উন্নয়ন ও গবেষণাকর্মী তাসফিয়া সমাজের খেটে খাওয়া মানুষদের নিয়ে একটি জরিপ পরিচালনা করেন। এ জরিপের মাধ্যমে তিনি টেকসই উন্নয়ন সম্পর্কে তাদের ধারণা জানার চেষ্টা করেন। তিনি লক্ষ করলেন, জরিপকৃত সমাজের জনসমষ্টির মধ্যে অধিকাংশ মানুষই এ সম্পর্কে "কিছুই জানে না। তারা কেবল তাদের দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহ করতে পারলেই খুশি। টেকসই উন্নয়ন নিয়ে তাদের মাঝে যেমন কোনো আগ্রহ নেই, তেমনি এ বিষয় জানারও কোনো উৎসাহ নেই।

Updated: 1 year ago
উত্তরঃ

এসডিজি বাস্তবায়নে অংশীদারিত্বের গুরুত্ব একটি প্রধান বিবেচ্য বিষয়।

উত্তরঃ

উন্নয়ন লক্ষ্য অর্জনে সবাইকে একযোগে কাজ করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জাতীয় পর্যায়ের সঙ্গে বৈশ্বিক অংশীদারিত্বের গুরুত্ব রয়েছে। অংশীদারিত্বের প্রক্রিয়ায় সমাজের সর্বস্তরের মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে। অংশীদারিত্বের ভিত্তিতে সকলে উন্নয়ন লক্ষ্য অর্জনে একত্রে কাজ করলে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন সম্ভব হবে।

উত্তরঃ

উদ্দীপকের খেটে খাওয়া জনগোষ্ঠীকে টেকসই উন্নয়নের সুফল জানানোর মাধ্যমে অংশীদারিত্বের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা যায়। 

উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠীই হলো অংশীজন। এ অংশীজনের অংশীদারিত্বই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে। সমাজের সর্বস্তরের মানুষকে এ উন্নয়ন প্রক্রিয়াই শামিল করা আবশ্যক। উদ্দীপকের উন্নয়ন ও গবেষণাকর্মী তাসফিয়া সমাজের খেটে খাওয়া 'মানুষের ওপর জরিপ চালিয়ে সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন। সমাজের এ স্তরের মানুষেরা জীবিকা নির্বাহ করতে পারলেই সন্তুষ্ট। টেকসই উন্নয়নের ব্যাপারে তাদের তেমন কোনো আগ্রহ নেই, যা উদ্দীপক থেকে জানা যায়। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন করতে হলে অংশীদারিত্বের প্রক্রিয়ায় সমাজের উঁচুতলার সঙ্গে সাধারণ মানুষকেও অন্তর্ভুক্ত করতে হবে। ফলে সাধারণ মানুষ এসডিজি অর্জনে তাদের ভূমিকা সম্পর্কে সচেতন হবে। কাউকে পিছিয়ে রেখে সামনে অগ্রসর হলে সেই উন্নয়ন টেকসই হবে না। তাই বলা যায়, উদ্দীপকের খেটে খাওয়া জনগোষ্ঠীর মতো সাধারণ মানুষকে টেকসই উন্নয়নের সুফল এবং এ প্রক্রিয়ায় তাদের ভূমিকার গুরুত্ব সম্পর্কে সচেতন করার মাধ্যমে অংশীদারিত্বের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা যায়।

উত্তরঃ

উদ্দীপকের তাসফিয়ার পরিচালিত জরিপ টেকসই উন্নয়নে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

এমডিজি অর্জনের পর এসডিজি অর্জনে জাতিসংঘের হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন করতে হলে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ অপরিহার্য। উদ্দীপকের তাসফিয়া একজন সচেতন উন্নয়ন ও গবেষণাকর্মী। তার পরিচালিত জরিপ প্রমাণ করে, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সমাজের খেটে খাওয়া মানুষের ভূমিকা একদম নিষ্ক্রিয়। তাদের কাছে মৌলিক চাহিদা পূরণ হওয়া এবং জীবিকা নির্বাহ হওয়াই আসল কথা। কিন্তু টেকসই উন্নয়নের জন্য এটি অত্যন্ত নেতিবাচক। কেননা সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ব্যতীত উন্নয়ন প্রক্রিয়া বাস্তবায়ন করা সম্ভব নয়। এক্ষেত্রে সমাজের খেটে খাওয়া দরিদ্র মানুষের কাছে গিয়ে তাদেরকে এ ব্যাপারে জানানো প্রয়োজন। টেকসই উন্নয়নে তাদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা এবং এর সুফলগুলো তাদের সামনে তুলে ধরতে হবে। তাদের মধ্যে জরিপ চালিয়ে, তাদের কাছাকাছি গিয়ে এবং মতামত সংগ্রহ করার মাধ্যমে তাদেরকে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের অংশীদার করা যায়।

তাই আমি মনে করি, উদ্দীপকের তাসফিয়ার পরিচালিত জরিপ টেকসই উন্নয়নে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

166

Related Question

View All
উত্তরঃ

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব দূর করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করাই হলো জলবায়ু কার্যক্রম।

445
উত্তরঃ

টেকসই উন্নয়নে অংশীদারিত্বের গুরুত্ব অপরিসীম। উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠীই হলো অংশীজন। তারা যদি উন্নয়নের সুফল ভোগ করতে চায় তাহলে অংশীজন হিসেবে তাদের কিছু দায়িত্ব ও কর্তব্য থাকে। সেই দায়িত্ব ও কর্তব্য ঠিকমতো পালন করলে উন্নয়নে তাদের অংশীদারিত প্রতিষ্ঠিত হয়। উন্নয়ন কর্মী বা সরকারের একার পক্ষে উন্নয়ন গতিধারাকে অব্যাহত রাখা সম্ভব নয়। তাই যার যতটুকু দায়িত্ব তা স্ব-স্ব অবস্থানে থেকে পালন করতে হবে। সকলের অংশীদারিত্ব ব্যতীত এসডিজি অর্জন করা অসম্ভব। তাই টেকসই উন্নয়নে অংশীদারিত্ব প্রয়োজন।

529
উত্তরঃ

দৃশ্যকল্প-১ ও ২ টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ বিষয়টিকে নির্দেশ করছে।

এসডিজি বা টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে অংশীদারিত্বের পারস্পরিক দায়িত্ব পড়েছে বাংলাদেশসহ জাতিসংঘের সকল সদস্য দেশের ওপর। কিন্তু এ লক্ষ্য অর্জনের পথে বাংলাদেশকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। পরিবেশ সংরক্ষণ এমনই একটি চ্যালেঞ্জ। দৃশ্যকল্প-১ এ' বালু দিয়ে নদী ভরাট করে জমি বিক্রি এবং দৃশ্যকল্প-২ এ ট্যানারির বর্জ্য পার্শ্ববর্তী খালে ফেলার দৃশ্যপট তুলে ধরা হয়েছে। এ দুটি বিষয়ই পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর টেকসই উন্নয়নের একটি প্রধান ক্ষেত্র হলো পরিবেশ সংরক্ষণ করা। কিন্তু জনগণের অসচেতনতা এবং যথেচ্ছ আচরণের দরুন পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে। তাই আমাদের পরিবেশ প্রতিনিয়তই দূষিত হচ্ছে। আর এ দূষণ রোধ করা বাংলাদেশের এসডিজি অর্জনের পথে এক বিরাট চ্যালেঞ্জ। উদ্দীপকের দৃশ্যকল্পে এমন দুটি বিষয়কে তুলে ধরা হয়েছে, যেগুলো পরিবেশ দূষণের জন্য দায়ী। তাই বলা যায়, উক্ত বিষয়সমূহ টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জের বিষয়টিকেই নির্দেশ করছে।

461
উত্তরঃ

দৃশ্যকল্প-৩ সকলের অংশীদারিত্বের চিত্র ফুটিয়ে তুলেছে, যা বিশ্বের সর্বত্র সার্বিক ও সর্বজনীন কল্যাণ নিশ্চিতের প্রকৃষ্ট উদাহরণ। এসডিজি অর্জনের অন্যতম উদ্দেশ্য হলো বিশ্বের সর্বত্র কল্যাণ নিশ্চিত করা। এ লক্ষ্য অর্জনে জাতিসংঘের সদস্য দেশগুলো কাজ করে যাচ্ছে। তবে সমাজের সর্বস্তরের মানুষের অংশীদারিত্ব ব্যতীত এ লক্ষ্য পূরণ সম্ভব নয়। দৃশ্যকল্প-৩-এ 'ক' সিটি কর্পোরেশনের নাগরিকগণ নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করেছে। এর মাধ্যমে তারা সুন্দর বাসযোগ্য নগর গড়ে তুলতে পেরেছে। এটি এসডিজি অর্জনের পথকে মসৃণ করবে। এসডিজি অর্জন হলো সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা। কেবল সরকারের একার পক্ষে তা নিশ্চিত করা সম্ভব নয়। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অংশগ্রহণ করতে হবে এ লক্ষ্য অর্জন প্রক্রিয়ায়। সকলের সম্মিলিত প্রয়াস ও অংশীদারিত্বই পারে এসডিজি অর্জনের পথকে গতিশীল করতে। উদ্দীপকে 'ক' সিটি কর্পোরেশনের অধিবাসীরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। তাদের সম্মিলিত প্রয়াস ও দায়িত্ব-কর্তব্য পালন অংশীদারিত্বেরই নামান্তর, যা এসডিজি অর্জনকে ত্বরান্বিত করে। এর দ্বারাই নিশ্চিত হবে বিশ্বের সর্বত্র সার্বিক ও সর্বজনীন কল্যাণ।

পরিশেষে বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি সঠিক হয়েছে।

265
উত্তরঃ

সকলের অংশীদারিত্বের মাধ্যমে উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখা যায়। উন্নয়নকর্মী বা সরকারের একার পক্ষে উন্নয়ন গতিধারাকে অব্যাহত রাখা সম্ভব নয়। এক্ষেত্রে স্ব-স্ব অবস্থানে থেকে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। তবেই টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন করা সম্ভব হবে এবং উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখা যাবে।

254
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews