একটি দেশের জনসংখ্যার কাঠামো নিম্নরূপ :

২০১৪ সালের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা২০১৪ সালের মোট জীবিত জনসংখ্যা২০১৪ সালের মোট মৃত্যু সংখ্যা
১৫,০০,০০,০০০২৫,০০,০০০২০,০০,০০০

Updated: 9 months ago
উত্তরঃ

বাহির অভিবাসন ও ভেতর অভিবাসনের পার্থক্যকে নিট অভিবাসন বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
উত্তরঃ

যে পরিমাণ জনসংখ্যা থাকলে মাথাপিছু আয় সর্বোচ্চ হয়, তাকে কাম্য জনসংখ্যা বলে। কাম্য জনসংখ্যা নির্ধারণ করা হয় জাতীয় ও মাথাপিছু আয়ের ভিত্তিতে। কাম্য জনসংখ্যা তত্ত্ব অনুসারে যে জনসংখ্যা সর্বোচ্চ পরিমাণে মাথাপিছু আয় আহরণ করতে সহায়ক তা-ই কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা অবস্থায় মাথাপিছু আয় দ্রুত গতিতে বাড়ে। দেশের বেকার সমস্যা দূর হয় এবং দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ঘটে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
উত্তরঃ

উদ্দীপক থেকে স্থূল জন্মহার ও স্থূল মৃত্যুহার নিচে নির্ণয় করা হলো-

আমরা জানি, CBR =ΣΒΣΡ × ১০০০

যেখানে, CBR = স্থূল জন্মহার ∑Β = নির্দিষ্ট বছরে জন্মগ্রহণকারী জীবিত শিশুর মোট সংখ্যা, ∑P = নির্দিষ্ট বছরের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যা।

∴CBR =২৫,০০,০০০১৫,০০,০০,০০০× ১০০০ = ১৬.৬৭

অর্থাৎ, ২০১৪ সালে স্থূল জন্মহার ১৬.৬৭।

আবার, CDR = ΣDΣΡ× ১০০০

যেখানে, CDR = স্থূল মৃত্যুহার ∑D = নির্দিষ্ট বছরে মোট মৃত্যুসংখ্যা, ∑P = নির্দিষ্ট বছরের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যা।

∴CDR =২০,০০,০০০১৫,০০,০০,০০০× ১০০০ = ১৩.৩৩

অর্থাৎ, ২০১৪ সালে স্থূল মৃত্যুহার ১৩.৩৩।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত দেশের মোট জনসংখ্যা ১৫,০০,০০,০০০। যদি দেশটির আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কি.মি. হয়, তবে

= ১৫,০০,০০,০০০১,৪৭,৫৭০

= ১০১৬.৪৭ জন।

অর্থাৎ ঘনত্ব বিবেচনায় উদ্দীপকের দেশটি একটি জনবহুল দেশ। নিচে এটি সমাধানের উপায় আলোচনা করা হলো-

⇒ পরিবার পরিকল্পনার মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি শূন্যের কোঠায় আনা সম্ভম্ব। তাই প্রত্যেকটি পরিবারকে পরিবার পরিকল্পনার প্রতি ইতিবাচক সাড়া প্রদান করতে হবে।
⇒ শিক্ষার হার বৃদ্ধির পাশাপাশি জনগনকে জনাধিক্যের কুফল সম্পর্কে সচেতন করতে হবে।
⇒ বাল্যবিবাহ ও বহুবিবাহ রোধ করতে হবে।
⇒ সীমিত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে কৃষি ও শিল্পে উৎপাদন বৃদ্ধি করতে হবে। এতে জীবনযাত্রার মান উন্নত হবে। উন্নত জীবনযাত্রার লোক পরিবার ছোট রাখতেই বেশি আগ্রহী থাকে।
⇒ দেশের সম্পদ, সুযোগ এবং জাতীয় আয়ের সুষম বণ্টন করতে হবে।
⇒ জনসংখ্যার পুনর্বণ্টন করতে হবে।
সর্বোপরি মানব সম্পদের উন্নয়ন ঘটাতে পারলে উদ্দীপকের জনবহুল দেশটির সমস্যা সমাধান করা সম্ভব।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
93

Related Question

View All
উত্তরঃ

জীবিকা অর্জনের জন্য স্ব-উদ্যোগে উৎপাদন কাজে নিয়োজিত থাকাই হলো আত্মকর্মসংস্থান।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
140
উত্তরঃ

একটি দেশের জনসংখ্যার মধ্যে মৃত্যুর শতকরা অংশকে 'মৃত্যুহার বলে। মৃত্যুহার জনসংখ্যাকে হ্রাস করে বলে জন্মহার অপেক্ষা মৃত্যুহার বেশি হলে জনসংখ্যা হ্রাস পায়। আবার জন্মহার অপেক্ষা মৃত্যুহার কম হলে জনসংখ্যা বৃদ্ধি পায়। বিভিন্ন কারণে মৃত্যুহার হ্রাস পাওয়ায় বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
213
উত্তরঃ

উদ্দীপকে অধ্যক্ষ সাহেবের ছেলে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাস করে গ্রামে এসে মৎস্য খামারের কাজ শুরু করে। বর্তমানে একজন উচ্চশিক্ষিত ছেলে গ্রামে এসে মৎস্য চাষ করবে, এটা কেউ ভাবতেই পারে না। কারণ, এত কষ্ট করে পড়াশোনা করে কেউ গ্রামে গিয়ে মৎস্য চাষ করতে চায় না। তেমনি অধ্যক্ষ সাহেবও চাননি। কিন্তু অধ্যক্ষ সাহেবের ছেলে চায় নিজের উদ্যোগে নিজেকে স্বাবলম্বী করতে। যেকোনো চাকরি করতে গেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অধীনে কাজ করতে হয়। তাদের কথামতো সব কাজকর্ম করতে হয়। নিজের কোনো স্বাধীনতা থাকে না। কিন্তু যখন নিজের উদ্যোগে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, তখন আর কারও অধীন থাকতে হয় না। নিজের স্বাধীনতা বজায় রেখেই কাজ করা যায়।

অতএব বলা যায়, উল্লিখিত কারণেই অধ্যক্ষ সাহেবের ছেলে এমএসসি পাস করেও গ্রামে এসে নিজ উদ্যোগে মৎস্য খামারে কাজ শুরু করেছে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
118
উত্তরঃ

উদ্দীপকে অধ্যক্ষ সাহেবের ছেলে যে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, সেটি হচ্ছে আত্মকর্মসংস্থান। নিচে আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করা হলো-

জীবিকা অর্জনের জন্য স্ব-উদ্যোগে উৎপাদন কাজে নিয়োজিত থাকাকে আত্মকর্মসংস্থান বলে। একজন কর্মক্ষম ও কর্মে ইচ্ছুক ব্যক্তি বেকারত্ব লাঘবে স্বাধীনভাবে কোনো উৎপাদনকর্মে নিয়োজিত হলেই তাকে আত্মকর্মসংস্থান বলে অভিহিত করা হয়। বাংলাদেশের মতো জনাধিক্যের দেশের সব শ্রমশক্তিকে প্রচলিত ধারায় কর্মসংস্থানের সুযোগ দেওয়া সম্ভম্ব নয়।
বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে আত্মকর্মসংস্থান প্রয়োজন। বেকারত্বের কারণে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কম। মাথাপিছু আয় বৃদ্ধির জন্য আত্মকর্মসংস্থান প্রয়োজন। জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আত্মকর্মসংস্থান প্রয়োজন। বেকার জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় কর্মসংস্থান তৈরি করার মতো মূলধন সরকারের না থাকায় আত্মকর্মসংস্থান সরকারের বাজেট ব্যবস্থাপনায় চাপ কমায়। বেকারত্ব ও দরিদ্রতা সামাজিক অস্থিরতার জন্ম দেয়, তাই আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব ও দারিদ্র্য দূর করতে
পারলে সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যায়। আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকার জনগোষ্ঠী উন্নয়নকাজে অংশগ্রহণ করলে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হয়।

উপর্যুক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশের মতো জনবহুল উন্নয়নশীল দেশে আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা অপরিসীম।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
128
উত্তরঃ

জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি হলো, DP = TPTA যেখানে, DP = জনসংখ্যার ঘনত্ব, TP = মোট জনসংখ্যা, TA = মোট আয়তন।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
197
উত্তরঃ

যে জনসংখ্যায় একটি দেশের উৎপাদন ও আয় সর্বোচ্চ হয়, তাকে কাম্য জনসংখ্যা বলে। একটি দেশে প্রাকৃতিক সম্পদ, মূলধন ও প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগিয়ে জনসংখ্যা যে আয়তন/পরিমাণ দ্বারা সর্বোচ্চ মাথাপিছু আয় অর্জিত হয়, সেই জনসংখ্যার আয়তন/পরিমাণকে কাম্য জনসংখ্যা বলা হয়। কাম্য জনসংখ্যায় মোট জনসংখ্যা ও কর্মজীবী জনসংখ্যার অনুপাত স্থির থাকে। তাই উক্ত জনসংখ্যায় পূর্ণ নিয়োগ অবস্থা বর্তমান থাকে এবং জীবনযাত্রার মান উন্নত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
215
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews