"উদ্দীপকে 'লাইব্রেরি' প্রবন্ধের সম্পূর্ণ ভাব প্রকাশিত হয়নি।" মন্তব্যটি মূল্যায়ন কর। (উচ্চতর দক্ষতা)

Updated: 10 months ago
উত্তরঃ

"উদ্দীপকে 'লাইব্রেরি' প্রবন্ধের সম্পূর্ণ ভাব প্রকাশিত হয়নি।”- মন্তব্যটি যথার্থ।

গ্রন্থাগার হচ্ছে বিভিন্ন ধরনের বাইরের শ্রেণিবদ্ধ সংগ্রহশালা। মানবসভ্যতা বিকাশের ধারায় মানুষের অর্জিত জ্ঞান, মহৎ অনুভব সঞ্চিত হয়ে থাকে গ্রন্থাগারে বা লাইব্রেরিতে। এটি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি তাদের প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী জ্ঞানচর্চা করতে পারেন।

উদ্দীপকের শারমিনদের পরিবারের সবাই বই পড়তে পছন্দ করে। অবসর পেলেই তারা বই পড়ে। তারা বাড়িতে পরিবারের সব সদস্যের রুচি, পছন্দ ও ইচ্ছা অনুযায়ী একটি পারিবারিক লাইব্রেরি গড়ে তুলেছে। এতে সাজানো হয়েছে সবার পছন্দের বই। কিন্তু শারমিন তাদের পারিবারিক লাইব্রেরির বই ছাড়াও নানা বিষয়ের বই পড়তে আগ্রহী। তাই সে প্রতিদিন তার এলাকার একটি পাঠাগারে গিয়ে বিভিন্ন বই পড়ে। 'লাইব্রেরি' প্রবন্ধে ব্যক্তিগত লাইব্রেরি, পারিবারিক লাইব্রেরি ও সাধারণ লাইব্রেরির কথা বর্ণিত হয়েছে। ব্যক্তির মর্জিমাফিক যে লাইব্রেরি গড়ে ওঠে তাকে ব্যক্তিগত লাইব্রেরি বলে। পরিবারের সবার রুচি ও পছন্দ অনুযায়ী যে লাইব্রেরি গড়ে ওঠে তাকে পারিবারিক লাইব্রেরি বলে। অন্যদিকে যে লাইব্রেরি দশের মিলিত ফলস্বরূপ গড়ে ওঠে তাকে সাধারণ লাইব্রেরি বলে এবং এতে সর্বসাধারণের ব্যবহারের অধিকার রয়েছে। তাছাড়া লাইব্রেরি যে মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ তার বর্ণনাও প্রবন্ধে বর্ণিত হয়েছে।

উদ্দীপকে শারমিনদের বাসায় সবার পছন্দ অনুযায়ী যে লাইব্রেরি গড়ে উঠেছে তা হলো পারিবারিক লাইব্রেরি। অন্যদিকে শারমিন যে পাঠাগারে গিয়ে নানা ধরনের বই পড়ে সেটি হলো সাধারণ লাইব্রেরি। উদ্দীপকে শুধু পারিবারিক ও সাধারণ লাইব্রেরির কথাই প্রতিফলিত হয়েছে। অন্যদিকে 'লাইব্রেরি' প্রবন্ধে ব্যক্তিগত, পারিবারিক ও সাধারণ তিন প্রকার লাইব্রেরির কথা বর্ণিত হয়েছে। এছাড়াও লাইব্রেরির গুরুত্বের কথাও প্রতিফলিত হয়েছে, যা উদ্দীপকের বর্ণনায় অনুপস্থিত। তাই বলা যায় যে, উদ্দীপকে 'লাইব্রেরি' প্রবন্ধের সম্পূর্ণ ভাব প্রকাশিত হয়নি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
71

Related Question

View All
উত্তরঃ

প্রশ্নোক্ত মন্তব্যটি দ্বারা মানুষের জীবন যে কল্যাণকর ও অকল্যাণকর দুটি ধারায় বিভক্ত এ কথাই বোঝানো হয়েছে।

প্রাবন্ধিকের মতে, গঙ্গা ও যমুনা এ দুটি নদীর মতো মানুষের জীবনও দুটি ভাগে বিভক্ত। এগুলোর একটি হলো আত্মরক্ষা বা স্বার্থ প্রসার, যার মূলে রয়েছে যুদ্ধবিগ্রহ, মামলাফ্যাসাদের মতো অকল্যাণকর ও কদর্য দিক। আর অন্য দিকটি হলো আত্মপ্রকাশ বা পরার্থ বৃদ্ধি, যেখানে রয়েছে শিল্প, সাহিত্য ও ধর্মের মতো কল্যাণকর দিক। প্রশ্নোক্ত মন্তব্যটি দ্বারা মানবজীবনের এই ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকের কথাই বোঝানো হয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
352
উত্তরঃ

উদ্দীপকে 'লাইব্রেরি' প্রবন্ধে উল্লিখিত ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে।

আত্মিক বিকাশের জন্য বই পড়া অপরিহার্য। আর বই পড়ার জন্য সর্বোৎকৃষ্ট স্থান হলো লাইব্রেরি। তবে উদ্দেশ্য ও বুচির ওপর ভিত্তি করে লাইব্রেরিকে ব্যক্তিগত, পারিবারিক ও সাধারণ এই তিনটি ভাগে ভাগ করা যায়।

উদ্দীপকের অমি একুশে বইমেলায় গিয়ে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে নিজের পছন্দমতো বিজ্ঞানের বই সংগ্রহ করে। অন্যান্য জায়গা থেকেও সে একই ধরনের বই সংগ্রহ করে। এভাবে নিজের সংগৃহীত বই দিয়ে সে একটি লাইব্রেরি গড়ে তোলে। 'লাইব্রেরি' প্রবন্ধেও প্রাবন্ধিক ব্যক্তির রুচি ও চাহিদার ওপর ভিত্তি করে গড়ে ওঠা লাইব্রেরির কথা বলেছেন। বৈশিষ্ট্য বিচারে এ ধরনের লাইব্রেরিকে ব্যক্তিগত লাইব্রেরি বলা হয়। এ বিবেচনায় উদ্দীপকে আলোচ্য প্রবন্ধের ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্যই প্রকাশ পেয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
305
উত্তরঃ

বৈচিত্র্যময় বইয়ের সমাবেশ ঘটিয়ে উক্ত শ্রেণির লাইব্রেরিকে অন্য যেকোনো শ্রেণির লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব।

মানুষের আত্মিক বিকাশের জন্য বই পড়া আবশ্যক। আর লাইব্রেরি হলো বইয়ের সংগ্রহশালা। তাই ব্যক্তিগত ও জাতীয় জীবনে পরমার্থ লাভের ক্ষেত্রে লাইব্রেরির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে উদ্দেশ্য ও বুচির ওপর নির্ভর করে লাইব্রেরিও বিভিন্ন রকমের হয়ে থাকে।

উদ্দীপকের অমি বিজ্ঞানের বই পড়তে পছন্দ করে। এ কারণে বাবার সাথে একুশে বইমেলায় গিয়ে সে বিজ্ঞানের বই সংগ্রহ করে। শুধু তাই নয়, অন্যান্য জায়গা থেকেও সে একই ধরনের বই সংগ্রহ করে। এভাবে নিজের সংগ্রহ করা বই দিয়ে বাসায় সে একটি ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলে।

'লাইব্রেরি' প্রবন্ধে প্রাবন্ধিক বিভিন্ন ধরনের লাইব্রেরির বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এগুলোর মধ্যে ব্যক্তিগত লাইব্রেরিতে ব্যক্তির ইচ্ছে অনুযায়ী বইয়ের সংগ্রহ থাকে। আবার পারিবারিক লাইব্রেরিতে থাকে পরিবারের সদস্যদের পছন্দ অনুযায়ী বই। আর সাধারণ লাইব্রেরিতে সব ধরনের মানুষের পছন্দের কথা চিন্তা করে বৈচিত্র্যময় বইয়ের সমাহার থাকে। এক্ষেত্রে অমির লাইব্রেরিটিকে অন্য যে শ্রেণির লাইব্রেরিতে রূপান্তর করা হবে, সে অনুযায়ী বৈচিত্র্যময় বিষয়ভিত্তিক বই সংগ্রহ করতে হবে। তবেই সেটিকে অন্য কোনো শ্রেণির অর্থাৎ পারিবারিক বা সাধারণ লাইব্রেরিতে রূপান্তর করা যাবে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
212
উত্তরঃ

"লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড।"- কথাটি দ্বারা বোঝানো হয়েছে জাতির সভ্যতা ও উন্নতিতে লাইব্রেরির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

পুস্তক অধ্যয়ন ছাড়া বুদ্ধির জাগরণ সম্ভব নয়। এ জন্য আমাদের লাইব্রেরির সাহায্য নিতে হয়। মানবসভ্যতার ক্রম অগ্রগতির ধারায় মানুষের অর্জিত জ্ঞান সঞ্চিত হয়ে থাকে লাইব্রেরিতে। আর সেই কারণেই লাইব্রেরি জাতিকে উন্নতির শিখরে পৌছে দেয়। কারণ উন্নত জাতি গঠনে মানসিক ও আত্মিক সাধনা অপরিহার্য। সে ক্ষেত্রে লাইব্রেরির অবদান অসামান্য।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
648
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews