উদ্দীপকে কোন বিষয়টি তুলে ধরা হয়েছে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)

Updated: 10 months ago
উত্তরঃ

উদ্দীপকে বাংলাদেশের অন্যতম প্রধান সামাজিক সমস্যা নিরক্ষরতার বিষয়টি তুলে ধরা হয়েছে।

উদ্দীপকে দেখা যায়, হাসিবুর রহমান একজন দরিদ্র কৃষক। তিনি লিখতে ও পড়তে পারেন না। দরিদ্রতার কারণে তিনি গ্রামের এক লোকের কাছ থেকে একবার পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিলেন।

তখন লোকটি দলিলে তার টিপসই নেয়। লোকটি তার সাথে জালিয়াতি করে তার বাড়িটি নিজের নামে লিখে নেয়। তারপর লোকটি হাসিবুর রহমানের বাড়িটি দখল করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। হাসিবুর রহমান নিরক্ষর হওয়ার কারণে তিনি লোকটির জালিয়াতি কর্মকাণ্ড বুঝতে পারেননি। নিরক্ষর ব্যক্তি পড়তে ও লিখতে জানেন না। নিরক্ষরতা যে কোনো দেশ বা জাতির জন্য অভিশাপস্বরূপ।

সুতরাং বলা যায়, হাসিবুর রহমানের ঘটনায় যে সামাজিক সমস্যার চিত্র ফুটে উঠেছে সেটি হলো নিরক্ষরতা।

262

Related Question

View All
উত্তরঃ

বাংলাদেশ সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের স্বর্ণস্বরূপ মন্তব্যটি করেছিলেন প্রখ্যাত ফরাসি নৃবিজ্ঞানী ক্লদ লেভি স্ট্রস।

পঞ্চাশের দশকে ক্লদ লেডি স্ট্রসের নেতৃত্বে ইউনেস্কো বিশেষজ্ঞ মিশন বাংলাদেশে সমাজবিজ্ঞান ও সামাজিক নৃবিজ্ঞান পঠন- পাঠনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম পরিদর্শন করেন। লেভি স্ট্রস সেখানকার বিভিন্ন উপজাতির আদিম স্বতন্ত্র জীবনধারা দেখে এতই বিস্মিত হন যে, তিনি বাংলাদেশকে সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের স্বর্ণস্বরূপ বলে মন্তব্য করেন।

792
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews