মানুষ নিজের বুদ্ধিমত্তা ও কারিগরি জ্ঞান খাটিয়ে প্রকৃতি প্রদত্ত সম্পদের যে নতুন উপযোগ সৃষ্টি করে এবং যার বিনিময় মূল্য রয়েছে অর্থনীতিতে তাকেই উৎপাদন বলে।
মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান।
মানুষের শ্রম দ্বারা উৎপন্ন সম্পদের যে অংশ সরাসরি ভোগের কাজে ব্যবহৃত না হয়ে উৎপাদন কাজে ব্যবহৃত হয় অর্থনীতিতে তাকেই মূলধন বলে। এ অর্থে কারখানা, যন্ত্রপাতি, গুদামঘর ইত্যাদি হলো মূলধন। কারণ, এগুলো মনুষ্যসৃষ্ট এবং সরাসরি ভোগ করা যায় না তবে মানুষ তার বুদ্ধি খাটিয়ে ও পরিশ্রম করে এগুলোকে অধিক উৎপাদনে ব্যবহার করতে পারে। প্রকৃতি প্রদত্ত সম্পদ মূলধন নয়; এটি তখনই মূলধনে রূপান্তরিত হবে যখন মানুষ চেষ্টা ও পরিশ্রম ছারা এটিকে অধিক উৎপাদনের উপযোগী করে তুলবে। এ কারণে মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয়।
উদ্দীপকে উল্লিখিত তথ্যের ভিত্তিতে গড় ব্যয় (AC) এবং প্রান্তিক ব্যয় (MC) নির্ণয় করতে হলে প্রথমে সূচি তৈরি করা প্রয়োজন। তাই নিচে সূচি তৈরি করা হলো-
মোট ব্যয় (TC) কে উৎপাদন (Q) দ্বারা ভাগ করলে গড় ব্যয় (AC) পাওয়া যায়। আর অতিরিক্ত এক একক উৎপাদন বৃদ্ধির ফলে যে অতিরিক্ত ব্যয় হয়, তাই হলো প্রান্তিক ব্যয় (MC)।
উৎপাদন (Q) | মোট স্থির ব্যয় (TFC) | মোট পরিবর্তনশীল ব্যয় (TVC) | মোট ব্যয় (TC) | গড় ব্যয় (AC) | প্রান্তিক ব্যয় (MC) |
১ | ১০০ | ৬০ | ১৬০ | ১৬০ | ১৬০ |
২ | ১০০ | ১০০ | ২০০ | ১০০ | ৪০ |
৩ | ১০০ | ২৬০ | ৩৬০ | ১২০ | ১৬০ |
৪ | ১০০ | ৫০০ | ৬০০ | ১৫০ | ২৪০ |
উপরের সূচিতে লক্ষ করা যায়, ১ একক উৎপাদনের ক্ষেত্রে TFC ও TVC যথাক্রমে ১০০ টাকা ও ৬০ টাকা। তাই মোট ব্যয় TC = (TFC + TVC) = (১০০ + ৬০) = ১৬০ টাকা। একইভাবে ২, ৩ ও ৪ একক উৎপাদনে মোট ব্যয় (TC) যথাক্রমে ২০০, ৩৬০ ও ৬০০ টাকা। এখন, TC কে দ্বারা ভাগ করে AC পাওয়া যায়। যেমন, ১ একক উৎপাদনে AC= = ১৬০ টাকা। একইভাবে ২, ৩ ও ৪ একক উৎপাদনের ক্ষেত্রে AC যথাক্রমে ১০০, ১২০ ও ১৫০ টাকা। আবার, ১ একক থেকে ২ একক উৎপাদন বৃদ্ধি করলে TC বৃদ্ধি পায় (২০০-১৬০) = ৪০ টাকা। তাই MC হলো ৪০ টাকা। একইভাবে ৩ ও ৪ একক উৎপাদনের ক্ষেত্রে MC যথাক্রমে ১৬০ ও ২৪০ টাকা।
নিচে উদ্দীপকে প্রদত্ত তথ্যের ভিত্তিতে গড় স্থির ব্যয় (AFC) রেখা অঙ্কন করে রেখাটির আকৃতির ওপর মন্তব্য করা হলো-মোট স্থির ব্যয়কে মোট উৎপাদন (Q) দ্বারা ভাগ করলে গড় স্থির ব্যয় (AFC) পাওয়া যায়। যেমন, ১ একক উৎপাদনের ক্ষেত্রে AFC = = ১০০ টাকা। একইভাবে, ২, ৩ ও ৪ এককে AFC যথাক্রমে
৫০, ৩৩.৩৩ ও ২৫ টাকা। এখন উৎপাদন (Q) এর সাপেক্ষে AFC এর মানগুলোর দ্বারা অঙ্কিত রেখাই হলো AFC রেখা। যার আকৃতি সমপরাবৃত্তাকার।
উৎপাদন (Q) | মোট স্থির ব্যয় (TFC) | গড় স্থির ব্যয় (AFC) |
১ | ১০০ | ১০০ |
২ | ১০০ | ৫০ |
৩ | ১০০ | ৩৩.৩৩ |
৪ | ১০০ | ২৫ |

চিত্র ও সূচিতে লক্ষ করা যায়, ১ একক উৎপাদনে AFC হলো ১০০ টাকা; যা চিত্রে a বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এরপর ২ একক উৎপাদনে ৫০ টাকা; ৩ এককে ৩৩.৩৩ টাকা এবং ৪ এককে ২৫ টাকা যা যথাক্রমে, b, c এবং এ বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এই a, b, c ওd বিন্দুগুলো যোগ করে গড় স্থির ব্যয় (AFC) রেখা পাওয়া যায়। এই রেখাটি সমপরাবৃত্তাকার এবং ডানদিকে নিম্নগামী।
Related Question
View Allকোনো দ্রব্যের উৎপাদন অতিরিক্ত এক একক বৃদ্ধি করলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় এ দুয়ের অনুপাতকে প্রান্তিক ব্যয় বলে।
উৎপাদন ক্ষেত্রে দীর্ঘমেয়াদ বলতে এমন মেয়াদকে বোঝায় যে মেয়াদ বা সময়ে উৎপাদনের সকল উপাদানই পরিবর্তনশীল হয়।
অর্থনীতিতে উৎপাদন ক্ষেত্রে দীর্ঘমেয়াদ বলতে কোনো নির্দিষ্ট সময়কে (যেমন- ৫ বছর বা ৭ বছর) নির্দেশ করে না। বরং তা এমন সময়কে বোঝায়, যেই সময়ের মধ্যে নির্দিষ্ট প্রযুক্তির সাপেক্ষে সকল উপকরণ পরিবর্তন করা যায়। তাই দীর্ঘমেয়াদ হলো এমন সময় যখন নির্দিষ্ট প্রযুক্তির সাপেক্ষে সকল উপকরণ পরিবর্তনযোগ্য। এসময়ে কোনো স্থির ব্যয় থাকে না।
উদ্দীপকের তথ্যের আলোকে মোট পরিবর্তনশীল ব্যয় (TVC) রেখা অঙ্কন করতে হলে প্রথমে মোট পরিবর্তনশীল ব্যয়ের (TVC) ছক বের করা প্রয়োজন।
উৎপাদন (হাজারে) | মোট স্থির ব্যয় (লক্ষ টাকায় TFC) | মোট ব্যয় (লক্ষ টাকায় T'C) | মোট পরিবর্তনশীল ব্যয় (লক্ষ টাকায় TVC) | বিন্দু (X, Y) |
০ | ৩০ | ৩০ | ০ | O |
১০ | ৩০ | ৩৬ | ৬ | a |
২০ | ৩০ | ৪২ | ১২ | b |
৩০ | ৩০ | ৫৪ | ২৪ | c |
৪০ | ৩০ | ৮০ | ৫০ | d |
৫০ | ৩০ | ১৫০ | ১২০ | e |

উদ্দীপকের তথ্যের আলোকে গড় পরিবর্তনশীল ব্যয় (AVC) রেখা অঙ্কন করতে হলে প্রথমে উদ্দীপকের সূচির ভিত্তিতে গড় পরিবর্তনশীল ব্যয়ের ছক বের করা প্রয়োজন। (AVC) রেখার আকৃতির ওপর মন্তব্য করা হলো-
কোনো ফার্মের কোনো নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের মোট পরিবর্তনীয় -ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় পরিবর্তনীয় ব্যয় (AVC) পাওয়া যায়।
উৎপাদন (Q) (হাজারে) | মোট পরিবর্তনীয় ব্যয় (TVC) (লক্ষ টাকায়) | গড় পরিবর্তনীয় ব্যয় (AVC TVC Q (লক্ষ টাকায়) |
০ | ০ | ০ |
১০ | ৬ | ০.৬ |
২০ | ১২ | ০.৬ |
৩০ | ২৪ | ০.৮ |
৪০ | ৫০ | ০.২৫ |
৫০ | ১২০ | ২.৪ |

উপরের ছকে লক্ষ করা যায়, ১০ হাজার একক উৎপাদনের ক্ষেত্রে গড় পরিবর্তনীয় ব্যয় ০.৬ লক্ষ টাকা। যা উপরের চিত্রে & বিন্দু দ্বারা দেখানো হয়েছে। একইভাবে ২০, ৩০, ৪০ এবং ৫০ হাজার একক উৎপাদনে AVC হয় যথাক্রমে ০.৬, ০.৮, ১.২৫ এবং ২.৪ লক্ষ টাকা। যা চিত্রে যথাক্রমে b, c, d এবং e বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন a, b, c, d ও e বিন্দুগুলো যোগ করে AVC রেখা পাওয়া যায়। যা ডানদিকে ঊর্ধ্বগামী। মূলত, উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হওয়ায় ৮ বিন্দুর পর থেকে AVC দ্রুত বাড়তে থাকে। যার ফলশ্রুতিতে AVC রেখাও দ্রুত ঊর্ধ্বগামী হয়।
কোনো ফার্মের ব্যবহৃত উপকরণ এবং বস্তুগত উৎপাদনের মধ্যকার সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলে।
অর্থনীতিতে দীর্ঘকাল বলতে এমন সময়কে বোঝায় যে সময়ে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা সম্ভব। ফলে স্থির ব্যয়
অল্পকালে উৎপাদন ব্যয় বলতে স্থির ব্যয় (Fixed Cost) ও পরিবর্তনীয় ব্যয় (Variable Cost) উভয়কে বোঝানো হয়। কিন্তু দীর্ঘকালে উৎপাদন ব্যয় বলতে শুধু পরিবর্তনশীল ব্যয়কে নির্দেশ করে। কারণ দীর্ঘকালে স্থির ব্যয় শূন্য ধরা হয়। আর এ সময় উৎপাদনের প্রায় সকল উপকরণ পরিবর্তন করা যায়। যেমন- স্বল্পকালে কারখানার যন্ত্রপাতি স্থির থাকে, কিন্তু দীর্ঘকালে তার পরিবর্তন সাধন করা যায়। এজন্যই দীর্ঘকালে কোনো ব্যয় স্থির থাকে না; সবই হয় পরিবর্তনশীল ব্যয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!