উদ্দীপক এবং 'সেইদিন এই মাঠ' কবিতার মূল সুর যেন একই। বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)

Updated: 10 months ago
উত্তরঃ

উদ্দীপক এবং 'সেইদিন এই মাঠ' কবিতার মূল সুর যেন একই। মন্তব্যটি যথার্থ। পৃথিবীর সবকিছুই তার আপন গতিতে চলমান। 

মানুষের তৈরি কোনো বস্তু প্রকৃতির সঙ্গে সমান্তরালে চলতে পারে না। পৃথিবীর প্রকৃতি ও পরিবেশ নানাভাবে আবর্তিত হয়। পৃথিবীর মানুষের সুখ-দুঃখ প্রকৃতিতে প্রভাব পড়ে না। তাই অভ্যন্তরীণ কোনো ঘটনার প্রভাবে পৃথিবীর নিয়মের কোনো পরিবর্তন হয় না।

'সেইদিন এই মাঠ' কবিতায় কবি স্বদেশের সৌন্দর্য তুলে ধরেছেন। তিনি বলেছেন প্রকৃতির চির বহমান অম্লান সৌন্দর্যের মৃত্যু নেই। স্বদেশের প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি এ কথা বলেছেন। এ দিকটি উদ্দীপকের কবিতাংশের কবির চেতনায়ও প্রতিফলিত হয়েছে। স্বদেশের প্রকৃতি ও পরিবেশের প্রতি এখানে কবির যে মুগ্ধতা প্রকাশ পেয়েছে তা 'সেইদিন এই মাঠ' কবিতার কবির বক্তব্যের অনুরূপ। এ কবিতায় কবি রূপ-রস-গন্ধ নিয়ে প্রকৃতির চিরকাল প্রাণময় থাকার কথা বলেছেন। উদ্দীপকের কবিও স্বদেশের শ্যামল-কোমল ছায়ায় প্রাণময়। দিগন্তজুড়ে থাকা এদেশের সৌন্দর্যের প্রতি তাঁরও গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে।

'সেইদিন এই মাঠ' কবিতায় কবি প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা এবং প্রকৃতির চিরকালীন অমলিন থাকার বিষয়টি তুলে ধরেছেন। মৃত্যুর মধ্য দিয়ে মানুষের জীবনের অবসান হলেও মানুষের স্বপ্ন মরে যায় না, তা প্রকৃতির চির বহমানতার সঙ্গে লীন হয়ে থাকে। উদ্দীপকের কবিতাংশের প্রকৃতির সেই সৌন্দর্য মানুষের প্রাণে ছড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে। উভয় ক্ষেত্রেই প্রকৃতির প্রতি মানুষের গভীর ভালোবাসা ও মুগ্ধতা প্রকাশ পেয়েছে। এদিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

327

সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি -

এই নদী নক্ষত্রের তলে

সেদিনো দেখিবে স্বপ্ন -

সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!

আমি চলে যাব বলে

চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে

নরম গন্ধের ঢেউয়ে ?

লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?

সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!

চারিদিকে শান্ত বাতি – ভিজে গন্ধ – মৃদু কলরব;

খেয়ানৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে;

পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল;

এশিরিয়া ধুলো আজ – বেবিলন ছাই হয়ে আছে।
 

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews