উক্ত দ্বন্দ্বে সম্রাটের কোন পুত্র সফলতা লাভ করেছিল এবং কেন? বিশ্লেষণ কর।

Updated: 3 months ago
উত্তরঃ

হ্যাঁ, উদ্দীপকে উল্লিখিত হেলালের কৃতত্ব, মুঘল সম্রাট বাবরের কৃতিত্বের পূর্ণ প্রতিচ্ছবি নয়। কেননা, উদ্দীপকে নির্দেশিত হয়েছে শুধুমাত্র সম্রাট বাবরের ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তারে কাহিনী। এছাড়াও বাবরের চরিত্র কৃতিত্ব তথা জীবদ্দশায় বহু অর্জন বা গুণাবলির বিকাশ ঘটেছিল।
আত্মবিশ্বাস ও দুর্দমনীয় আকাঙ্ক্ষা ছিল তার সাফল্যের প্রধান কারণ। তিনি মধ্য এশিয়ায় সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য বহুবার চেষ্টা করেছেন। কাবুলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করেও বেশ কয়েকবার (৪ বার) পিতৃরাজ্য দখলের জন্য চেস্টা করেছেন। কিন্তু তিনি হতাশ না হয়ে ভারতমুখী সামরিক অভিযান পরিচালনা করেন। এবার তিনি সুলতানি সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তিনি ভারতে মুঘল সাম্রাজ্যের যে ভিত্তি স্থাপন করেন, আকবরের আমলে তা এক বিশাল সাম্রাজ্যে পরিণত হয়। যুদ্ধ পরিকল্পনা ও যুদ্ধ কৌশল যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য কীরূপ ভূমিকা রাখতে পারে, বাবর ভারতবর্ষের যুদ্ধে তার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি যুদ্ধে তুলঘুমা পদ্ধতির সার্থক প্রয়োগ করেন। বিভিন্ন ঐতিহাসিক তার যুদ্ধ বিন্যাসের ভূয়সী প্রশংসা করেছেন। ১৫২৬ হতে ১৫৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট ৪ বছর ৮ মাস ১০ দিন বাবর ভারতে বিজেতা হিসেবে অবস্থান করেন। এর মধ্যে তাকে যুদ্ধে আধকাংশ সময় কাটাতে হয়। রাজ্যে স্থিতিশীলতা বিরাজ না করলে প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় না। এ কারণে বাবর সৈনিক ও সেনাপতি হিসেবে যে দক্ষতা ও যোগ্যতা প্রদর্শন করেছেন, তেমনি দক্ষ শাসক হিসেবে দক্ষতা দেখাতে পারেননি। রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা, রাজস্ব সংস্কার, সুষ্ঠু বিচার

ব্যবস্থার প্রবর্তন, প্রশাসনিক শৃঙ্খলা ইত্যাদি মৌলিক কাজগুলো তিনি সমাপ্ত করে যেতে পারেননি। প্রতিটি বিজিত রাজ্যে, প্রদেশে, এমনকি গ্রামে সুলতানি আমলের বা গতানুগতিক শাসনব্যবস্থা বিদ্যমান ছিল।
বিচারব্যবস্থার ক্ষেত্রে তিনি সাম্রাজ্যের সবখানে আইনকানুন ও আদালত স্থাপন করতে পারেননি। রাজস্ব আদায়ের ক্ষেত্রে পূর্বব্যবস্থা বহাল ছিল। কেন্দ্রীয় প্রশাসনব্যবস্থা গড়ে ওঠেনি। শিল্প ও সাহিত্যের ক্ষেত্রে বাবর মধ্য এশিয়া ও ভারতবের্ষর মধ্যে যোগসূত্র স্থাপনকারী ছিলেন। একদিকে চেঙ্গিস ও তৈমুর লঙের দুর্ধর্ষ শৌর্য এবং অপরদিকে ইরানের সৌম্য সংস্কৃতির তিনি ধারক ও বাহক ছিলেন।
আত্মজীবনী ছাড়াও তিনি তুর্কি ও ফারসি ভাষায় বহু কবিতা ও গদ্য রচনা করেন।
পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত হেলালের কৃতিত্ব মুঘল সম্রাট বাবরের কৃতিত্বের পূর্ণ প্রতিচ্ছবি নয়।

170
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

'মোজা' শব্দ থেকে মোঙ্গল এবং মোঙ্গল থেকে মুঘল নামের উৎপত্তি ঘটেছে। তারা আদি বাসভূমি মঙ্গোলিয়া ছেড়ে মধ্য এশিয়ার পশ্চিম অঞ্চলে বসতি স্থাপন করে মুঘল নামে পরিচিতি লাভ করে। ১৫২৬ খ্রি. মুঘলরা ভারতের সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতবর্ষের শাসক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেন। মূলত এরপর থেকেই মুঘলরা একটি বৃহৎ জাতিগঠনে অবদান রাখতে শুরু করে।

