কবিতা লেখার ক্ষেত্রে কেবল শব্দের বিষয়টি উঠে আসায় উদ্দীপকে 'শব্দ থেকে কবিতা' প্রবন্ধের লেখকের প্রত্যাশার আংশিক প্রতিফলন ঘটেছে।
'শব্দ থেকে কবিতা' প্রবন্ধে লেখক কবিতার রচনা কৌশল, বৈশিষ্ট্য ও শিল্পরূপ সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দিয়েছেন। তাঁর মতে, কবিতা লিখতে হলে প্রথমেই স্বপ্ন দেখতে জানতে হবে। যিনি স্বপ্ন দেখতে জানেন না, তিনি কবিতা লিখতে পারে না। কারণ কবিতা হলো চেতনার খেলা। পাশাপাশি রংবেরঙের শব্দের প্রয়োজন কবিতা রচনায় কবিতা লিখতে হলে শব্দের রং ও ছন্দের রূপ উভয়ই দরকার। কবিরা স্বপ্ন দেখেন বলেই তার ছবি হিসেবে রচনা করেন কবিতা। লেখক আরও বলেন, শব্দ, ছন্দ ও স্বপ্নের পাশাপাশি কবিতা লেখার জন্য চাই অভিজ্ঞতা। এসব কিছুর মিলবন্ধনের নামই কবিতা।
উদ্দীপকে বলা হয়েছে কবিতা শব্দের খেলা। কবিতায় অর্থের রহস্য কবিতাকে সার্থক করে তোলে। শব্দের জুতসই প্রয়োগই কবিতার সার্থকতা। জুতসই শব্দ, উপমা, অলংকার, রূপতত্ত্ব, রসাস্বাদন ও ছন্দ প্রভৃতি কবিতার পার্থক্য তৈরি করে। এগুলোর প্রয়োগে মুনশিয়ানা যতটা ভালো হবে কবিতাও ততটাই ভালো ও সার্থক হবে। শব্দের অর্থ ভিন্নতায় কবিতার মান আরও বৃদ্ধি পায়।
'শব্দ থেকে কবিতা' প্রবন্ধে লেখক কবিতা রচনার কৌশল তুলে ধরার পাশাপাশি এর বৈশিষ্ট্য ও শিল্পরূপও আলোচনা করেছেন। লেখকের প্রত্যাশা ভবিষ্যৎ প্রজন্ম যেন স্বপ্ন দেখতে জানে। যার বাস্তব রূপ হবে কবিতা। স্বপ্নের ছবি প্রকাশ পাবে শব্দ ও ছন্দের মিলবন্ধনে। তাই তিনি মনে করেন, কবিতা লিখতে হলে বিভিন্ন শব্দ জানা প্রয়োজন। তাই কবিতা লেখার অভিজ্ঞতা অর্জনে তিনি পরামর্শ দিয়েছেন কবিতার পর কবিতা পড়ার; শব্দের রূপ, গন্ধ, রং ও ছন্দ চেনার। পক্ষান্তরে উদ্দীপকে কেবল শব্দের ব্যবহারে কবিতা রচনার দিকটিই বিশেষভাবে ফুটে উঠেছে, যা 'শব্দ থেকে কবিতা' প্রবন্ধের লেখকের প্রত্যাশার আংশিক প্রতিফলন ঘটায়।
Related Question
View Allকবিতা লেখার জন্য প্রথমেই স্বপ্নের প্রয়োজন।
যেকোনো কিছু বানাতে হলে যেমন উপকরণ বা জিনিসের দরকার হয়, তেমনই কবিতা লেখার জন্যও দরকার হয় রংবেরঙের শব্দের।
শব্দের পর শব্দ সাজিয়েই কবি প্রকাশ করেন- রূপ-রস-গন্ধ-সুর-ছবি। কবির মনোভাব ব্যক্ত করতে প্রয়োজন পড়ে রংবেরঙের হাজারো শব্দের। কবির কবিতায় এসব শব্দ ছন্দের মাধ্যমে প্রকাশিত হয়। প্রশ্নোক্ত উক্তি দ্বারা একথাই বোঝানো হয়েছে।
'শব্দ থেকে কবিতা' প্রবন্ধে কবি প্রকৃতিকে দেখার কথা বলেছেন; বুকের মধ্যে ছবি, রং, সুর জমাতে বলেছেন। যা উদ্দীপকের নির্ঝরের প্রশ্নের উত্তরে প্রতিফলিত হয়েছে।
'শব্দ থেকে কবিতা' প্রবন্ধে ছোটোদের চারপাশের প্রকৃতিকে দেখতে বলা হয়েছে। ছোটো বয়সে দেখা এসব কিছু বুকে জমাতে বলা হয়েছে। প্রাবন্ধিক মনে করেন, গভীরভাবে দেখা, কবিতার বই পড়া এবং মায়াবী শব্দ ও ছন্দ অনুধাবনে একদিন সেসব বিষয় কবিতা হয়ে ধরা দেবে।
উদ্দীপকের নির্ঝরকে তার ফুফু মাহফুজা প্রায়ই নানা রকম কবিতা শোনান। এজন্য সে তার ফুফুকে খুব পছন্দ করে। নির্ঝর একদিন ফুফুর কাছে ভালো কবিতা লেখার বিষয়ে জানতে চাইলে ফুফু তাকে চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দ বুকে ধারণ করতে বলেন। কেননা, ভবিষ্যতে এসব সুন্দর স্বপ্নময় শব্দ নিবিড়ভাবে কবিতা লেখার প্রেরণা জোগাবে। উদ্দীপক ও 'শব্দ থেকে কবিতা' প্রবন্ধে কবিতা লেখার উপকরণ প্রকৃতির রূপ -গন্ধ-সৌন্দর্য অবলোকন ও আত্মস্থ করার কথা বলা হয়েছে। যার মাধ্যমে উদ্দীপকের নির্ঝরের প্রশ্নের উত্তর পাওয়া যায়।
মাহফুজার উত্তর 'শব্দ থেকে কবিতা' প্রবন্ধের মূলভাবকে ধারণ করে।
শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে কবিতা লেখা হয়। তাই কবিতা লিখতে গেলে শব্দকে চেনা জরুরি। ছেলেবেলা থেকেই চারপাশের শব্দগুলোকে চিনতে হবে। তাদেরকে মনে গেঁথে নিতে হবে। তবেই কবি হওয়া সম্ভব, ভালো কবিতা রচনা করা সম্ভব।
উদ্দীপকের মাহফুজার উক্তিটি কবিতা লেখার মূল প্রেরণাকে ধারণ করেছে। একইভাবে পঠিত প্রবন্ধেও কবিতা লেখার প্রয়োজনীয় প্রস্তুতির কথা বলা হয়েছে। আমাদের চারপাশে সুন্দর সুন্দর স্বপ্নময় শব্দ রয়েছে। উদ্দীপকে এ শব্দকে চেনার ও বুকে লালন করার কথা বলা হয়েছে।
সাহিত্যের এক অনন্য শাখা কবিতা। কবিতা লিখতে হলে শব্দের কথা ভাবতে হবে। শব্দ নিয়ে খেলতে হবে। 'শব্দ থেকে কবিতা' প্রবন্ধে তেমন বক্তব্যই ফুটে উঠেছে। একথাই প্রতিধ্বনিত হয়েছে উদ্দীপকের মাহফুজার বক্তব্যেও। কবিতা লিখতে হলে নানা রকম শব্দের রূপ-রস-গন্ধ-বর্ণ চিনতে হবে। তবেই সার্থক কবিতা লেখার চেষ্টা করা যেতে পারে। কবিতা লেখার জন্য শব্দের সৌন্দর্যই মূলকথা। এদিক বিবেচনায় উদ্দীপকের মাহফুজার উত্তর 'শব্দ থেকে কবিতা' প্রবন্ধের মূলভাবকে ধারণ করেছে।
'চমকপ্রদ' শব্দের অর্থ যা অবাক করে দেয়।
কবিদের ভাষার সৌন্দর্যকে প্রকাশ করতে প্রাবন্ধিক প্রশ্নোক্ত উক্তিটি করেছেন।
কবিরা কবিতা লিখেন আর কবিতা লেখার জন্য প্রয়োজন হয় নানা রকম শব্দ, শব্দের প্রতি ভালোবাসা। কবিদের শব্দের প্রতি ভালোবাসা আছে তাই তারা শব্দকে আদর করে সুখ অনুভব করেন। গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন, চাঁদের মতো স্বপ্ন দেখেন। শব্দের জন্য আদর-ভালোবাসা না থাকলে গোলাপের মতো সুন্দর করে কথা বলা যায় না।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
