একটি লোকজ মেলা

Updated: 1 year ago
উত্তরঃ

একটি লোকজ মেলা

লোকজ মেলা বলতে সাধারণত গ্রামীণ মানুষের হস্তনির্মিত দ্রব্যসামগ্রীর আয়োজন ও প্রদর্শনমূলক মেলাকে বোঝায়। অঞ্চলভিত্তিক এসব মেলায় সাধারণত গান, পুতুলনাচ, যাত্রাপালা প্রভৃতির আয়োজন থাকে। কোথাও কোথাও বায়োস্কোপ-সার্কাস ইত্যাদির আয়োজনও থাকে। আমাদের গ্রাম ডাকাতিয়া নদীর পাড়ে অবস্থিত। প্রতি বছর মাঘ মাসের প্রথম সপ্তাহে নদীর পাড়ে লোকজ মেলা অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী এ মেলায় বাউলরাও আসে। রাতে যাত্রাপালার আসর বসে। মেলার সবখানেই থাকে নিত্যপণ্যে ঠাসা বিভিন্ন মনোহারি দোকান। মাটির হাঁড়ি, লোহার তৈরি বিভিন্ন বস্তু, নকশিকাঁথা ইত্যাদিরও দোকান থাকে। নানা রকম মিষ্টিজাত দ্রব্য মেলার প্রতি শিশুদের আকর্ষণ বাড়িয়ে তোলে। মেলায় দূরদূরান্ত থেকে মানুষ আসে। আমিও প্রতি বছর এ মেলায় অংশগ্রহণ করি। এটি আমাদের অঞ্চলের ঐতিহ্যবাহী মেলা।

146
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews