উদ্দীপকে বর্ণিত নেতৃত্বের ভূমিকা সমাজ ও রাষ্ট্রে পরিবর্তন আনয়ন করবে বলে আমি মনে করি।
সভ্য সমাজের সূচনা: সাম্যের মাধ্যমেই সভ্য সমাজব্যবস্থা সূচিত হয়। কারণ সমাজে সাম্য প্রতিষ্ঠিত হলে সমাজের সকল শ্রেণির মানুষ। সমান অধিকার উপভোগের সুযোগ লাভ করে। সাম্য বর্ণ বৈষম্যমূলক সমাজ গঠন করে সমাজ ও রাষ্ট্রকে সুন্দর করে তোলে। উদ্দীপকে বর্ণিত নেতৃত্বের ভূমিকা সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন করে সভ্য সমাজের সূচনা করবে। শ্রেণিহীন সমাজ প্রতিষ্ঠা: একমাত্র সাম্য ব্যবস্থাই শ্রেণিহীন সমাজ গড়ে তুলতে পারে। উদ্দীপকে বর্ণিত নেতৃত্বের ভূমিকাও সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে পরিবর্তন এনে শ্রেণিহীন সমাজ ব্যবস্থার আনয়ন করবে। গণতন্ত্রের প্রতিষ্ঠা: গণতান্ত্রিক সমাজ বলতে সমতাভিত্তিক সমাজকেই বোঝায়। কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ মহলের জন্য বিশেষ কোনো সুযোগ-সুবিধা লাভের সুযোগ থাকে না। তাই উদ্দীপকে বর্ণিত নেতৃত্বের ভূমিকাও সাম্য প্রতিষ্ঠার দ্বারা সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা আনয়ন করবে। সমৃদ্ধ সমাজ গঠন: সমৃদ্ধ সমাজ বলতে সকলের সুখ সমৃদ্ধিশীল জীবনব্যবস্থাকে বোঝায়। আর এরূপ সমাজের রূপায়নে সাম্য অপরিহার্য। উদ্দীপকে বর্ণিত নেতৃত্বের ভূমিকা সমাজ ও রাষ্ট্রে সাম্যের দ্বারা পরিবর্তনের মাধ্যমে সমৃদ্ধ সমাজ আনয়ন করবে। সর্বোপরি বলা যায়, উদ্দীপকে বর্ণিত নেতৃত্বের ভূমিকা সমাজ ও রাষ্ট্রে সাম্যের দ্বারা পরিবর্তন এনে গণতান্ত্রিক ব্যবস্থা আনয়ন করবে। উপরিউক্ত আলোচনার মাধ্যমে আমি বলতে পারি যে, সঠিক নেতৃত্বই পারে- সমৃদ্ধ সমাজ এবং দেশ গঠন করতে। তাই সঠিক নেতৃত্বের প্রয়োজনীয়তা অপরিসীম।
Related Question
View Allআইন হলো- সার্বভৌম শাসকের আদেশ"- কথাটি বলেছেন জন অস্টিন।
সুশাসনের অন্যতম প্রধান ভিত্তি হলো আইনের শাসন।
আইনের শাসন বলতে মূলত বোঝানো হয় রাষ্ট্রীয় জীবনে নিরপেক্ষভাবে আইন প্রয়োগের মাধ্যমে মানবাধিকারের সংরক্ষণকে। সংখ্যালঘু ও রাজনৈতিক বিরোধী পক্ষের ন্যায়বিচার নিশ্চিত করা এর শর্ত। স্বাধীন নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এটি জনগণের অধিকার রক্ষার রক্ষাকবচ।
আইনের শাসন গণতন্ত্রের ভিত্তি। মমতাজ সাহেব গণতন্ত্রকে শক্তিশালী করতে আইনের শাসন প্রতিষ্ঠায় লেখনী ধারণ করেন।
তিনি আইনের শাসনকে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় মূল্যবোধের বিকাশের মূল হিসেবে দেখেছেন। যথাযথ আইনের শাসনের মাধ্যমে সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। জনগণের জীবন, স্বাধীনতা ও সম্পত্তির নিশ্চয়তা লাভ করে। আইনের শাসনের মাধ্যমে 'সকল নাগরিক সমান' এ নীতি প্রতিষ্ঠিত হয়। নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগে সমান সুযোগের ভিত্তিতে সবাই বিচার লাভ করবে। দেশের প্রচলিত আইনের মাধ্যমে সবাই নিরাপত্তা লাভ করবে। আইনের শাসনের এ বিষয়গুলো মূলত গণতন্ত্রের সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। গণতান্ত্রিক মূল্যবোধ প্রধানত সংখ্যাগুরুর মতামতের ভিত্তিতে পরিচালিত শাসনব্যবস্থা। এতে সংখ্যালঘুরাও সমান সুযোগ পাবে, মত প্রকাশের সমান অধিকার থাকবে। আইনের শাসন গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিকে সুদৃঢ় করে, গণতন্ত্র চর্চাকে পরিশীলিত করে এবং সুশাসন নিশ্চিত করে।
প্রচলিত সাধারণ অর্থানুসারে আইন হলো কতকগুলো বিবিবিধান যা মানুষ সামাজিক প্রাণী হিসেবে মানতে বাধ্য থাকে। অন্যদিকে, স্বাধীনতা বলতে যা খুশি তাই করার ক্ষমতাকে বোঝায়। আপাতদৃষ্টিতে আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী দুটি বিষয়। কিন্তু মমতাজ সাহেবের উত্থাপিত বিষয়টি আমাদেরকে বলতে চাচ্ছে যে, আইন স্বাধীনতার সহায়ক।
বস্তুত আইন ও স্বাধীনতা পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। আইন স্বাধীনতার রক্ষক ও অভিভাবক। আইন না থাকলে স্বাধীনতা থাকতে পারে না। আইন আছে বলেই স্বাধীনতার স্বাদ উপভোগ করা যায়। আইন স্বাধীনতাকে সম্প্রসারিত করে। উইলোবি এজন্যই বলেছেন যে, "আইন আছে বলেই স্বাধীনতা রক্ষা পায়।" অন্যদিকে, স্বাধীনতা না থাকলে আইন অর্থহীন হয়ে যায়। কেননা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকলে আইনের প্রয়োগ সম্ভব হয় না। আইন আছে বলেই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আইনের বলেই স্বাধীন বাংলার মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পেয়েছে। আইন না থাকলে গণতন্ত্র, মানবাধিকার, মৌলিক অধিকার অর্থহীন হয়ে যায়। আইনের মাধ্যমে প্রাপ্ত অধিকার দ্বারাই জনগণ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ধর্মীয় ক্ষেত্রে স্বাধীনতা লাভ করে। আইন না থাকলে দুর্বলের স্বাধীনতা রক্ষা করা কতটা সম্ভব হতো তা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। এজন্যই বলা যায়, সাংবাদিক মমতাজ সাহেবের উত্থাপিত বিষয়টি যথার্থ।
আব্রাহাম লিংকন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট।
মূল্যবোধ বলতে তুলনামূলক অর্থমূল্য বা অন্তর্নিহিত গুণাবলিকে বোঝানো হয়। আর সমাজে প্রচলিত মূল্যবোধ বলতে বোঝানো হয় এমন রীতিনীতি, আদর্শ ও লক্ষ্য যা সামাজিকভাবে অনুমোদিত এবং সমর্থিত। সমাজের বৃহত্তর অংশ দ্বারা মূল্যবোধ সমর্থিত হতে হবে। এটি কোনো স্থির বিষয় নয়। সমাজ-স্থান-কাল-পাত্রভেদে মূল্যবোধ পরিবর্তনশীল।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!