"উদ্দীপক ও 'সিঁথি' কবিতার প্রেক্ষাপট ভিন্ন হলেও চেতনা, অভিন্ন।”- বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)

Updated: 10 months ago
120

সিঁথি

হাসান রোবায়েত

ভাই মরল রংপুরে সেই

রংপুরই তো বাংলাদেশ

নুসরাতেরা আগুন দিল

দোজখ যেন ছড়ায় কেশ।

কওমি তরুণ দাঁড়ায়া ছিল

কারবালারই ফোরাতে

শাহাদাতের আগুন দিয়া

খুনির আরশ পোড়াতে।

পোলা গেছে মাইয়া গেছে

দুয়ার খুইলা রাখছে মায়

ভাই-বইনে আইছে ফিরা

রক্তভেজা খাটিয়ায়।

মরা পুতরে কোলে নিয়া

মা ফিরছে অটোতে

রোজ পোলারে খোঁজে অহন

আইডি কাডের ফটোতে।

চক্ষু দিল পা-ও দিল

সারা বাংলায় কাফন শ্যাষ

গোরস্থানে কান্দে শহিদ-

পঙ্গু যেন হয় না দ্যাশ।

মায়ের ওড়না বাইন্ধা মাথায়

পুত মিছিলে হারাইল প্রাণ

ঘাস কান্দে গাছ কান্দে কান্দে

বাঁশের গোরস্থান।

খোদার আরশ কাঁইপা ওঠে

শুইনা বাপের হাহাকার

একটা মানুষ মারার লাগি

কয়টা গুলি লাগে ছার?

লাশের ভিতর লাশ ডুইবা যায়

রাতের হাওয়ায় কিসের লাল

সারা আকাশ ছাইয়া আছে

কোন শহিদের গায়ের শাল?

চিরকালই স্বাধীনতা

আসে এমন রীতিতে

কত রক্ত লাইগা আছে

বাংলাদেশের সিঁথিতে।

Related Question

View All
উত্তরঃ

শাহাদাত বলতে ধর্ম, ন্যায় ও সত্য রক্ষার বা প্রতিষ্ঠার কাজে নিহত হওয়াকে বোঝায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
549
উত্তরঃ

প্রশ্নোক্ত উত্তিতে দেশ যেন তার তরুণ সন্তানদের হারিয়ে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিকভাবে পঙ্গুত্ববরণ না করে শহিদদের সেই আশঙ্কা ব্যক্ত হয়েছে।

'সিঁথি' কবিতায় দেশ রক্ষার্থে নিজের জীবন দেওয়া শহিদরা দেশকে কতটা ভালোবাসতেন তার পরিচয় তুলে ধরা হয়েছে। তাঁরা মরে গেলেও এই বাংলাদেশের প্রতি তাঁদের ভালোবাসা একবিন্দুও কমেনি। তাঁরা এই বলে আশঙ্কা ব্যক্ত করেন যে, এই জন্মভূমি যেন কোনোভাবেই অত্যাচারীর কবলে পড়ে না থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
522
উত্তরঃ

উদ্দীপকের প্রথম অংশটিতে 'সিঁথি' কবিতায় ছাত্র-জনতার আত্মদানের বিষয়টি স্বাধীনতাকামী মানুষের রক্তাগঙ্গায় ভাসার কথায় ফুটে উঠেছে।

'সিঁথি' কবিতায় সাম্প্রতিক বাংলাদেশের এক নির্মম ও মর্মন্তুদ অভিজ্ঞতার প্রকাশ ঘটেছে। অগুনতি মানুষের আত্মদানের বিনিময়ে রচিত হয়েছে এক অসামান্য মৃত্যুগাথা। শাসক পক্ষের মরণ-কামড় উপেক্ষা করে প্রাণ দিয়েছে আবাল-বৃদ্ধ-বনিতা। অনেকে হারিয়েছে চোখ, হাত, পাসহ নানা অঙ্গপ্রত্যঙ্গ। পুরো দেশই যেন পঙ্গু হয়ে যাওয়ার অবস্থা।

উদ্দীপকের প্রথম অংশে স্বাধীনতাকামী মানুষের চিরন্তন এক প্রশ্ন ফুটে উঠেছে- আর কত রক্ত দিলে স্বাধীনতা আসবে? স্বাধীনতার জন্য রক্তদান ও খাণ্ডবদাহন বা ভয়ংকর যন্ত্রণাকাতর জীবনের মুখোমুখি হওয়াই যেন অবধারিত নিয়তি। 'সিঁথি' কবিতায় বিগত 'জুলাই-বিপ্লব'-এর যে বর্ণনা ফুটে উঠেছে তাতেও উদ্দীপকের মতো হত্যা ও ধ্বংসযজ্ঞের চিত্রই ফুটে উঠেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
236
উত্তরঃ

তেজি তরুণের লড়াকু মনোভাবে বিপ্লব তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছানোর পথ পাবে- এ মনোভাব ফুটে ওঠায় মন্তব্যটি যথার্থ।

'সিঁথি' কবিতায় ২০২৪ সালের জুলাই বিপ্লবের বর্ণনা ফুটে উঠেছে। অসংখ্য ছাত্র-জনতা এতে শাহাদাত বরণ করেন। বিশেষত তরুণসমাজ শুরু থেকেই পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সামনে বুক পেতে দিয়েছে। লাশের পর লাশ হয়ে ফিরেছে তরুণরা। কিন্তু সাফল্য না আসা পর্যন্ত তারা সংগ্রাম চালিয়ে গেছে।

উদ্দীপকের দ্বিতীয় অংশে তেজি তরুণসমাজের হার না মানা সংগ্রামী মনোভাব ফুটে উঠেছে। তাদের পদভারে নতুন পৃথিবী বা স্বাধীন সার্বভৌম জাতির আবির্ভাব অত্যাসন্ন। 'সিঁথি' কবিতাতেও তেজি তরুণসমাজের অকাতরে জীবন দেওয়ার বর্ণনা ফুটে উঠেছে। স্বাধীনতার জন্য চিরকালই এমন জীবন দেওয়ার রীতি চলমান। 'জুলাই-বিপ্লবে'ও তা প্রমাণিত হয়েছে।

'সিঁথি' কবিতায় রংপুরে শহিদ আবু সাঈদের রক্ত দানের মাধ্যমে রক্তাক্ত গণ অভ্যুত্থানের সূচনার কথা বলা হয়েছে। এরপর ছত্রে-ছত্রে তরুণসমাজের রক্ত দানের কথা বর্ণিত হয়েছে। অসংখ্য শহিদের রক্ত মাড়িয়ে, দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে। এ কৃতিত্ব তেজি তরুণসমাজের, যা উদ্দীপকের দ্বিতীয় অংশেও বর্ণিত হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকের দ্বিতীয় অংশটি 'সিঁথি' কবিতার মূলবক্তব্য- কথাটি যথার্থ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
735
উত্তরঃ

প্রতিবাদের স্ফুলিঙ্গ সারা দেশে ছড়িয়ে পড়া অর্থে প্রশ্নোক্ত পঙ্ক্তিটি করা হয়েছে।

'সিথি' কবিতায় সাম্প্রতিক বাংলাদেশের এক নির্মম অভিজ্ঞতার প্রকাশ ঘটেছে। শাসকপক্ষের মরণকামড় উপেক্ষা করে প্রাণ দিয়েছে আবাল-বৃদ্ধ-বনিতা। শাসকের গুলিতে রংপুরে আন্দোলন করার সময় আন্দোলনকারী এক ভাই শহিদ হন। রংপুরে ভাইয়ের নিহতের খবর সারা দেশে ছড়িয়ে পড়লে সমগ্র দেশে তীব্র আন্দোলন শুরু হয়। পুরো বাংলাদেশ যেন একখণ্ড রংপুর হয়ে ওঠে। এজন্য কবি বলেছেন, 'রংপুরই তো বাংলাদেশ'।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
247
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews