একলব্য দ্রোণের কাছে প্রত্যাখ্যাত হয়ে দ্রোণকে গুরু মেনে প্রতিদিন অনুশীলন করত, কখনো হাল ছাড়েনি। তার ধৈর্য, পরিশ্রম ও নিষ্ঠাই তাকে শ্রেষ্ঠ তিরন্দাজ হিসেবে গড়ে তুলেছিল।
Related Question
View Allএকলব্য ছিল এক শিকারির ছেলে। সে ছোটোবেলা থেকেই তির-ধনুকে খুব আগ্রহী ছিল। সে মস্ত বীর হতে চাইত।
একলব্য সারা দিন তির-ধনুক নিয়ে অনুশীলন করত। তার হাতের নিশানা ছিল অব্যর্থ। এই অনুশীলনই ছিল তার আনন্দ ও সাধনা।
একলব্য মস্ত বীর হতে চায়। সে শুনেছিল গুরু দ্রোণ রাজপুত্রদের তির চালনা শেখান। তাই সে চেয়েছিল দ্রোণের কাছেই তির চালনা শিখতে। সে মনে করেছিল এতে তার স্বপ্ন পূরণ হবে।
একলব্য তির চালনা শিখতে চাইলে দ্রোণ বললেন, 'শোনো বাছা, আমি শুধু রাজকুমারদের শিখাই। তুমি ফিরে যাও।'
গুরু দ্রোণ একলব্যকে শিষ্য হিসেবে গ্রহণ করেননি; কারণ তিনি শুধু রাজকুমারদের তির চালনা শেখাতেন। একলব্য রাজপরিবারের কেউ ছিল না। তাই তিনি তাকে শিষ্য হিসেবে গ্রহণ করলেন না।
একলব্য নিজে নিজে অনুশীলন করে তির চালনা শিখেছিল। সে গুরু দ্রোণকে মনে মনে গুরু মানত। পরিশ্রম আর ধৈর্যেই সে সেরা তিরন্দাজ হয়ে ওঠে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!