উদ্দীপক ও 'বিদ্রোহী' কবিতার ভাবগত মিল তুলে ধরো।

Updated: 4 months ago
উত্তরঃ

মানুষের যথাযথ অধিকার প্রতিষ্ঠার দিক থেকে উদ্দীপক ও 'বিদ্রোহী' কবিতার ভাবগত মিল রয়েছে।
'বিদ্রোহী' কবিতায় কবি সমগ্র অত্যাচারিত ও নিপীড়িত মানুষের কণ্ঠ্যধ্বনি হয়ে উঠেছে। যেখানেই অন্যায়, অত্যাচার ও অবিচার দেখেছেন, সেখানেই কবির বিদ্রোহী সত্তা জাগ্রত হয়েছে। উৎপীড়িত জনতার ক্রন্দনরোল প্রশমিত না হওয়া পর্যন্ত তাঁর বিদ্রোহ চলমান থাকবে। অর্থাৎ একটি সুন্দর বাসযোগ্য সাম্য-ভ্রাতৃত্বের সমাজ বিনির্মাণে কবি তৎপর।
উদ্দীপকের কবিতাংশে কবি পৃথিবী থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত নিজের সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে পৃথিবীর সমস্ত জঞ্জাল সরাতে তৎপর। এ বিশ্বকে পরবর্তী প্রজন্মের কাছে বাসযোগ্য করে যাওয়ার ব্যাপারে তিনি অঙ্গীকারবদ্ধ। 'বিদ্রোহী' কবিতায় কিছুটা ভিন্ন ধাঁচে হলেও একই রকম মনোভাব ফুটে উঠেছে। 'বিদ্রোহী' কবিতায় কবি একটি অন্যায়-অত্যাচারমুক্ত সমাজ বিনির্মাণে বদ্ধপরিকর। তাই বলা যায়, অধিকার প্রতিষ্ঠার দিক থেকে উদ্দীপক ও কবিতার ভাবগত মিল লক্ষ করা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
82

বল বীর -

বল উন্নত মম শির!

শির নেহারি' আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

বল বীর –

বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি'

চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি'

খোদার আসন 'আরশ' ছেদিয়া,

ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া 

উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতর! 

মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!

বল বীর –

আমি চির উন্নত শির! ...

মহা-বিদ্রোহী রণ ক্লান্ত

আমি সেই দিন হব শান্ত,

যবে উত্পীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না

 অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না 

বিদ্রোহী রণ ক্লান্ত

আমি সেই দিন হব শান্ত।

আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদ-চিহ্ন, 

আমি স্রষ্টা-সূদন, শোক-তাপ হানা খেয়ালী বিধির বক্ষ করিব ভিন্ন !

আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেবো পদ-চিহ্ন! 

আমি খেয়ালী-বিধির বক্ষ করিব ভিন্ন!

আমি চির-বিদ্রোহী বীর

বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!

Related Question

View All
249
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews