উদ্দীপকে প্রথমা দেবী যে বিশেষ দেবতার আরাধনা করেন তিনি হলেন শিব ঠাকুর। প্রথমা দেবী সুনির্দিষ্ট নিয়ম অনুসারে দেবতা শিবকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ব্রত পালন করেন। হিন্দুদের ধর্মচর্চার ক্ষেত্রে পূজা, উপাসনা, পার্বণ ও ব্রত পালনের বিধান রয়েছে। উদ্দীপকে প্রথমা দেবী প্রতি বছর ফাল্গুন মাসে এক বিশেষ দেবতার উদ্দেশ্যে ব্রত পালন করেন। তিনি হলেন শিব ঠাকুর। শিবরাত্রির আগের দিন থেকেই ভক্ত সংযম অবলম্বন করবেন। বাক্যে, কর্মে ও চিন্তায় দেহ ও মনকে পবিত্র রাখবেন। উপবাস থেকে সারাদিন প্রয়োজনীয় কাজের মধ্যেও শিবকে স্মরণ করবেন। শিবরাত্রির আনুষ্ঠানিক কর্মের মধ্যে রয়েছে রাত্রির চার প্রহরে শিবকে চারবার অর্চনা করা। প্রথম প্রহরে শিবকে দুধ দিয়ে স্নান করাতে হবে। দ্বিতীয় প্রহরে দধি দিয়ে, তৃতীয় প্রহরে ঘৃত দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে। প্রতিবার স্নানের শেষে পূজা ধ্যান করতে হয়। এভাবে সারারাত্রি শিবের পূজায় কাটে। পরের দিন ভক্ত শিবকে পূজা উপবাস ভেঙ্গে পালন করেন।
উপরিউক্ত আলোচনা শেষে বলা যায় যে, প্রথমা শিব ঠাকুরের
আরাধনা করেন।
Related Question
View Allবেদের মতামত ঠিক রেখে বেদের পরে সবরকম কর্তব্যকর্মের উপদেশ দিয়ে যে গ্রন্থ রচিত হয় তাকে স্মৃতিশাস্ত্র বলে।
যে ব্যক্তি ধর্মীয় বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা করেন তিনিই প্রকৃত ধার্মিক। ধর্ম সৃষ্টিকে বিশেষভাবে ধারণ করে আছে। সংক্ষেপে যা কিছু ধারণশক্তিসম্পন্ন তাই ধর্ম। একজন ধার্মিক ব্যক্তির মাঝে ধর্মের সব লক্ষণ উপস্থিত থাকে। ধর্মই তাকে প্রতি পদক্ষেপে রক্ষা করে। ধর্ম নষ্ট হলে মানুষ আর মানুষ থাকে না। ধার্মিক ব্যক্তি ধর্ম মেনে চলে এবং ধর্ম তাকে সর্বদা রক্ষা করে চলে।
সুবোধ ধর্মের বিশেষ লক্ষণ সদাচারকে অনুসরণ করেছে।
হিন্দু ধর্মশাস্ত্রে ধর্মের লক্ষণসমূহকে সাধারণ লক্ষণ ও বিশেষ লক্ষণ এ দুই ভাগে ভাগ করা হয়েছে। বেদ, স্মৃতিশাস্ত্র, সদাচার ও বিবেকের বাণী এ চারটি হলো ধর্মের বিশেষ লক্ষণ। এ চারটিকে অনুসরণ করে কোনটি ধর্ম, কোনটি অধর্ম তা নির্ণয় করা যায়। উদ্দীপকের সুবোধকে শ্রীরামকৃষ্ণের আদর্শ অনুসরণ করতে দেখা যায়। সে সকল ধর্মমতকে সম্মান করে। তার এরূপ আচরণের মধ্য দিয়ে ধর্মের যে বিশেষ লক্ষণের বহিঃপ্রকাশ ঘটেছে তা হলো সদাচার। সৎ আচার = সদাচার। সৎ ব্যক্তিদের আচার-আচরণের মধ্য দিয়ে ধর্মের প্রকাশ ঘটে। বেদ ও স্মৃতিশাস্ত্রের মাধ্যমে যদি ধর্ম ও অধর্ম নির্ণয় করা সম্ভব না হয় তবে সেক্ষেত্রে সমাজে মহাপুরুষদের আচার-আচরণ ও উপদেশ-নির্দেশ অনুসরণ করাই ধর্ম। উদ্দীপকে সুবোধকে শ্রীরামকৃষ্ণের অ্যদর্শ অনুসরণ করতে দেখা যায় বিধায় বলা যায়, সে ধর্মের বিশেষ লক্ষণ সদাচারকে অনুসরণ করেছে।
হ্যাঁ, শ্রীকান্তের কাজটি অবশ্যই ধর্মসম্মত। কেননা সে ধর্মের বিশেষ লক্ষণ বিবেকের বাণী অনুসরণ করে নিরপরাধ লোকের প্রাণ বাঁচিয়ে পুণ্য করেছে।
ধর্মের সাধারণ লক্ষণ বর্ণনার পর ধর্মের বিশেষ লক্ষণসমূহে বলা হয়েছে। এ সম্পর্কে মনুসংহিতায় বলা হয়েছে- বেদঃ স্মৃতিঃ সদাচারঃ স্বস্য চ প্রিয়মাত্মনঃ।
এতচ্চতুর্বিধং প্রাহুঃ সাক্ষাৎ ধর্মস্য লক্ষণম্ । (২/১২) অর্থাৎ, বেদ, স্মৃতিশাস্ত্র, সদাচার ও বিবেকের বাণী- এ চারটি ধর্মের বিশেষ লক্ষণ। এ চারটিকে অনুসরণ করে কোনটি ধর্ম, কোনটি অধর্ম তা নির্ণয় করা যায়।
উদ্দীপকে দেখা যায়, সন্ত্রাসীদের তাড়া করা একজন নিরপরাধ মানুষ শ্রীকান্তদের বাড়িতে আশ্রয় নেয়। সন্ত্রাসীদের কাছে মিথ্যা বলে শ্রীকান্ত লোকটির প্রাণ রক্ষা করে। এক্ষেত্রে শ্রীকান্ত তার বিবেকের বাণীকে কাজে লাগিয়েছে বলা যায়। বেদ, স্মৃতিশাস্ত্র ও সদাচার অনুসরণ করেও যদি বিশেষ কোনো পরিস্থিতিতে ধর্ম-অধর্ম নির্ণয় করা সম্ভব না হয়, সেক্ষেত্রে মানুষকে তার নিজস্ব বিবেকের আশ্রয় নিতে হয়। মানুষ বিবেকবান প্রাণী। তাই তাকে বিবেকবৃদ্ধি অবলম্বন করে জীবনপথে চলতে হয়। সর্বক্ষেত্রে ধর্মের নির্দেশ মেনে চলা মঙ্গলজনক নাও হতে পারে। যেমন- শাস্ত্রের নির্দেশ হচ্ছে সত্য বলা ধর্ম, আর মিথ্যা বলা পাপ। এ নির্দেশ সকল ক্ষেত্রে অনুসরণ করা সম্ভব নাও হতে পারে। যদি দেখা যায় মিথ্যা বললে একজন নির্দোষ মানুষের জীবন রক্ষা হয়, তাহলে সেক্ষেত্রে মিথ্যা বলাই ধর্ম। এরূপ ক্ষেত্রে সত্য বলা ধর্ম নয়। এমন জটিল পরিস্থিতিতে মানুষের অন্তরে অবস্থিত ঈশ্বর বা বিবেকের নির্দেশ নিয়ে ধর্মাধর্ম নির্ণয় করতে হয়। উদ্দীপকের শ্রীকান্ত এ নির্দেশই অনুসরণ করেছে। তাই তার কাজটি অবশ্যই ধর্মসম্মত।
ত্রেতা যুগের পরবর্তী যুগের নাম হলো দ্বাপর যুগ।
ধর্মের বিশেষ লক্ষণ বেদ, স্মৃতিশাস্ত্র ও সদাচার অনুসরণ করেও যদি বিশেষ কোনো পরিস্থিতিতে, ধর্ম-অধর্ম নির্ণয় করা সম্ভব না হয়, সেক্ষেত্রে মানুষকে তার নিজস্ব বিবেকের আশ্রয় নিতে হয়। মানুষ বিবেকবান প্রাণী। তাই তাকে বিবেকবুদ্ধি অবলম্বন করে জীবনপথে চলতে হয়। সর্বক্ষেত্রে ধর্মের নির্দেশ মেনে চলা মঙ্গলজনক নাও হতে পারে। যেমন- শাস্ত্রের নির্দেশ হচ্ছে সত্য বলা ধর্ম, আর মিথ্যা বলা পাপ। এ নির্দেশ সকল ক্ষেত্রে অনুসরণ করা সম্ভব নাও হতে পারে। যদি দেখা যায় মিথ্যা বললে একজন নির্দোষ মানুষের জীবন রক্ষা হয়, তাহলে সেক্ষেত্রে মিথ্যা বলাই ধর্ম। এরূপ ক্ষেত্রে সত্য বলা ধর্ম নয়। এমন জটিল পরিস্থিতিতে মানুষের অন্তরে অবস্থিত ঈশ্বর বা বিবেকের নির্দেশ নিয়ে ধর্মাধর্ম নির্ণয় করতে হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!