উদ্দীপকে 'ফাগুন মাস' কবিতার মূলভাব পুরোপুরি প্রতিফলিত হয়নি- মন্তব্যটি বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)

Updated: 11 months ago
উত্তরঃ

উদ্দীপকে 'ফাগুন মাস' কবিতার মূলভার পুরোপুরি প্রতিফলিত হয়নি- মন্তব্যটি যথার্থ।

বাংলাদেশের ইতিহাসে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি একটি স্মরণীয় দিন। সেদিন ছিল ফাল্গুন মাসের ৮ তারিখ। ভাষাশহিদদের সেই সংগ্রামী চেতনা নিয়েই যেন প্রতিটি ফাল্গুন মাস এখনও সেজে ওঠে।

উদ্দীপকে শাওন ও তার বন্ধুরা বাগানে লক্ষ করল গাছের ডালপালায় সবুজ পাতা পল্লবিত, মুকুলের গন্ধ, কোকিলের মায়াবী কণ্ঠ। প্রকৃতি যেন সব জরাজীর্ণ ধুয়ে মুছে নতুন করে সেজেছে। প্রকৃতিতে ধ্বনিত হচ্ছে বসন্তের আগমনী বার্তা। 'ফাগুন মাস' কবিতায় ভাষাশহিদদের রক্তে ঝরেছিল আর সেটিই যেন কৃষ্ণচূড়ার লাল ফুল হয়ে জানান দেয়। ভাষা আন্দোলনে সাহসী বীরেরা অংশগ্রহণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছিল। সব সংগ্রামের অবসান ঘটিয়ে তারা বিশ্বের বুকে নতুন ইতিহাস সৃষ্টি করছিল।

উদ্দীপকের ফাগুন মাসে প্রকৃতিতে পরিবর্তনের বিষয়টি ফুটে উঠেছে। অন্যদিকে আলোচ্য কবিতায় ভাষাশহিদের রক্তের বিনিময়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা, অর্জন মাতৃভাষা অর্জনের গৌরব, একুশের চেতনা, শোক ও গভীর বেদনার অনুভূতি প্রকাশ পেয়েছে। যা উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

178

ফাগুন মাস
হুমায়ুন আজাদ

ফাগুনটা খুব ভীষণ দস্যি মাস
পাথর ঠেলে মাথা উঁচোয় ঘাস।
হাড়ের মতো শক্ত ডাল ফেঁড়ে
সবুজ পাতা আবার ওঠে বেড়ে।
সকল দিকে বনের বিশাল গাল
ঝিলিক দিয়ে প্রত্যহ হয় লাল।
বাংলাদেশের মাঠে বনের তলে
ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে।

ফাগুনটা খুব ভীষণ দুঃখী মাস
হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস
ফাগুন মাসে গোলাপ কাঁদে বনে
কান্নারা সব ডুকরে ওঠে মনে।
ফাগুন মাসে মায়ের চোখে জল
ঘাসের ওপর কাঁপে যে টলমল।
ফাগুন মাসে বোনেরা ওঠে কেঁদে
হারানো ভাই দুই বাহুতে বেঁধে।

ফাগুন মাসে ভাইয়েরা নামে পথে
ফাগুন মাসে দস্যু আসে রথে।
ফাগুন মাসে বুকের ক্রোধ ঢেলে
ফাগুন তার আগুন দেয় জ্বেলে।
বাংলাদেশের শহর গ্রামে চরে
ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে।
ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটে
বুকের ভেতর শহিদ মিনার ওঠে।

সেই যে কবে কয়েকজন খোকা
ফুল ফোটালো-রক্ত থোকা থোকা-
গাছের ডালে পথের বুকে ঘরে
ফাগুন মাসে তাদেরই মনে পড়ে।
সেই যে কবে-তিরিশ বছর হলো-
ফাগুন মাসের দু-চোখ ছলোছলো।
বুকের ভেতর ফাগুন পোষে ভয়-
তার খোকাদের আবার কী যে হয়!

Related Question

View All
উত্তরঃ

আমার পঠিত 'ফাগুন মাস' কবিতার প্রথম চরণে ফাগুনকে ভীষণ দস্যি মাস বলা হয়েছে।

572
উত্তরঃ

ফাগুন মাস ভাষাশহিদদের স্মৃতিবিজড়িত বলে এ মাসে দুঃখী গোলাপ ফোটে।

'ফাগুন মাস' কবিতায় তুলে ধরা হয়েছে শোক ও বেদনার গভীর অনুভূতি। এ মাসে আমরা ভাষাশহিদদের জন্য অনুভব করি দুঃখ ও মমতা। তাঁদের আত্মদানে একই সঙ্গে আমরা দুঃখী ও সাহসী হয়ে উঠি। আমাদের প্রত্যেকের ভেতরেই গোলাপ ফুলের মতো একেকটা শহিদ মিনার জেগে ওঠে। এই অনুভূতি প্রকাশ করতে গিয়ে কবি বলেছেন 'ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটে।'

653
উত্তরঃ

চিত্রকর্মটিতে আমার পঠিত 'ফাগুন মাস' কবিতার বিষয়গত মিল রয়েছে। এখানে ভাষা আন্দোলন ও ভাষার জন্য আত্মত্যাগের অনুভূতি প্রকাশ পেয়েছে।

একুশের ভাষা আন্দোলন বাঙালির জাতীয় জীবনে এক গভীর তাৎপর্যময় ঘটনা। এই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির প্রিয় মাতৃভাষা বাংলা রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা পায়।

উদ্দীপকের চিত্রটি আমাদের ভাষা আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়। এ চিত্রে মাতৃভাষার বর্ণমালা দেখতে পাই যা বাঙালির শ্রেষ্ঠ অহংকার। 'ফাগুন মাস' কবিতায় কবি ফাগুন মাস কেন আমাদের হৃদয়ে চির অম্লান তার বর্ণনা দিয়েছেন। ফাগুন মাসের ৮ তারিখ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন সংঘটিত হয় এবং অনেকে প্রাণ দেন। মাতৃভাষার জন্য যে আত্মত্যাগ তা কবিতার শেষ কয়টি চরণে' উপস্থাপন করা হয়েছে। এসব দিক বিবেচনায় উদ্দীপকের চিত্রটি ও পঠিত 'ফাগুন মাস' কবিতা ভাষা আন্দোলন ও আত্মত্যাগের দিকের সঙ্গে অভিন্ন হয়ে উঠেছে।

270
উত্তরঃ

"চিত্রকর্মটি 'ফাগুন মাস' কবিতার ভাবকে ধারণ করেছে।"-মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত হয়েছে।

বীর বাঙালি জাতি তাদের প্রিয় মাতৃভাষার শত্রুদের প্রচণ্ড সাহস নিয়ে রুখে দিয়েছিল। এদেশের সাহসী সন্তানেরা যেভাবে সংগ্রাম করেছিল সেটা অতুলনীয়। তাঁদের আত্মত্যাগ ও সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতি বিভিন্ন সংগ্রামে বিজয়ী হয়।

'ফাগুন মাস' কবিতায় বলা হয়েছে বাংলা মায়ের সাহসী সন্তানরা জীবনকে তুচ্ছজ্ঞান করে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। যার জন্য আমরা আজ বাংলায় কথা বলতে পারছি। দেশ ও দেশের মানুষের প্রতি অসীম ভালোবাসার কারণেই তাঁরা এ রকম আত্মত্যাগ করতে পেরেছিলেন। উদ্দীপকের চিত্রকর্মটি দেখে ভাষা আন্দোলন সম্পর্কে শিশুরা জানতে আগ্রহী হবে এবং ভাষা আন্দোলনের ইতিহাস শুনলে তাদের মধ্যেও আত্মত্যাগের মতো মহৎ অনুভূতি জাগ্রত হবে।

উদ্দীপকের চিত্রকর্মটি ভাষার জন্য আত্মত্যাগের বিজয়গাথা এবং বাঙালি জাতির অহংকারের প্রতীক। এভাবেই উদ্দীপকের চিত্রকর্মটি 'ফাগুন মাস' কবিতার ভাবকে ধারণ

183
344
উত্তরঃ

ফাগুন মাসে গাছে গাছে সবুজ রঙের নতুন পাতা গজায়। এই সবুজের সমারোহকেই 'সবুজের আগুন' বলা হয়েছে।

বসন্ত ঋতুর প্রথম মাস ফাগুন বা ফাল্গুন। এ মাসে গাছে গাছে সবুজ রঙের নতুন পাতা গজিয়ে ওঠে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফোটে অসংখ্য লাল, ফুল। 'সবুজের আগুন' বলতে কবি বসন্ত প্রকৃতিতে সবুজের সমারোহকেই বুঝিয়েছেন।

448
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews