উদ্যোগের প্রধান উদ্দেশ্য জনকল্যাণ, মুনাফা অর্জন নয়'-উক্তিটির সাথে আমি একমত।
উদ্যোগ যেকোনো কাজের কর্মপ্রচেষ্টাই হতে পারে। এর মূল উদ্দেশ্য কাজ শুরু করা। শুধু উদ্যোগের সাথে অর্থ বা মুনাফার সম্পর্ক থাকে না। মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকলেই সেটি ব্যবসায় উদ্যোগে পরিণত হয়।
উদ্দীপকের মুক্তা একজন ব্যবসায়ী। তিনি তার গ্রামে বিজয় দিবস উদযাপন করার জন্য গ্রামের সকল যুবককে ডেকে একটি কমিটিকরলেন। বিজয় দিবসে দেশের গান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা প্রভৃতির আয়োজন করলেন। বিজয়ীদের জন্য তিনি সেখানে পুরস্কারের ব্যবস্থাও করলেন। মুস্তার সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সাথে অর্থ উপার্জনের কোনো সম্পর্ক নেই। তিনি তার গ্রামের মানুষদের আনন্দ দান করার জন্যই এ কাজটি করেছেন। অর্থাৎ সেখানকার জনগণ তার এ কাজের মাধ্যমে উপকৃত হয়েছেন বা তিনি জনকল্যাণমূলক কাজ করেছেন।
এ থেকে বোঝা যায় তার কাজটি উদ্যোগ। অন্যদিকে, অর্থ উপার্জনের জন্য কাজটি করলে সেটি হতো ব্যবসায় উদ্যোগমূলক কাজ। তাই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হয় জনকল্যাণ করা, মুনাফা অর্জন নয়।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
