উদ্দীপকের ক' উপাদানটি আগ্নেয় শিলা এবং 'খ' উপাদানটি পাললিক শিলা।'
পৃথিবীর উত্তপ্ত গ্যাসপিন্ড থেকে তাপ বিকিরণ করে তরল অবস্থা থেকে ঘনীভূত বা কঠিন হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে আগ্নেয় শিলা বলে। যেমন- গ্রানাইট। আবার পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় তাকে পাললিক শিলা বলে। যেমন-চুনাপাথর।
এ শিলা দুটির পার্থক্য নিম্নরূপ:
i. আগ্নেয় শিলা অস্তরীভূত হলেও পাললিক শিলা স্তরীভূত।
ii. আগ্নেয় শিলা কঠিন ও কম ভঙ্গুর। অন্যদিকে পাললিক শিলা নরম।
iii. আগ্নেয় শিলায় জীবাশ্ম দেখা যায় না। কিন্তু পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়।
iv. আগ্নেয় শিলা অপেক্ষাকৃত ভারী। অন্যদিকে পাললিক শিলা হালকা ধরনের।
Related Question
View Allযে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় সে খাতকে নদী উপত্যকা বলে।
উর্ধ্বগতি অবস্থায় নদীর স্রোতের বেগ প্রবল হওয়ার কারণে নদী বড় বড় শিলাখন্ডকে বহন করে নিচের দিকে অগ্রসর হয়। পর্বতগুলো কঠিন শিলা দ্বারা গঠিত হলেও মাঝে মাঝে নরম শিলাও থাকে। নদীখাতে পার্শ্ব অপেক্ষা নিম্নদিকের শিলা বেশি কোমল বলে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। এভাবে ক্রমশ ক্ষয়ের ফলে নদী উপত্যকা অনেকটা ইংরেজি 'V' আকৃতির হয়।তাই একে 'V' উপত্যকা বলা হয়।
প্রবাহিত নদী খাতকে উক্ত নদীর উপত্যকা বলে।
ঊর্ধ্বগতিতে নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয় বলে উপত্যকা 'V' আকৃতির হয়।
ঊর্ধ্বগতি অবস্থায় নদীর স্রোতের বেগ প্রবল হওয়ায় তা বড় বড় শিলাখণ্ডকে বহন করে নিচের দিকে অগ্রসর হয়। পর্বতগুলো কঠিন শিলা দ্বারা গঠিত হলেও মাঝে মাঝে নরম শিলাও থাকে। নদীখাতে নিচের শিলা বেশি কোমল বলে পার্শ্ব অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। এভাবে ক্রমশ ক্ষয়ের ফলে নদী উপত্যকা অনেকটা ইংরেজি 'V' আকৃতির হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!