উদ্দীপকে 'বৃষ্টি' কবিতার যে দিকটি ফুটে উঠেছে- তা ব্যাখ্যা কর।

Updated: 6 months ago
উত্তরঃ

গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহে হঠাৎ বৃষ্টি এলে প্রকৃতির বুকে সজীবতা নেমে আসে- উদ্দীপকে 'বৃষ্টি' কবিতার সেই দিকটি ফুটে উঠেছে।

বৃষ্টি এলে প্রকৃতির রুক্ষতা দূর হয়। প্রচন্ড গরমে যখন জীবন অতিষ্ঠ হয়ে ওঠে বৃষ্টি তখন প্রকৃতিতে স্বস্তি নিয়ে আসে। মানুষ, প্রকৃতি উভয়েই গ্রীষ্মের তাপপ্রবাহ থেকে মুক্তি পায়। মানুষের জীবনে প্রশান্তি নেমে আসে।

'বৃষ্টি' কবিতায় কবি বৃষ্টির জন্য প্রতীক্ষা করেছেন। গ্রীষ্মের প্রকৃতি যখন রুক্ষ হয়ে উঠেছে তখন বৃষ্টি প্রাণে সজীবতার জোয়ার আনে। প্রকৃতি তখন নতুন রূপ লাভ করেছে। প্রকৃতিতে প্রাণের স্পন্দন নিয়ে আসার কারণেই কবি বৃষ্টির বন্দনা করেছেন। উদ্দীপকেও একই বিষয়ের প্রতিফলন লক্ষ করা যায়। উদ্দীপকের কবিতাংশেও গ্রীষ্মের প্রচন্ড তাপপ্রবাহের কথা বলা হয়েছে। বৃষ্টি অশান্ত মনকে শান্ত করে। বৃষ্টি এলে প্রকৃতি সবুজ হয়ে ওঠে। তাই উদ্দীপকের কবিও চান বৃষ্টি আসুক। এভাবে উদ্দীপকে 'বৃষ্টি' কবিতার বিষয়বস্তু ফুটে উঠেছে।

138

বৃষ্টি এলো ... বহু প্রতীক্ষিত বৃষ্টি ! – পদ্মা মেঘনার

দুপাশে আবাদি গ্রামে, বৃষ্টি এলো পূবের হাওয়ায়,

বিদগ্ধ আকাশ, মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়;

বিদ্যুৎ-রূপসী পরী মেঘে মেঘে হয়েছে সওয়ার।

দিকদিগন্তের পথে অপরূপ আভা দেখে তার

বর্ষণ-মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়,

রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়,

নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার।

রুণ বৃদ্ধ ভিখারির রগ-ওঠা হাতের মতন

রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর,

তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন,

পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ, প্রান্তর বন্ধুর,

যেখানে বিস্তৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন

সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ন মেদুর ॥
 

Related Question

View All
657
76
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews