উদ্দীপকে উল্লিখিত বুশরা বেগম মেয়ের ড্রেস তৈরির স্তরগুলো কী সঠিকভাবে পালন করেছিলেন? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। (উচ্চতর দক্ষতা)

Updated: 2 months ago
উত্তরঃ

বুশরা বেগম মেয়ের ড্রেস তৈরির স্তরগুলো সঠিকভাবে পালন করেননি। বস্তুকে পরিধানকারীর দেহের বিভিন্ন মাপ অনুযায়ী কেটে সেলাই করা হয়।

দেহের মাপ অনুযায়ী কাপড় কাটার কতগুলো নীতি আছে। যে নীতি মেনে কাপড় কাটা হোক না কেন তা সঠিক হলে পরিধানকারীর দেহে ফিটিং ভালো হয়।
পোশাক তৈরির সময় দেহের নির্দিষ্ট অংশের নির্ভুল মাপ নিতে হয়। মাপ সঠিক না হলে পোশাক সুন্দর হয় না। উদ্দীপকের বুশরা বেগম প্রমির মাপ অনুযায়ী নকশা এঁকে কাপড় কেটে সেলাই করলেন। পরবর্তীতে ফিটিং ভালো হলেও ড্রেসটি ধোয়ার পর ব্যবহারের উপযোগী থাকল না।
ঘরে পোশাক তৈরির ক্ষেত্রে কতগুলো পর্যায় মেনে চলতে হয় যেমন-পরিকল্পিত মাপ নেওয়া, মাপগুলোর সাহায্যে কাগজে জামাটির মূল নকশা আঁকা, এর সাথে একটি প্যাটার্নের তুলনা করে সামান্য রদবদলের পর চূড়ান্ত প্যাটার্ন তৈরি করা, কাপড় ছাঁটা, অস্থায়ীভাবে টাক দিয়ে সেলাই করা, ছাঁটা কাপড় আলতোভাবে সংযোগ করা, প্রাথমিকভাবে তৈরি জামা গায়ে বসিয়ে ফিটিং পরীক্ষা করে নেওয়া ও প্রয়োজন মতো সামান্য রদবদল করে চূড়ান্তভাবে সেলাই করা। কিন্তু বুশরা বেগম প্যাটার্নে কোনো রদবদল করলেন না। মূল নকশার সাথে প্যাটার্নের তুলনা করে রদবদল না করে কাপড় ছাঁটার পর তা সেলাই করেন। এক্ষেত্রে তিনি প্রাথমিকভাবে ফিটিং পরীক্ষা বা টাক দিয়ে আলতো করে সেলাই এর কোনোটিই করেননি। এমনকি ফিটিং এর পর মাপে সামান্য রদবদলও তিনি করেননি। ফলে কাপড়টি যখন তিনি ধুলেন তখন বাড়তি কাপড় না থাকায় তা খেপে গেল ও পরিধানের অযোগ্য হয়ে পড়ল। তাই বলা যায় বুশরা বেগম মেয়ের ড্রেস তৈরিতে সকল স্তরগুলো সঠিকভাবে পালন করেনি।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
25

Related Question

View All
উত্তরঃ

জামদানি কার্পাস তুলা দিয়ে তৈরি এক ধরনের পরিধেয় বস্ত্র।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
31
উত্তরঃ

উপজাতীয় জনগণের পোশাক মূলত তারা নিজ হাতে তৈরি করে ৫. বিধায় তাদের পোশাক তাদের নিজস্ব সংস্কৃতির পরিচয় বহন করে।উপজাতিদের পোশাকের বৈচিত্র্যই এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীকে আলাদা করে তোলে। প্রত্যেক গোষ্ঠীই তাদের নিজস্ব স্বকীয়তা বজায় রেখে ঐতিহ্যবাহী পোশাক তৈরি করে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
30
উত্তরঃ

পোশাক তৈরির পূর্বে পরিধানকারীর দেহের মাপ নেওয়া প্রয়োজন। মাপ না নিয়ে পোশাক তৈরি করলে তা অনেক সময় পরিধানকারীর জন্য উপযুক্ত হয় না। পরিধানকারীকে দেখতেও ভালো লাগে না।
আনিকা তার ছোট বোনের সোলোয়ার কামিজ তৈরির জন্য কাপড় কিনে। সালোয়ার কামিজ তৈরির জন্য তাকে দেহের নিম্নলিখিত অংশের মাপ নিতে হবে।

১. ঝুল- জামীর লম্বা মাপ।
২ছাতি বা বুক- বুকের ঘেরের মাপ।
৩. কোমর- কোমরের সম্পূর্ণ ঘের।
৪. কাঁধ বা পুট- মেরুদণ্ডের সবচেয়ে উঁচু হাড় থেকে কাঁধের ওপরের উঁচু হাড় পর্যন্ত।
৫ফুল হাতা-পুটের মাপের সাথে হাতের কব্জি পর্যন্ত মাপ।
৬. গলা- গলার ঘেরের মাপ।

৭. হিপ- হিপের উঁচু মাংসল অংশের মাপ।
৮. সেন্ত- কাঁধের ওপরের মেরুদণ্ডের হাড় থেকে কোমর পর্যন্ত মাপ।
৯. মুহুরী বা বাহু-বাহু বা হাতের কব্জির ঘেরকে মুহুরী বা বায়ু বলে।
১০. সেকম- দুই পায়ের সংযোগস্থলের কেন্দ্র থেকে পায়ের গোড়ালির নিচ পর্যন্ত মাপ।
১১. হাঁটু- হাঁটুর ঘেরের মাপ।
১২. উবু- উত্তর ঘেরের মাপ।
১৩. মৌরি- পায়জামার পায়ের পাতার ওপরের ঘেরের মাপ।
যেহেতু আনিকা দেলোয়ার কামিজ তৈরি করবে তাই তাকে দেহের উপরিউক্ত অংশের মাপগুলো নিতে হবে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
29
উত্তরঃ

আনিকা মনে করে সেলাইয়ের ক্ষেত্রে সেলাই মেশিনের যত্ন ও রক্ষণাবেক্ষণ খুবই জরুরি।

 তার ধারণাটি যৌক্তিক বলে আমি মনে করি। সেলাই মেশিনের মাধ্যমেই পোশাক সেলাই করা হয়। কারো কাছে প্রশিক্ষণজনিত দক্ষতা থাকলেও মেশিনের অভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না। তাই এর যত্ন নেওয়া জরুরি।
সেলাই মেশিনের রক্ষণাবেক্ষণ দুইভাবে করা হয়। প্রিভেনটিভ ও ব্রেকডাউন মেইনটেনেন্স। প্রিভেনটিভ মেইনটেনেন্স হলো প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ। কাজ করার পূর্বে মেশিনকে সচল ও ভালো অবস্থায় রাখার জন্য এ ধরনের রক্ষণাবেক্ষণ করা জরুরি। মেশিনের সকল যন্ত্রাংশ সচল রাখার জন্য এ মেইনটেনেন্স করতে হয়। কাজ করার পর কোনো কারণে মেশিনের কোনো যন্ত্রাংশ ভেঙ্গে গেলে কিংবা কোনো কারণে মেশিন নষ্ট হলে ব্রেকডাউন মেইনটেনেন্স করা হয়। এ লক্ষ্যে প্রতিদিন মেশিন পরিষ্কার করা, কাজ শেষে মেশিন মুছে রাখা, কভার দিয়ে ঢেকে রাখা, নিয়মিত তেল দেওয়া, আলো-বাতাসপূর্ণ জায়গায় মেশিন রাখা উচিত। ভালো সেলাই পেতে হলে সেলাই মেশিনের যত্ন নিতে হবে। কারণ যেকোনো যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ ও যত্নের ওপরই ভালো থাকে। মেশিনের যত্ন নিলে এর স্থায়িত্ব বাড়ে ও গুণগত মানসম্পন্ন সেলাই পাওয়া যায়। উৎপাদনও বৃদ্ধি হয়। সেলাই মেশিনও এর ব্যতিক্রম নয়। তাই বলা যায়, আনিকা ধারণাটি অত্যন্ত যৌক্তিক।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
24
উত্তরঃ

কাপড়ের টানা বা লম্বা সুতা এবং পড়েন বা আড়াআড়ি সুতাই গ্রেন লাইন l

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
32
উত্তরঃ

ড্রাফটিং এর একটি পদ্ধতি হচ্ছে প্যাটার্ন ড্রাফটিং।
পোশাক তৈরি করার পূর্বে দেহের বিভিন্ন অংশের মাপ নিয়ে বাদামি রঙের অথবা যেকোনো শক্ত কাগজে যে নকশা অঙ্কন করা হয় তাকে ২২ প্যাটার্ন ড্রাফটিং বলা হয়। মূল নকশার সাথে পছন্দমতো ডিজাইন প্রয়োজনানুসারে রদবদল করে চূড়ান্ত নমুনা প্রস্তুত করাকে প্যাটার্ন ড্রাফটিং বলে। প্যাটার্ন ড্রাফটিং করার সময় সেলাই ও বোতাম ঘরের জন্য যে বাড়তি কাপড়ের প্রয়োজন হয় তা কাগজের উপর বাড়তি রেখেই কাটতে হয়। সুতরাং বলা যায়, মূল নকশার পরিবর্তিত রূপই হলো প্যাটার্ন ড্রাফটিং।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
24
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews