একটা কঠিন বিষয়ে সিদ্ধান্ত নেবার ব্যাপারে গত দুদিন থেকে শরিফ আর আমি খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগছি।... শেষ পর্যন্ত শরিফ সিন্ধান্ত নিয়েছে। না, মার্সিপিটিশন সে করবে না। চোখের জলে ভাসতে ভাসতে আমিও শরিফের মতকে সমর্থন করেছি। রুমীকে অন্যভাবে বের করে আনার যতরকম চেষ্টা আছে, সব করা হবে। কিন্তু মার্সিপিটিশন করে নয়।

Updated: 10 months ago
উত্তরঃ

মুহম্মদ এনামুল হক কবিকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

'দুর্বল ছাবাল' বলতে শৈশবের অসহায়ত্ব বা দুর্বলতাকে বোঝানো হয়েছে।

'বন্দনা' কবিতায় কবি সন্তানের জন্য পিতামাতার অতুলনীয় ত্যাগ স্বীকারের প্রতি ইঙ্গিত করেছেন। মানবশিশুর জন্মে ও বেড়ে ওঠা তার পিতামাতার, ইচ্ছা ও দয়ার ওপর নির্ভরশীল। কেননা এ সময়ে কান্না করা ছাড়া একটি শিশুর পক্ষে আর কিছুই করা সম্ভব নয়। কবি মানবের প্রাকশৈশবের অসহায়ত্বকে 'দুর্বল ছাবাল' বলে উল্লেখ করেছেন যে, সম্পূর্ণভাবে তার বাবা-মায়ের ওপর নির্ভরশীল।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

বাবা-মায়ের সেবা-যত্নের মাধ্যমে ত্যাগ স্বীকারের দিক থেকে উদ্দীপকটি 'বন্দনা' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

মাতৃস্নেহের তুলনা হয় না। সন্তানের কল্যাণ কামনায় মা সর্বদা নিবেদিতপ্রাণ। সন্তানের দুঃখে সবচেয়ে বেশি আঘাত আসে মায়ের হৃদয়ে। মা তার জীবনের বিনিময়ে হলেও সন্তানকে ভালো রাখার চেষ্টা করেন।

উদ্দীপকের বাবা-মা সন্তানের বিপদগ্রস্ত অবস্থা বিবেচনায় দুশ্চিন্তাগ্রস্ত। সন্তানের সম্মানের হানি হোক, বাবা-মা তা চান না। ফলে তারা কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয়েছেন। বিষয়টি মায়ের জন্য পীড়াদায়ক হলেও তিনি কান্নাভরা কণ্ঠে সেই বিষয়ে সায় দিয়েছেন। 'বন্দনা' কবিতায় কবি তাঁর মায়ের অপরিমেয় অবদানের কথা স্বীকার করেছেন। সকল প্রতিকূলতা থেকে মা তার সন্তানকে আগলে রেখেছেন। সেবাযত্ন ও পরিচর্যার মাধ্যমে সন্তানকে মানুষ করে তুলেছেন। কবি তার জীবনে মায়ের এমন ত্যাগ স্বীকারকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। এভাবে বাবা-মায়ের ত্যাগ স্বীকারের দিক থেকে উদ্দীপকের সাথে 'বন্দনা' কবিতার সাদৃশ্য রয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

"অপত্যস্নেহের আকর্ষণ প্রকাশ পেলেও উদ্দীপকের সঙ্গে 'বন্দনা' কবিতার বৈসাদৃশ্যই অধিক।"- মন্তব্যটি সমর্থনযোগ্য।

মানবশিশু অসহায় অবস্থায় জন্ম নেয়। শিশুর পরিপূর্ণ শারীরিক ও মানসিক বিকাশে পিতা-মাতা, শিক্ষক ও ঘনিষ্ঠজনদের অবদান অনস্বীকার্য। মানুষ হিসেবে সকলের উচিত জীবনে অবদান রাখা মানুষদের প্রতি কৃতজ্ঞ থাকা এবং তাদের শ্রদ্ধা করা।

'বন্দনা' কবিতায় কবি তার কাব্য রচনায় সাফল্য লাভের জন্য রচনার শুরুতেই পিতামাতা, শিক্ষক, নগরবাসী ও সভাসদদের কাছে দোয়া চেয়েছেন। কবিতায় কবি তার জীবনে পিতামাতা ও শিক্ষকের অবদান স্বীকার করেছেন। বাবা-মা এবং ওস্তাদের অপরিমেয় ত্যাগে কবি মানুষ্যত্বের সন্ধানী মানুষ হয়ে উঠতে পেরেছেন বলে অভিমত ব‍্যক্ত করেছেন। এদিকে উদ্দীপকের পিতামাতার মধ্যে সন্তানের প্রতি উৎকণ্ঠার দিকটি প্রাধান্য পেয়েছে। কঠিন সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়েও ছেলে সম্মানহানিকর কোনো সিদ্ধান্তে তারা পৌছাননি। কাঁদতে কাঁদতে মা সেই সিদ্ধান্তে সায় দিয়েছেন।

উদ্দীপকের পিতামাতা নৈতিক দিক থেকে উন্নত চিত্তের পরিচয় দিয়েছেন। 'বন্দনা' কবিতার কবির বাবা-মায়ের সন্তানের প্রতি অপরিমেয় ত্যাগ স্বীকারের দিকটির সাথে উদ্দীপকের সাযুজ্য রয়েছে। এছাড়াও কবিতায় কবি তার জীবনে মনুষ্যত্বের দিশারি শিক্ষাগুরুর কথা, নগরবাসী ও সভাসদদের মিত্রভাবে সম্বোধন করার দিকগুলো ফুটিয়ে তুলেছেন, যা উদ্দীপকে অনুপস্থিত। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি সমর্থনযোগ্য।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
102

দ্বিতীয়ে প্রণাম করোঁ মাও বাপ পাত্র ।

যান দয়া হন্তে জন্ম হৈল বসুধায় ॥

পিঁপিড়ার ভয়ে মাও না থুইলা মাটিত ।

কোল দিআ বুক দিআ জগতে বিদিত ॥

অশক্য আছিলঁ মুই দুর্বল ছাবাল ।

তান দয়া হন্তে হৈল এ ধড় বিশাল ॥

না খাই খাওয়াএ পিতা না পরি পরাএ ।

কত দুক্ষে একে একে বছর গোঞাএ ॥

পিতাক নেহায় জিউ জীবন যৌবন।

কনে বা সুধিব তান ধারক কাহন ॥

ওস্তাদে প্রণাম করোঁ পিতা হন্তে বাড় ।

দোসর-জনম দিলা তিঁহ সে আহ্মার ॥

আহ্মা পুরবাসী আছ জথ পৌরজন ।

ইষ্ট মিত্ৰ আদি জথ সভাসদগণ ।

তান সভান পদে মোহার বহুল ভকতি ।

সপুটে প্রণাম মোহার মনোরথ গতি ॥

মুহম্মদ সগীর হীন বহোঁ পাপ ভার ৷

সভানক পদে দোয়া মাগোঁ বার বার ।

Related Question

View All
উত্তরঃ

'বন্দনা' কবিতায় পিতার চেয়েও ওস্তাদ/শিক্ষককে বেশি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
742
উত্তরঃ

'দোসর জন্ম' বলতে কবি শিক্ষকের হাত ধরে আলোকিত জীবনের স্পর্শ পাওয়ার মাধ্যমে দ্বিতীয় জীবন পাওয়ার কথা বোঝাতে চেয়েছেন।

জন্মগত দিক থেকে মানুষ অন্য সকল প্রাণীর মতোই প্রাণিত্বের ধারক। শিক্ষার মাধ্যমে মানুষ ন্যায়বোধ, কৃতজ্ঞতা, শ্রদ্ধাবোধের সংস্পর্শে এসে মনুষ্যত্বের স্তরে উন্নীত হতে পারে। শিক্ষকের কল্যাণে মানুষ নৈতিক-সামাজিক ও মানবীয় গুণাবলি অর্জন করতে সক্ষম হয়। শিক্ষকের শিক্ষায় প্রাণিত্বের অন্ধকারত্ব থেকে মনুষ্যত্বের আলোয় আলোকিত জীবনের স্বাদ পাওয়ার বিষয়টিকে কবি 'দোসর জন্ম' বা দ্বিতীয় জন্ম বলে উল্লেখ করেছেন। আলোচ্য পঙ্ক্তি দ্বারা সেই আলোকিত জীবনকেই বোঝানো হয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
825
উত্তরঃ

উদ্দীপকের বায়েজিদের মাঝে 'বন্দনা' কবিতার কবির মায়ের প্রতি শ্রদ্ধাবোধ জাগরণের দিকটি প্রকাশ পেয়েছে।

মানবজীবনে মায়ের অবদান অন্য কারও তুল্য নয়। মা সন্তানকে কোলে-পিঠে করে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলেন। মায়ের প্রতি শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা প্রকাশ প্রতিটি সন্তানের প্রধান কর্তব্য।

উদ্দীপকের বায়েজিদের মাঝে মায়ের প্রতি শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা প্রকাশের দিকটি বিবৃত হয়েছে। এক রাতে তার মা পানি খেতে চাইলে ঘরে পানি না থাকায় বাইরে থেকে সংগ্রহ করে নিয়ে এসে দেখেন তার মা ঘুমিয়ে পড়েছেন। পানি হাতে বায়েজিদ সারা রাত মায়ের পাশে দাঁড়িয়ে থাকেন, যাতে মা ঘুম থেকে জেগেই পানি পান করতে পারেন। 'বন্দনা' কবিতায় কবি তার জীবনে মায়ের অপরিমেয় ত্যাগের কথা স্বীকার করেছেন। মায়ের আদর-যত্ন-পরিচর্যার কথা তুলে ধরে তিনি মাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। সেই সঙ্গে কাব্য রচনার শুরুতেই মায়ের প্রতি তিনি কৃতজ্ঞতা ও শ্রদ্ধাবোধ প্রকাশ করেছেন। এভাবে মায়ের প্রতি শ্রদ্ধাবোধ প্রকাশের দিকটি উদ্দীপকের বায়েজিদের কর্মকান্ডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
321
উত্তরঃ

"প্রকাশিত দিকটিই 'বন্দনা' কবিতার একমাত্র দিক নয়।"- 'মন্তব্যটি যথার্থ।

মানবশিশু অসহায় হয়ে জন্মগ্রহণ করে। শিশুর পরিপূর্ণ বিকাশে বাবা-মা, শিক্ষক ও ঘনিষ্ঠজনদের অবদান উল্লেখযোগ্য। প্রতিটি মানুষের উচিত তার জীবনে অবদান রাখা মানুষদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।

'বন্দনা' কবিতায় কবি তার জীবনে মা-বাবা ও শিক্ষকের অবদান স্বীকার করে তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রথমেই কবি মায়ের সেবাযত্ন ও পরিচর্যায় অসহায় অবস্থা থেকে পূর্ণাঙ্গ মানুষে পরিণত হওয়ার কথা উল্লেখ করেছেন। এরপর কবি বাবার ত্যাগ স্বীকার ও শিক্ষকের হাত ধরে জ্ঞানের জগতে প্রবেশ করার দিকটি ফুটিয়ে তুলেছেন। উদ্দীপকের বায়েজিদের মাঝে মায়ের প্রতি শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা প্রকাশের দিকটি বিদ্যমান। মায়ের কষ্ট লাঘব করতে সারা রাত পানি হাতে মায়ের শিয়রে দাঁড়িয়ে থেকে মাতৃভক্তির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

উদ্দীপকের বায়েজিদের মাঝে মায়ের প্রতি কৃতজ্ঞতাবোধের যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তা 'বন্দনা' কবিতার কবির মায়ের প্রতি-শ্রদ্ধাবোধের দিকটির প্রতিনিধিত্ব করে। তবে এটিই 'বন্দনা' কবিতার একমাত্র দিক নয়। এই কবিতায় কবি মায়ের পাশাপাশি বাবার ত্যাগ ও শিক্ষকের পরিশ্রমকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। এছাড়াও কবি তার কাব্য রচনায় সাফল্য লাভের জন্য নগরবাসী ও রাজসভাসদদের কাছে দোয়া চেয়েছেন। এদিক থেকে মন্তব্যটি যথার্থ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
314
উত্তরঃ

শাহ মুহম্মদ সগীর আনুমানিক ১৪-১৫ শতকের কবি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
638
উত্তরঃ

"অশক্য আছিলু মুই দুর্বল ছাবাল"- এখানে কবি মানবশিশুর শৈশবকালীন অসহায় অবস্থার প্রতি ইঙ্গিত করেছেন।

'বন্দনা' কবিতায় কবি মায়ের স্নেহ-মমতার প্রতি গুরুত্বারোপ করেছেন। শিশুর শৈশব কাটে অসহায়ত্বের মধ্য দিয়ে। এ সময় মায়ের আদর-যত্ন না পেলে শিশুর পরিপূর্ণ বিকাশ ব্যাহত হয়। মায়ের আদর-যত্ন ও পরিচর্যার মধ্য দিয়ে শিশু ধীরে ধীরে পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে। শিশুর পরিপূর্ণ বিকাশে মায়ের এমন ত্যাগকে কবি শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। মানবশিশুর অসহায় অবস্থার প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক মায়ের অকৃত্রিম অবদানকে স্বীকার করার জন্য কবি আলোচ্য পঙ্ক্তিটির যোজনা করেছেন।'

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
302
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews