উদ্দীপকে মি. সাগর প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহে কোন উৎস ব্যবহার করেন তা ব্যাখ্যা কর। (প্রয়োগ)

Updated: 11 months ago
উত্তরঃ

উদ্দীপকে মি. সাগর প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহে অভ্যন্তরীণ উৎস ব্যবহার করেন।

প্রতিষ্ঠানে নিয়োজিত বা কর্মরত কর্মীদের মধ্য হতে বা তাদের মাধ্যমে কোনো কর্মী সংগ্রহ করার ব্যবস্থাকে অভ্যন্তরীণ উৎস বলে। এ ব্যবস্থার অন্যতম সুবিধা হলো- কর্মীদের কর্মস্পৃহা, আনুগত্য ও দক্ষতা বৃদ্ধি পায়।

উদ্দীপকে মি. সাগর নতুন কর্মী নিয়োগে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের সুপারিশকে গুরুত্ব দেয়। তার প্রতিষ্ঠানে কোনো পদ শূন্য হলে ভেতর থেকে কাউকে পদোন্নতি প্রদান করেন, যা অভ্যন্তরীণ উৎসের অন্তর্গত। এ ব্যবস্থায় পদের চাহিদা অনুসারে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দক্ষতা, অভিজ্ঞতা, আনুগত্য, কর্মস্পৃহা ইত্যাদি যাচাই-বাছাই করে যোগ্যতম কর্মীকে নির্বাচন ও নিয়োগ দেওয়া হয়। তাছাড়া কর্মীদের শুরুতেই প্রশিক্ষণ দিতে হয় না বলে এখাতে ব্যয় হ্রাস পায়। এ পদ্ধতি ব্যবস্থাপনা ও কর্মী এবং আন্তঃকর্মীদের মধ্যে পারস্পরিক বন্ধুত্বসুলভ সম্পর্ক বৃদ্ধি করে। তাই বলা যায়, উদ্দীপকে মি. সাগর' প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস ব্যবহার করা হয়।

175

Related Question

View All
উত্তরঃ

স্থায়ী নিয়োগ প্রত্যাশী নতুন কর্মীকে কারও অধীনে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজের সাথে সম্পৃক্ত রেখে হাতে-কলমে কাজ শেখানোর ও দক্ষতা বৃদ্ধির প্রয়াসকে শিক্ষানবিশ প্রশিক্ষণ বলে।

1.5k
উত্তরঃ

প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়নের কাজকে কর্মীসংস্থান বলে।

ব্যবস্থাপনার উপকরণসমূহের মধ্যে জনশক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনশক্তি যোগ্য, দক্ষ ও উৎসাহী না হলে অন্য উপাদান যতই মানসম্পন্ন হোক না কেন তা কাজে লাগানো যায় না। তাই প্রতিষ্ঠানের জন্য দক্ষ ও যোগ্য কর্মীবাহিনী গঠনের প্রয়োজন পড়ে, যা ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজের মাধ্যমে সম্পাদিত হয়। এ কারণে কর্মীসংস্থান ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ।

772
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিতে বাহ্যিক উৎস হতে উচ্চ পদে লোক নিয়োগ করা হয়েছে।

প্রতিষ্ঠানের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস হতে কর্মী সংগ্রহ করা হলে তাকে বাহ্যিক উৎস বলে। এ পদ্ধতিতে কর্মী তার দক্ষতা ও যোগ্যতাবলে উত্তীর্ণ হয়ে কর্মে যোগদান করে।

উদ্দীপকে জনাব সবুর সাহেব 'প্যাসিফিক ফাইন্যান্স' নামক প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্চপদে লোক নিয়োগ করা হয়েছে। গত ছয় বছরে প্রতিষ্ঠানের কাউকে উচ্চপদে পদোন্নতি দেওয়া হয়নি; বরং বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্চ পদে লোক নিয়োগ করা হয়েছে। প্রতিষ্ঠানের অভ্যন্তর হতে উচ্চপদে পদোন্নতি দেওয়া হয়নি বিধায় এটি একটি বাহ্যিক উৎস। বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মী সংগ্রহের প্রক্রিয়াটি বাহ্যিক উৎস হতে কর্মী সংগ্রহের অন্তর্ভুক্ত। সুতরাং উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিতে বাহ্যিক উৎস হতে উচ্চ পদে লোক নিয়োগ করা হয়েছে।

285
উত্তরঃ

প্রতিষ্ঠানের অভ্যন্তরে অসন্তোষ ও কিছু দক্ষ অফিসার প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো যোগ্যতা, কর্মদক্ষতা ও চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিষ্ঠানের অভ্যন্তর হতে উচ্চপদে পদোন্নতি না দিয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে অভ্যন্তরীণ উৎস হতে লোক নিয়োগ।"

বাইরের উৎস থেকে কর্মী বাছাইকালে কর্মীর সার্টিফিকেট ও যৎসামান্য পরীক্ষা বা অভীক্ষার ওপর নির্ভর করতে হয়। যার দ্বারা সত্যিকার অর্থে যোগ্য, সৎ ও দক্ষ কর্মী বাছাই করা যায় না। অথচ প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহের ক্ষেত্রে কর্মীদের যোগ্যতা, দক্ষতা, আনুগতাপরায়ণতা ইত্যাদি বিষয়ে পূর্ব থেকেই প্রতিষ্ঠানের বা উর্ধ্বতনদের জানা থাকে। ফলে শূন্যপদের জন্য সবচেয়ে যোগ্যকর্মী বাছাই করা সম্ভব হয়।

উদ্দীপকে জনাব সবুর সাহেব 'প্যাসিফিক ফাইন্যান্স' নামক প্রতিষ্ঠানে যোগ্যতা, কর্মদক্ষতা ও চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে অফিসারগণ বিভিন্ন পদে পদোন্নতি পেয়ে থাকেন। গত ছয় বছর কাউকে পদোন্নতি দেওয়া হয় নি। বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্চপদে লোক নিয়োগ করা হয়েছে। এবার তৃতীয়বারের মতো উচ্চপদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলে প্রতিষ্ঠানটির অভ্যন্তরে অসন্তোষ দেখা দেয় এবং কিছু দক্ষ অফিসার প্রতিষ্ঠান ছেড়ে যেতে শুরু করেছেন। কারণ ছয় বছর ধরে অফিসারগণ আশায় ছিলেন তারা একসময়ে পদোন্নতি পেয়ে উচ্চপদে আসীন হবেন। এ লক্ষ্যে তারা দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এত বছর কাজ করে গেছেন। ছয় বছর পরও যখন অভিজ্ঞতা, যোগ্যতা, কর্মদক্ষতা বিবেচনা করে 'প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে পদোন্নতি না দিয়ে বাহ্যিক উৎস থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্চপদে লোক নিয়োগ হয়েছে; তখনই প্রতিষ্ঠানটির অভ্যন্তরে অসন্তোষ দেখা দেয় এবং কিছু দক্ষ অফিসার প্রতিষ্ঠান ছেড়ে যেতে শুরু করেছেন।

তাই বলা যায়, অফিসারদের অসন্তোষ দূর করতে হলে এবং দক্ষ অফিসার অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়া বুখতে হলে প্রতিষ্ঠানের অভ্যন্তর হতে যোগ্যতা, কর্মদক্ষতা ও চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি দিতে হবে।

296
উত্তরঃ

প্রতিষ্ঠানের বাইরে থেকে চুক্তির ভিত্তিতে লোক নিয়োগপূর্বক সেবা গ্রহণ কার্যকে আউট সোর্সিং বলে।

598
উত্তরঃ

একটি প্রতিষ্ঠানে একই ধরনের পদমর্যাদায় বিভিন্ন ধরনের কাজ শেখানোর জন্য কর্মীকে এক টেবিল হতে অন্য টেবিলে বা এক অফিস হতে অন্য অফিসে স্থানান্তরের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার প্রয়াসকে পদ আবর্তন বলে।

ব্যবস্থাপক বা নির্বাহীদের মান উন্নয়নে পদাবর্তন একটি উল্লেখযোগ্য প্রশিক্ষণ পদ্ধতি। আমাদের দেশের ব্যাংকসমূহে ও মন্ত্রণালয়ে বিভিন্ন টেবিলে বা দপ্তরে নির্বাহীদের বদলি করে এভাবে প্রশিক্ষণ দিতে দেখা যায়।

1k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews