স্বাদেশিকতা হচ্ছে নিজের দেশের প্রতি ভালোবাসা বা দেশপ্রেম।
নয়া উপনিবেশবাদী বলতে লেখক পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীকে বুঝিয়েছেন।
বাংলা নববর্ষ উদ্যাপন বিষয়ে পাকিস্তানি শাসকবর্গের মনোভাব ছিল নেতিবাচক। পূর্ববাংলার মানুষের প্রধান উৎসবের একটি ছিল বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ। অথচ এই উৎসব সম্পর্কে পশ্চিম পাকিস্তানি শাসকরা বিরূপ মনোভাব প্রদর্শন করেছিল। অন্যদিকে এ অঞ্চলের শিক্ষিত সচেতন মানুষ প্রতিবাদী মনোভাব নিয়ে নিরপেক্ষভাবে পরম উৎসাহ নিয়ে বাংলা নববর্ষ উদ্যাপন করেছে। নেতিবাচক মনোভাবের কারণে পাকিস্তানি শাসকবর্গকে লেখক নয়া উপনিবেশবাদী বলেছেন।
উদ্দীপক-১ এর বর্ণনার সাথে 'পয়লা বৈশাখ' প্রবন্ধের হালখাতা অনুষ্ঠানের মিল রয়েছে।
বাংলা নববর্ষ উৎসব বাঙালির প্রাণের উৎসব। এ দিন জাতি-ধর্ম-বর্ণ-গোত্র, উঁচু-নিচু, ধনী-দরিদ্র ইত্যাদি বৈষম্য ভুলে সব বাঙালি, আনন্দে মেতে ওঠে। এর ফলে নববর্ষ উদযাপনের চেতনা তাদের ঐক্যবদ্ধ করে উজ্জীবিত করে তোলে।
উদ্দীপক-১ এর কবিতাংশে কবি কার্ডের মাধ্যমে দাওয়াত পেয়ে খেতে যাওয়ার কথা বলেছেন। সেই দাওয়াতে তিনি চমচম ও মিষ্টি খান। খাওয়ার শেষে দোকানি হেসে হেসে বকেয়া বিলের লিস্ট তুলে দেন। এই বিষয়টি 'পয়লা বৈশাখ' প্রবন্ধে বর্ণিত হালখাতা অনুষ্ঠানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ব্যবসায়ী নতুন বছরের হিসাবের খাতা খোলা এবং পুরনো হিসাব ঢুকানোর জন্য হালখাতা অনুষ্ঠানের আয়োজন করে। সেই আয়োজনে সুদৃশ্য খামের মাধ্যমে খদ্দেরদের দাওয়াত দিয়ে মিষ্টি খাওয়ায় এবং সাথে সাথে বকেয়ার তালিকাটাও দিয়ে দেয়।
উদ্দীপক-২ এর মূলভাব 'পয়লা বৈশাখ' প্রবন্ধের লেখকের আহ্বানের প্রতিফলন।- মন্তব্যটি যথার্থ।
বাঙালি সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্যমন্ডিত 'পয়লা বৈশাখ' উৎসব আজও অকৃত্রিম আধুনিক। এই উৎসবের আবেদন বাঙালিকে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জোগায়।
'পয়লা বৈশাখ' প্রবন্ধে লেখক বাংলা নববর্ষ উদযাপনের বিষয়টি তুলে ধরেছেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব হিসেবে বাংলা নববর্ষ উদ্যাপনে বাঙালির অংশগ্রহণ ধর্মনিরপেক্ষ চেতনাকে জাগ্রত করার আহ্বান করেছেন। অপরাজেয় শক্তি ও মহিমায় তিনি পয়লা বৈশাখের জয় ঘোষণা করেছেন। একইভাবে উদ্দীপক-২ এ কবি নববর্ষ উপলক্ষে শুভ কামনা জানিয়েছেন। এই দিনে পবিত্র মনের ছোঁয়া যেন বছরজুড়ে থাকে, সুখ পাখিরা যেন ঘরে আসে। ভালোবাসায় উজ্জীবিত হয়ে মনের কালিমা যেন সব মুছে যায়।
'পয়লা বৈশাখ' প্রবন্ধে জাতি-ধর্ম-বর্ণ, উঁচু-নিচুর বিভেদ-বৈষম্য ভুলে বাংলা নববর্ষ উৎসব উদ্যাপনের কথা বলা হয়েছে। এতে বাঙালিদের কথা বলা হয়েছে। এতে বাঙালিদের মধ্যে যে ঐক্যচেতনা লক্ষ করা যায় তাই এই প্রবন্ধের মূল সুর। উদ্দীপক-২ এ এই চেতনার প্রতিফলন ঘটেছে। এই দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!