উদ্দীপক-২ অংশে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের পরোপকারী ও মানবিক বৈশিষ্ট্য বিদ্যমান।
পৃথিবীতে একেকজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য একেক রকম। কেউ অন্যকে উপকার করে আনন্দ পায়, কেউবা অন্যের কাজ এগিয়ে দিয়ে তৃপ্তি পেতে চায়। তাদের মতো নিঃস্বার্থ মানুষের জন্যই সমাজ এখনও বসবাসযোগ্য।
উদ্দীপকের শফির কেউ নেই। কিন্তু সে সবার। অন্যের বাজারের ব্যাগ আনা, ফুলের বাগানে পানি দেওয়া, কারও বাজার করা ইত্যাদির মাধ্যমে অপরের মুখে হাসি ফোটাতে চায়। 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধাও এমন পরোপকারী বৈশিষ্ট্যের অধিকারী। বুধাও অন্যের কাজ করে তৃপ্তি পায়। ধান কাটা, গোবর কুড়ানো, বাজার করা, মোট বইয়ে দেওয়া ইত্যাদি ক্ষেত্রে সে গ্রামের মানুষকে সহযোগিতা করে। নিঃস্বার্থভাবে অন্যের কাজ করে দেওয়ার মধ্য দিয়ে বুধা চরিত্রের পরোপকারী দিকটি উদ্দীপকের শফি চরিত্রে প্রকাশ পেয়েছে।
সারকথা: 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা পরোপকারী ও আত্মভোলা চরিত্রের অধিকারী। উদ্দীপকের শফিও মানুষের নানা কাজ করে দিয়ে • তৃপ্তি পায়। উভয় চরিত্রের সাদৃশ্য এখানেই।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!