333
উত্তরঃ

উদ্দীপকের সাথে ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের মিল খুঁজে পাওয়া যায়।
১৪৯৪ খ্রিষ্টাব্দে পিতার আকস্মিক মৃত্যুর পর মাত্র ১১ বছর বয়সে বাবর ফারগানার সিংহাসনে উপবিষ্ট হন। সিংহাসন লাভের পর পরই তার দুই পিতৃব্য ও আত্মীয়স্বজন এবং উজবেক নেতা সাইবানি খানের রিরোধিতার মুখে পড়েন। ১৪৯৭ খ্রিস্টাব্দে বাবর সমরখন্দ দখল করেন। কিন্তু ভাগ্যবিপর্যয়ে পতিত হয়ে তিনি সমরখন্দ হারান। ১৪৯৮ খ্রিস্টাব্দে ফারগানাও হস্তচ্যুত হয়। অর্থাৎ দাবার ছকের রাজার মতো বাবর স্থান থেকে স্থানান্তর ঘুরে বেড়াতে লাগলেন। কিন্তু ১৫০০ খ্রিস্টাব্দে তিনি ফারগানা পুনরুদ্ধার করেন।
১৫০২ খ্রিস্টাব্দে সমরখন্দ অধিকার করেন। পরবর্তীকালে ১৫০৩ খ্রিষ্টাব্দে আরচিয়ানের যুদ্ধে সাইবানি খানের কাছে পরাজিত হয়ে ফারগানা ও সমরখন্দ থেকে বিতাড়িত হন। এ সময় কাবুলের অভ্যন্তরীণ অরাজকতার সুযোগে ১৫০৪ খ্রিস্টাব্দে কাবুল অধিকার করে বাদশাহ উপাধি নিয়ে রাজত্ব করতে থাকেন। ১৫১১ খ্রিস্টাব্দে পারস্যের শাহ ইসমাইল সাফাভীর সহযোগিতায় সমরখন্দ দখল করলেও ১৫১২ খ্রিস্টাব্দে তা আবারও হাতছাড়া হয়ে যায়। এরপর ১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কাবুলেই রাজত্ব করেন। কিন্তু অসাধারণ সাহসী বাবর এতেই সন্তুষ্ট থাকেননি। ১৫২৬ খ্রি. তিনি পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির সুলতানি সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
তাই বলা যায়, উদ্দীপকের ভাগ্য বিড়ম্বিত যুবুক ইরফান ও ভারতবর্ষে মুঘল শাসনের প্রতিষ্ঠাতা বাবরই অধিক সাদৃশ্যপূর্ণ।

634
উত্তরঃ

উদ্দীপকে সম্রাট বাবরের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
সম্রাট বাবর কেবল নির্ভীক সৈনিক, দক্ষ সেনাধ্যক্ষ, সুদক্ষ অস্ত্র পরিচালক, প্রশংসনীয় ঘোড়সওয়ারই ছিলেন না; বরং আলেকজান্ডারের মতো দেশ জয়ের নেশায় বিভোর থাকতেন। পানিপথের প্রথম যুদ্ধ, খানুয়ার যুদ্ধ এবং গোগরার যুদ্ধে তার সাফল্য তাকে ভারতীয় সমর ইতিহাসে উচ্চাসনে- অধিষ্ঠিত করেছে। বাবর মাত্র ১১ বছর বয়স থেকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে অগ্রসর হন। বাধাবিপত্তি অতিক্রম করে তিনি প্রথমে কাবুলে এবং পরে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। শুধু প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হননি, তার ভিত্তি সুদৃঢ় করে একে একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেন।
বাবরের চার বছরের শাসনামলে যুদ্ধবিগ্রহ কেটে যায়। এ অবস্থায় নবপ্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্যের শাসনব্যবস্থায় কোনো প্রকার পরিবর্তন ও সংস্কার সাধন করা তার পক্ষে সম্ভব হয়নি। তথাপি তিনি নিজেকে নিরঙ্কুশ ক্ষমতা হ্রাস করেন। প্রাদেশিক শাসনকার্য পরিচালনার জন্য প্রত্যেক প্রদেশে একজন ওয়ালি (প্রাদেশিক কর্মকর্তা), একজন দিওয়ান (রাজস্ব কর্মকর্তা), শিকদার (সামরিক কর্মকর্তা) এবং কোতওয়াল (নগরকর্তা) ছিল। তিনি প্রশাসনিক কাজে তুর্কি, আফগান ও হিন্দুদের সমান সুযোগ দিতেন। সমগ্র সাম্রাজ্যে ১৫ মাইল অন্তর তিনি ডাক চৌকির ব্যবস্থা করেন। প্রজারঞ্জক বাবর দিল্লি ও আগ্রায় ২০টি উদ্যান, বহু পাকা নর্দমা, সেতু, অট্টালিকা নির্মাণ করেন।
পরিশেষে বলতে পারি, সম্রাট বাবর শুধুমাত্র একজন বিজেতা হিসেবেই প্রশংসার দাবিদার নন, বরং একজন দক্ষ প্রশাসক হিসেবেও তিনি কৃতিত্বের দাবিদার। তাই সার্বিকভাবে বাবরের শাসনকাল কৃতিত্বপূর্ণ একথা নিঃসন্দেহেই বলা যায়।

378
উত্তরঃ

ফিরোজশাহ তুঘলক দিওয়ান-ই-বন্দেগান গঠন করেন কারণ, তিনি ছিলেন ক্রীতদাসদের প্রতি অনুরক্ত। তাই তিনি সিংহাসনে আরোহনের পর একটি বিরাট ক্রীতদাস বিভাগ গড়ে তোলেন। তার আমলে ক্রীতদাসের সংখ্যা ছিল ১,৮০,০০০, যার মধ্যে ৪০,০০০ ক্রীতদাস সুলতানের প্রাসাদে অবস্থান করত। সুলতান তাদের বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধার জন্যই 'দিওয়ান-ই-বন্দেগান' গঠন করেন।

826
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews