উল্লেখিত দুর্যোগটি হলো সুনামি।
সুনামির ফলে সৃষ্ট ঢেউ সমুদ্রের স্বাভাবিক ঢেউয়ের মতো নয়। এই ঢেউ অনেক বিশালাকৃতির। অতি দ্রুত ফুঁসে ফুলে ওঠে এ ঢেউ পার্শ্ববর্তী এলাকায় জলোচ্ছ্বাস সৃষ্টি করে। ঢেউগুলো একের পর এক উঁচু হয়ে আসতেই থাকে।
তাই একে ঢেউয়ের রেলগাড়ি বা ওয়েভ ট্রেনও বলা হয়।
ভূমিকম্প কারণে এবং ভূতাত্ত্বিক গতিশীলতার (Plate Tectonic) জন্য সমুদ্র তলে ১৯৬০ সালে আটলান্টিক উপকূলে চিলিতে সংঘটিত সুনামি কিংবা উপকূলভাগে বিশাল ভূমিধসের কারণে (১৯৯৮ সালে পাপুয়া নিউগিনিতে সৃষ্ট সুনামি) সুনামি সৃষ্টি হয়। সমুদ্রতলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের (১৮৯৮ সালে ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ইন্দোনেশিয়ার সংঘটিত সুনামি) কারণেও সুনামি সৃষ্টি হতে পারে।
সুনামির ফলে সমুদ্রের উপকূলীয় এলাকাগুলোতে ধ্বংসলীলা সংঘটিত হয়।
এর ফলে সমুদ্র উপকূলে যে প্রচন্ড ঢেউয়ের সৃষ্টি হয় তাতে উপকূলীয় এলাকা প্লাবিত হয়। মানবজীবন, সম্পদ ও প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়ে দুর্যোগের সৃষ্টি করে। যেমন- ২০০৪ সালে ভারত মহাসাগরে যে সুনামি সংঘটিত হয় তা এই মহাসাগরের আশে পাশে ১৪টি দেশে আঘাত হানে এবং মারাত্মক একটি প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করে।
Related Question
View Allযে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় সে খাতকে নদী উপত্যকা বলে।
উর্ধ্বগতি অবস্থায় নদীর স্রোতের বেগ প্রবল হওয়ার কারণে নদী বড় বড় শিলাখন্ডকে বহন করে নিচের দিকে অগ্রসর হয়। পর্বতগুলো কঠিন শিলা দ্বারা গঠিত হলেও মাঝে মাঝে নরম শিলাও থাকে। নদীখাতে পার্শ্ব অপেক্ষা নিম্নদিকের শিলা বেশি কোমল বলে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। এভাবে ক্রমশ ক্ষয়ের ফলে নদী উপত্যকা অনেকটা ইংরেজি 'V' আকৃতির হয়।তাই একে 'V' উপত্যকা বলা হয়।
প্রবাহিত নদী খাতকে উক্ত নদীর উপত্যকা বলে।
ঊর্ধ্বগতিতে নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয় বলে উপত্যকা 'V' আকৃতির হয়।
ঊর্ধ্বগতি অবস্থায় নদীর স্রোতের বেগ প্রবল হওয়ায় তা বড় বড় শিলাখণ্ডকে বহন করে নিচের দিকে অগ্রসর হয়। পর্বতগুলো কঠিন শিলা দ্বারা গঠিত হলেও মাঝে মাঝে নরম শিলাও থাকে। নদীখাতে নিচের শিলা বেশি কোমল বলে পার্শ্ব অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। এভাবে ক্রমশ ক্ষয়ের ফলে নদী উপত্যকা অনেকটা ইংরেজি 'V' আকৃতির হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!