উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণ করা নিঃসন্দেহে উচিত বলে আমি মনে করি।
সরকার জনকল্যাণের দিক বিবেচনা করে কিছু কিছু ব্যবসায় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে বা রাষ্ট্রীয় মালিকানায় গড়ে তোলে। এরূপ ব্যবসায়ে নিয়োজিত শ্রমিক-কর্মী হতে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটি ব্যক্তি যাতে এ ব্যবসায়ের সুবিধা পায় তা নিশ্চিতকরণের জন্য রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠিত হয়।
উদ্দীপকে জনাব আহম্মেদ আলী টিসিবিতে কাজ করে। টিসিবি এর মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়; বরং জনকল্যাণ। বাজারে যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ব্যাপকভাবে বেড়ে যায় তখন জনাব আহম্মেদ আলীর প্রতিষ্ঠান কম মূল্যে পণ্য বিক্রয়ের ব্যবস্থা করে। এতে জনগণ উপকৃত হয়। এই প্রতিষ্ঠানটি মুনাফার কথা বিবেচনা না করে জনকল্যাণকেই প্রাধান্য দেয়। তাছাড়া টিসিবি যে মুনাফা অর্জন করবে তা সম্পূর্ণ জনগণের জন্য উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে। স্বল্প ব্যয়ে বৃহত্তর জনগোষ্ঠীকে মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এ ব্যবসায় প্রতিষ্ঠান কাজ করে। এ প্রতিষ্ঠান সর্বদাই জনগণের কল্যাণকে প্রাধান্য দেয়।
সুতরাং বলা যায়, জনকল্যাণের স্বার্থেই উদ্দীপকে বর্ণিত 'টিসিবি'র কার্যক্রম সম্প্রসারণ করা উচিত।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!