একদিন কুয়াশার এই মাঠে আমারে পাবে না কেউ

খুঁজে আর, জানি;

হৃদয়ের পথ-চলা শেষ হলো সেই দিন গিয়েছে সে 

শান্ত হিম ঘরে,

অথবা সান্ত্বনা পেতে দেরি হবে কিছুকাল পৃথিবীর 

এই মাঠখানি

ভুলিতে বিলম্ব হবে কিছুদিন; এ মাঠের কয়েকটা 

শালিকের তরে,

আশ্চর্য বিস্ময়ে আমি চেয়ে র'বো কিছুকাল 

অন্ধকার বিছানার কোলে।

Updated: 9 months ago
উত্তরঃ

জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা প্রকৃতির রহস্যময় সৌন্দর্য।

উত্তরঃ

'এশিরিয়া ধুলো আজ- বেবিলন ছাই হয়ে আছে' বলতে সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার বিষয়টি বোঝানো হয়েছে। 

মানুষের গড়া পৃথিবীর অনেক সভ্যতা বিলীন হয়ে গেছে। এশিরীয় ও বেবিলনীয় সভ্যতা এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়। অথচ প্রকৃতির ধ্বংস নেই। প্রকৃতি নিজ রূপ-রস-গন্ধ নিয়ে চিরকাল প্রাণময়। প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য কখনই শেষ হয় না। তাই এশিরিয়া ও বেবিলনের সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হওয়ার কথা উল্লেখ করে মানবসৃষ্ট সভ্যতার নিশ্চিত ধ্বংস হয়ে যাওয়ার বিষয়টি বোঝানো হয়েছে।

উত্তরঃ

উদ্দীপকের সঙ্গে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি হলো মৃত্যুচেতনা। 

পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়। মৃত্যু অনিবার্য ও চিরন্তন। মানুষ মৃত্যুকে অস্বীকার করতে পারে না। মানুষ বেঁচে থাকতে চায়। প্রকৃতির মধ্যে।

'সেইদিন এই মাঠ' কবিতায় কবি প্রকৃতির প্রতি ভালোবাসা এবং প্রকৃতির চিরকালীন ব্যস্ততার কথা প্রসঙ্গে মৃত্যুর কথা বলেছেন। কবিতাটিতে কবির মৃত্যুচেতনার দিকটি প্রকাশ পেয়েছে। কবি বলেছেন তাঁর মৃত্যুতে পৃথিবীতে কোনোকিছুই থেমে থাকবে না। প্রত্যেককেই যে এক সময় চলে যেতে হয়, কবি কবিতায় এ চিরন্তন সত্যের প্রকাশ ঘটিয়েছেন। উদ্দীপকেও কবি একই চেতনার কথা প্রকাশ করেছেন। কবি বলেছেন অন্ধকার বিছানার কোলে বসে অর্থাৎ মৃত্যুর পর তিনি চেয়ে চেয়ে বাংলা প্রকৃতির রূপসৌন্দর্য দেখবেন। প্রকৃতি নিজ নিয়মে চলবে। শুধু তিনিই থাকবেন না। এসব দিক বিচারে তাই বলা যায় যে, উদ্দীপকের সঙ্গে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি হলো মৃত্যুচেতনা।

উত্তরঃ

উদ্দীপক ও 'সেইদিন এই মাঠ' কবিতার মূল সুর এক ও অভিন্ন- মন্তব্যটি যথার্থ।

মৃত্যু এক অনিবার্য সত্য। পরিবর্তনশীলতার মধ্য দিয়ে কেবল ব্যক্তিমানুষের অস্তিত্বই বিলীন হয়। প্রকৃতি থাকে চিরযৌবনা। মানবসৃষ্ট সভ্যতার ধ্বংস আছে, কিন্তু প্রকৃতির ধ্বংস নেই। প্রকৃতির একদিকে পরিবর্তন, অন্যদিকে বিনির্মাণ চলে।

'সেইদিন এই মাঠ' কবিতায় কবি বলেন- প্রকৃতির রহস্যময় সৌন্দর্য ও আনন্দের শেষ নেই। প্রকৃতি চির প্রবহমান। প্রকৃতির অফুরন্ত সৌন্দর্যের গল্প চিরকাল বেঁচে রবে, মানুষকে আনন্দ দেবে। আর মানুষ মৃত্যুর মধ্য দিয়ে পৃথিবী থেকে হারিয়ে যাবে। উদ্দীপকেও এই সত্য বিবৃত হয়েছে। এখানেও কবি অনিবার্য মৃত্যুর কথা বলেছেন। বলেছেন প্রকৃতির সবকিছুই ঠিক থাকবে, যেমন- কুয়াশাচ্ছন্ন মাঠ, মাঠের শালিক ইত্যাদি। শুধু কবি থাকবেন না সেখানে, কবিকে কেউ সেখানে খুঁজে পাবে না। কেবল প্রকৃতি বহমান থাকবে।

উদ্দীপক এবং 'সেইদিন এই মাঠ' কবিতা উভয় ক্ষেত্রেই বলা হয়েছে, মরণশীল ব্যক্তিমানুষ মৃত্যুর মধ্য দিয়ে একদিন চলে যাবে, আর প্রকৃতিতে থাকবে চিরকালের ব্যস্ততা। প্রকৃতির বহমানতা মানবের মৃত্যুতে থেমে যায় না। জগতে মানুষের মৃত্যু রয়েছে, সৌন্দর্যের মৃত্যু নেই। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

923

সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি -

এই নদী নক্ষত্রের তলে

সেদিনো দেখিবে স্বপ্ন -

সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!

আমি চলে যাব বলে

চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে

নরম গন্ধের ঢেউয়ে ?

লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?

সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!

চারিদিকে শান্ত বাতি – ভিজে গন্ধ – মৃদু কলরব;

খেয়ানৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে;

পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল;

এশিরিয়া ধুলো আজ – বেবিলন ছাই হয়ে আছে।
 

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews