সামিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষ বর্ষে পড়ার সময় বারডেম হাসপাতালে ব্যবহারিক প্রশিক্ষণ সম্পন্ন করে। শিক্ষানবিশ সমাজকর্মী হিসেবে সেখানে তাকে বেশ কিছু দায়িত্ব পালন করতে হয়। এর মধ্যে ছিল- রোগী ভর্তি করে তাদের চিকিৎসা দিতে উৎসাহ দেওয়া ও সাহায্য করা, তাদের ভয়-ভীতি দূর করা, গরিব রোগীদের জন্য আর্থিক ও বস্তুগত সাহায্য সংগ্রহ করা, প্রয়োজনীয় পরামর্শ প্রদান ইত্যাদি। সামিনার ছোট ভাই বন্ধন নবম শ্রেণিতে পড়ে। তার ক্লাসে অধিকাংশ শিক্ষার্থী ক্লাসে অমনোযোগী, উচ্ছৃঙ্খল, এমনকি শিক্ষার্থীদের স্কুল পালানোর প্রবণতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এ সমস্যা সমাধানের জন্য স্কুলের প্রধান শিক্ষক পরামর্শ সভার আহ্বান করেন।

উদ্দীপকে বন্ধনের ক্লাসের সমস্যা সমাধানে পরামর্শ সভাতে কী সিদ্ধান্ত নেওয়া উচিত? এক্ষেত্রে একজন সমাজকর্মীর ভূমিকা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)

Updated: 1 year ago
উত্তরঃ

আমি মনে করি উদ্দীপকের বন্ধনের ক্লাসের সমস্যা সমাধানে পরামর্শ সভাতে স্কুলের পরিবেশের সাথে শিক্ষার্থীদের সামঞ্জস্য বিধান ও তাদের আচরণ সংশোধনে সহায়তা করার সিদ্ধান্ত নেওয়া উচিত। এক্ষেত্রে একজন সমাজকর্মী সহায়ক ভূমিকা পালন করতে পারেন।

বিদ্যালয়ে শিশুরা আনুষ্ঠানিক শিক্ষা লাভ করে। কিন্তু বিদ্যালয়ের নতুন পরিবেশে অনেক শিশুই খাপ খাইয়ে নিতে পারে না। আবার একজন শিক্ষার্থী সেখানে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। সমস্যাগুলোর কারণে তার জীবনে বিভিন্ন রকম নেতিবাচক প্রভাব পড়তে পারে। এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই বিদ্যালয় সমাজকর্ম কাজ করে। বিদ্যালয়ের পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে শিশুদের অনেকে লেখাপড়ায় অমনোযোগী হয়। এমনকি অনেক সময় তারা স্কুল পালিয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। এসব সমস্যা সমাধানের জন্য একজন বিদ্যালয় সমাজকর্মী সহায়ক ভূমিকা রাখতে পারেন। তিনি সমস্যাগ্রস্ত শিক্ষার্থীদের অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের সাথে বসতে পারেন। স্কুলের পরিবেশকে কীভাবে শিক্ষার্থীবান্ধব করে গড়েতোলা যায় সে ব্যাপারে তিনি প্রয়োজনীয় সুপারিশ করতে পারেন। এছাড়া তিনি উচ্ছৃঙ্খল ও স্কুল পালানো শিক্ষার্থীদের আচরণ সংশোধনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন। এজন্য স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এক্ষেত্রে সমস্যাগ্রস্ত শিক্ষার্থীদের সমস্যা সম্পর্কে অভিভাবকদের অবহিত করা, সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ প্রদান, সন্তানের পড়াশোনা এবং বন্ধুমহল সম্পর্কে সচেতন থাকা, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বন্ধুসুলভ সম্পর্ক তৈরি প্রভৃতি বিষয় নিয়ে সমাজকর্মী কাজ করতে পারেন।

উদ্দীপকের বন্ধনের ক্লাসের অধিকাংশ শিক্ষার্থী ক্লাসে অমনোযোগী, উচ্ছৃঙ্খল এবং তাদের স্কুল পালানোর প্রবণতা বাড়ছে। এ সমস্যা সমাধানে প্রধান শিক্ষকের ডাকা পরামর্শ সভা একটি কার্যকর পদক্ষেপ হতে পারে। এ সভায় স্কুলের পরিবেশকে শিক্ষার্থীবান্ধব করে তোলা এবং শিক্ষার্থীদের আচরণ সংশোধনে সহায়তা করার ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া উচিত। এ সিদ্ধান্ত বাস্তবায়নে একজন বিদ্যালয় সমাজকর্মী স্কুল কর্তৃপক্ষ-অভিভাবক ও শিক্ষার্থীদের সহায়তা করতে পারেন।

130

Related Question

View All
উত্তরঃ

মার্কিন সমাজবিজ্ঞানী শার্লট টোলে মৌল মানবিক চাহিদাকে ৬ ভাগে ভাগ করেছেন।

397
উত্তরঃ

মৌল মানবিক চাহিদা হিসেবে বর্তমানে বাংলাদেশে বাসস্থান পরিস্থিতি খুব একটা সন্তোষজনক নয়।
নিরাপদে বসবাসের জন্য বাস্থানের বিকল্প নেই। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাসস্থান সংকট বাড়ছে। পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা শহরের প্রায় ২৫% মানুষ অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী, পরিবার প্রতি গড় সদস্য সংখ্যা ৪.৯ জন, শহরে ৪.৮ এবং গ্রামে ৪.৯ জন। তবে বাংলাদেশ সরকার শহর এলাকার বাসস্থান সংকট কমিয়ে আনতে পূর্বাঞ্চল এলাকায় বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে।

442
উত্তরঃ

উদ্দীপকে মৌল মানবিক চাহিদা শিক্ষাকে নির্দেশ করা হয়েছে, যা পূরণ না হলে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার সৃষ্টি হতে পারে।

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশে বিরাজমান বিভিন্ন সামাজিক সমস্যার মধ্যে রয়েছে অধিক জনসংখ্যা, দরিদ্রতা, বেকারত্ব প্রভৃতি। বর্তমানে জনসংখ্যা ১৬ কোটি ৮ লাখ (অর্থনৈতিক সমীক্ষা-২০১৮) এবং এদেশের শতকরা ২৪.৩ ভাগ লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। অধিক জনসংখ্যা, দরিদ্রতা, বেকারত্ব, অসচেতনতা, শিক্ষা উপকরণের অভাব প্রভৃতি কারণে মৌলিক চাহিদা হিসেবে শিক্ষার উদ্দীপকে দেখা যায়, কানাইপুর একটি অনগ্রসর এলাকা। এর বাসিন্দারা পড়াশোনার ব্যাপারে উদাসীন, এলাকার অবকাঠামোগত অবস্থাও অনুন্নত। শিক্ষার অভাবের কারণে বাসিন্দাদের মধ্যে কুসংস্কার, ভুল চিকিৎসা, অলৌকিকতায় বিশ্বাস প্রভৃতি সমস্যা রয়েছে। অথচ শিক্ষা মানুষকে আধুনিক করে তোলে এবং আদর্শ সমাজ গঠনে সহায়তা করে। কিন্তু অধিক জনসংখ্যা ও দারিদ্র্যের কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষের পক্ষে এই চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে শিক্ষার অভাবে তারা নিরক্ষর ও অজজ্ঞ থেকে যাচ্ছে। যার প্রভাবে স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা, বাল্যবিবাহ নারী নির্যাতন, অপরাধ প্রবণতা বৃদ্ধির মতো বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। তেমনি উদ্দীপকের কানাইপুর গ্রামে শিক্ষার অভাবে এ ধরনের পরিস্থিতি বিদ্যমান।

292
উত্তরঃ

উদ্দীপকে নির্দেশিত শিক্ষার চাহিদা পূরণের ক্ষেত্রে একজন বিদ্যালয় সমাজকর্মীর ভূমিকা অপরিসীম- উক্তিটির যথার্থতা রয়েছে।
বিদ্যালয় সমাজকর্ম বলতে সমাজকর্ম অনুশীলনের একটি বিশেষ শাখাকে বোঝায়, যা বিদ্যালয় পরিবেশে শিক্ষার্থীর পূর্ণ বিকাশে সহায়তা করে। এক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্মী পরিবার, স্কুল ও সমষ্টির মাঝে সংযোগকারী হিসেবে কাজ করেন। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে অধিক জনসংখ্যা, বেকারত্ব, কুসংস্কারে বিশ্বাস, অসচেতনতা প্রভৃতির মতো সামাজিক সমস্যা শিক্ষা অর্জনের পথকে বাধাগ্রস্ত করছে। একজন বিদ্যালয় সমাজকর্মী তার দক্ষতা ও পেশাদারিত্বকে কাজে লাগিয়ে এসব সমস্যা দূরীকরণে ব্যাপক ভূমিকা পালন করতে পারেন।

উদ্দীপকের কানাইপুর গ্রামে শিক্ষার অভাবে কুসংস্কারে বিশ্বাস, ভুল চিকিৎসার প্রচলনসহ বিভিন্ন সামাজিক সমস্যা বিদ্যমান। এর পেছনে নিরক্ষরতা ও অজ্ঞানতাসহ সামগ্রিক অবস্থা দায়ী। এক্ষেত্রে একজন বিদ্যালয় সমাজকর্মী অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারেন। পারিবারিক ও আর্থিক সংকট, পড়াশোনায় অমনোযোগিতা, স্কুলে যাওয়ার ব্যাপারে অনাগ্রহ, মানসিক চাপসহ বিভিন্ন কারণে এখনো অসংখ্য শিক্ষার্থী মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়। এ সংখ্যা কমিয়ে এনে শতভাগ শিক্ষার্থীর হার নিশ্চিত করতে বিদ্যালয় সমাজকর্মের জ্ঞানের উপযোগিতা আছে একজন বিদ্যালয় সমাজকর্মী অনিয়মিত শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের পন্থা অবলম্বনের মাধ্যমে তাদের স্কুলের প্রতি আগ্রহী করে তুলতে ভূমিকা রাখেন। সেই সাথে তিনি পড়াশোনায় অমনোযোগী শিক্ষার্থীদের মনোযোগ ফিরিয়ে আনতে মানসিক সমর্থন দিয়ে থাকেন।

উপরের আলোচনা থেকে বলা যায়, কানাইপুর এলাকার মানুষের শিক্ষার চাহিদা পূরণে একজন বিদ্যালয় সমাজকর্মী কার্যকর ভূমিকা রাখতে পারেন।

277
উত্তরঃ

১৯০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সাইকিয়াট্রিক কোর্স প্রথম চালু হয়।

428
উত্তরঃ

শিক্ষার গুণগত মান উন্নয়নে বিদ্যালয় সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
বিদ্যালয় সমাজকর্মী শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে বাধা দূর করার জন্য বিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী, পরিবার এবং সমষ্টির বিভিন্ন সংস্থার সাথে কাজ করতে পারেন। তিনি শিক্ষাক্ষেত্রে বিদ্যমান সমস্যার প্রকৃত কারণ সম্পর্কে তথ্য সংগ্রহ করে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি ও দল সমাজকর্ম পদ্ধতির মাধ্যমে সমস্যা সমাধান করতে পারেন। তিনি শিক্ষার্থীদের শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহের মাধ্যমে তাদের উন্নয়ন ঘটাতে পারেন।

366
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews