবায়ন পর্যায়ে বিচ্যুতি দেখা দিলে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থায় তা সহজে ধরা পড়ে। বিচ্যুতি নিরূপণ ও সমস্যার প্রকৃতি সম্পর্কে দ্রুত জানা সম্ভব হলে সংশোধনমূলক ব্যবস্থাও দ্রুত গ্রহণ করা যায়। এছাড়া এর আলোকে পরিকল্পনাতেও প্রয়োজনীয় সংশোধনী এনে বাস্তবায়ন উপযোগী করা যায়।

উদ্দীপকে জনাব মামুন তাঁর প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগের মাসিক টার্গেট ১,০০০ একক নির্ধারণ করে। নির্দিষ্ট সময় শেষে দেখা গেল উৎপাদনের পরিমাণ ১০০ একক কম হয়েছে। তিনি বিচ্যুতি নিরূপণ ও সমস্যার প্রকৃতি চিহ্নিত করে কাঙ্ক্ষিত ফললাভের জন্য অধীনস্থ শ্রমিকদের প্রশিক্ষণের পাশাপাশি সুপারভাইজারদের অন্য বিভাগে বদলি করেন এবং উক্ত পদে দক্ষ সুপারভাইজারকে পদায়ন করেন। এর ফলে দ্রুত কাঙ্ক্ষিত ফললাভ করা সম্ভব হবে।

সুতরাং উদ্দীপকে উল্লিখিত জনাব মামুনের কাঙ্ক্ষিত ফললাভের জন্য গৃহীত ব্যবস্থা সম্পূর্ণ যৌক্তিক।

192

Related Question

View All
উত্তরঃ

প্রতিষ্ঠানে বাস্তবায়িত কাজের সাথে বিভিন্ন কাজের সম্পর্ক এবং কাজ শুরু ও শেষ হওয়ার মোট সময় তালিকার মাধ্যমে যা প্রদর্শন করা হয় তাকে পার্ট বলে।

366
উত্তরঃ

যে বিন্দুতে প্রতিষ্ঠানের মোট আয় ও মোট ব্যয় সমান হয় তাকে Break Even Point বা BEP বলে।

BEP-এর মাধ্যমে প্রতিষ্ঠানের বিক্রয়ের পরিমাণ কোন পর্যায়ে নিয়ে যেতে পারলে লোকসান হবে না, তা জানা যায়। এর বাইরেও প্রতিষ্ঠানের বিক্রয় কী হলে মুনাফার পরিমাণ কী হবে, সে সম্পর্কে আগাম ধারণা লাভ করা যায়। ফলে উপযুক্ত আদর্শমান নির্ধারণ সহজ এবং প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর হয়। তাই BEP বিশ্লেষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ।

482
উত্তরঃ

উদ্দীপকের লক্ষ্যমাত্রা মেয়াদভিত্তিক স্বল্পমেয়াদি পরিকল্পনা।

সাধারণত এক বছর বা তার কম সময়ের জন্য গৃহীত পরিকল্পনাকে স্বল্পমেয়াদি পরিকল্পনা বলে। স্বল্পমেয়াদি পরিকল্পনা প্রতিষ্ঠানের বিভাগীয় ও উপবিভাগীয় পর্যায়ে গৃহীত হয়। বার্ষিক পরিকল্পনার আওতায় ত্রৈমাসিক, মাসিক বা সাপ্তাহিক পরিকল্পনার সবগুলোকেই এ ধরনের পরিকল্পনা গণ্য করা যায়।

উদ্দীপকে ফাইজা গার্মেন্টস এক লাখ একক পোশাক তিন মাসের মধ্যে সরবরাহের অর্ডার পায়। প্রতিষ্ঠানের নির্বাহী মি. ইলিয়াস উক্ত অর্ডার বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিয়ত কারখানার কাজ তদারকি করতে লাগলেন। উদ্দীপকে পোশাক উৎপাদনের জন্য সময় পেয়েছেন তিন মাস। সুতরাং উদ্দীপকের লক্ষ্যমাত্রা মেয়াদভিত্তিক স্বল্পমেয়াদি পরিকল্পনা।

337
উত্তরঃ

নিয়ন্ত্রণ হলো পূর্বনির্ধারিত আদর্শ মানের সাথে প্রকৃত কার্যফল তুলনা করে নির্ণীত বিচ্যুতি সংশোধনের কার্য ব্যবস্থাবিশেষ। উদ্দীপকে যথাযথ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে ফাইজা গার্মেন্টসের লক্ষ্যার্জন সম্ভব হয়েছে।

ব্যবস্থাপনার ক্ষেত্রে নিয়ন্ত্রণের গুরুত্ব অপরিসীম। সুষ্ঠু নিয়ন্ত্রণ ছাড়া ব্যবস্থাপনার সামগ্রিক কার্যাবলি যথাযথভাবে সম্পাদন সম্ভব নয়। নিয়ন্ত্রণহীন ব্যবস্থাপনা কার্য অর্থহীন ও বিশৃঙ্খল হতে বাধ্য। যথাযথ নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের শৃঙ্খলা বিধান, বিচ্যুতি নির্ণয়ে সহযোগিতা করা, পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন, পূর্ববর্তী পরিকল্পনার মানোন্নয়ন এবং দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। এজন্য প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে নিয়ন্ত্রণ একটি আবশ্যকীয় প্রক্রিয়া।

উদ্দীপকে ফাইজা গার্মেন্টস এক লাখ একক পোশাক তিন মাসের মধ্যে সরবরাহের অর্ডার পায়। প্রতিষ্ঠানের নির্বাহী মি. ইলিয়াস উক্ত অর্ডার বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিয়ত কারখানার কাজ তদারকি করতে লাগলেন। তিনি কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে থাকলেন। পরিকল্পনার সাথে বাস্তব, কাজের বিচ্যুতি থাকলে সংশোধনের ব্যবস্থা নেন। অর্থাৎ মি. ইলিয়াস ফাইজা গার্মেন্টস-এ যথাযথ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। ফলে নির্ধারিত সময়েই লক্ষ্যার্জন হয়।

সুতরাং উদ্দীপকে যথাযথ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে ফাইজা গার্মেন্টসের লক্ষ্যার্জন সম্ভব হয়েছে।

333
উত্তরঃ

কোনো নির্দিষ্ট সময় পরে যে কাজ করা হয় তাকে কালান্তিক কাজ বলে।

পরিকল্পনার ন্যায় নিয়ন্ত্রণও একটি অবিরাম প্রক্রিয়া। যতদিন পরিকল্পনা থাকে ততদিন নিয়ন্ত্রণও অব্যাহত থাকে। নিয়ন্ত্রণ কালান্তিক কাজ; কোনো প্রাত্যহিক কাজ নয়। এ কাজ অবশ্য একদিন, সপ্তাহ, মাস বা বছর হতে পারে।'অর্থাৎ, সময় শেষেই কার্যফল পরিমাপ, পূর্বনির্ধারিত মানের সাথে তা তুলনা ও বিচ্যুতি নিরূপণ শেষে সংশোধনমূলক কার্য ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। তাই নিয়ন্ত্রণকে কালান্তিক কাজ বলা হয়।

503
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews