"উদ্দীপকে বর্ষার আবহ থাকলেও তা 'বৃষ্টি' কবিতার মূলভাবকে স্পর্শ করতে পারেনি।" মন্তব্যটি বিচার কর।

Updated: 6 months ago
উত্তরঃ

"উদ্দীপকে বর্ষার আবহ থাকলেও তা 'বৃষ্টি' কবিতার মূলভাবকে স্পর্শ করতে পারেনি।"- মন্তব্যটি যথার্থ।

ষড়ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। ছয়টি ঋতুর মধ্যে বর্ষা বাংলার প্রকৃতির ওপর যতটা দৃশ্যমান প্রভাব ফেলতে সক্ষম আর কোনো ঋতুর পক্ষে তা সম্ভব হয় না।

'বৃষ্টি' কবিতায় গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহের ফলে রুক্ষ-শুষ্ক প্রকৃতির মাঝে বৃষ্টির আনন্দধারা নিয়ে আসার চিত্রকল্প অঙ্কন করা হয়েছে। মাঠ-ঘাট শুকিয়ে যাওয়া প্রকৃতি যখন তীর্থের কাকের মতো বৃষ্টির প্রতীক্ষায় তখনই সে এসে প্রকৃতিকে ভিজিয়ে নবযৌবন দান করে। বৃষ্টির জন্য অপেক্ষায় থাকা বাংলার কৃষকের জীবন, তার ফসলি মাঠের শুষ্কতাকে কবি রুগ্‌ণ বৃদ্ধের সাথে তুলনা করেছেন। আর এই প্রাণরূপ বৃষ্টি যখন প্রকৃতিতে বিরাজ করে তখন বাংলার কৃষক, বাংলার প্রকৃতি, সর্বোপরি মানুষের মনও যেন পুলকিত হয়। ফুলে ফসলে ভরপুর প্রকৃতির পরিবেশে বসে বনের পাখি কলকাকলিতে মুখরিত হয়। বৃষ্টির অপরূপ সৌন্দর্যে প্রকৃতি ও জনজীবনের প্রাণোচ্ছল হয়ে ওঠার কথা কবিতার মূলভাব। উদ্দীপকের কবিতাংশে কেবল বৃষ্টি অর্থাৎ বর্ষার আবহ তৈরি করা হয়েছে। প্রকৃতি ও জনজীবনকেন্দ্রিক কোনো দৃশ্যপট সেখানে নেই।

'বৃষ্টি' কবিতায় বৃষ্টির আগমনের ফলে প্রকৃতির বহুমাত্রিক পরিবর্তন এবং বর্ষার সৌন্দর্য বর্ণনার সাথে সাথে, মানুষের মনে এর প্রভাব ফুটিয়ে তোলা হয়েছে। অপরদিকে উদ্দীপকের কাব্যাংশে কেবল বর্ষার দিনে রূপকথার কল্পলোকে বিচরণকারী মনের কথা আনা হয়েছে। মূলত এ কারণেই উদ্দীপকটি 'বৃষ্টি' কবিতার মূলভাব স্পর্শ করেনি। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

35

বৃষ্টি এলো ... বহু প্রতীক্ষিত বৃষ্টি ! – পদ্মা মেঘনার

দুপাশে আবাদি গ্রামে, বৃষ্টি এলো পূবের হাওয়ায়,

বিদগ্ধ আকাশ, মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়;

বিদ্যুৎ-রূপসী পরী মেঘে মেঘে হয়েছে সওয়ার।

দিকদিগন্তের পথে অপরূপ আভা দেখে তার

বর্ষণ-মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়,

রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়,

নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার।

রুণ বৃদ্ধ ভিখারির রগ-ওঠা হাতের মতন

রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর,

তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন,

পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ, প্রান্তর বন্ধুর,

যেখানে বিস্তৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন

সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ন মেদুর ॥
 

Related Question

View All
659
77
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews