বোনেরা ভাষা আন্দোলনে শহিদ ভাইদের বাহুতে বেঁধে কেঁদে ওঠে।
লাইনটির মধ্য দিয়ে ভাষা আন্দোলনের শোক প্রকাশিত হয়েছে।
আমাদের ভাষা আন্দোলন সংঘটিত হয়েছিল ফাল্গুন মাসে। 'ফাগুন মাস' কবিতায় ভাষা আন্দোলনের শোকের দিকটিকে ইঙ্গিত করা হয়েছে। এমনকি ফাগুন মাসে যে গোলাপ ফোটে সেই গোলাপকে দেখে মনে হয় সেই গোলাপও যেন অনেক দুঃখী। তাই গোলাপ ফুটলেও তাকে দেখে সেই ভাষা আন্দোলনের নির্মম ইতিহাস মনে পড়ে যায়। প্রশ্নোক্ত চরণে এটাই বোঝানো হয়েছে।
উদ্দীপকে 'ফাগুন মাস' কবিতার ভাষা আন্দোলনের দিকটি প্রতিফলিত হয়েছে।
বাংলা ভাষা আমাদের অহংকার। এই ভাষার জন্য বাংলার সূর্যসন্তানরা জীবন দিয়েছেন। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই মাতৃভাষা বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে।
উদ্দীপকের কবিতাংশে একুশে ফেব্রুয়ারির মাহাত্ম্যের কথা প্রকাশ পেয়েছে। কবি মনে করেন একুশে ফেব্রুয়ারির মধ্যেই নিহিত রয়েছে মাতৃভাষাকে লালন করার নিরাপত্তা, আমাদের অনুভূতি, জাতিসত্তা ও চেতনা। কারণ আমরা অনেক ত্যাগের বিনিময়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছি। 'ফাগুন মাস' কবিতায়ও ভাষা আন্দোলনের দিকটি প্রকাশ পেয়েছে। ফাগুন মাসে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য আমাদের পূর্বপুরুষরা আত্মত্যাগ করেন। তাঁদের আত্মত্যাগের গৌরবে . আমরা সাহসী হয়ে উঠি। তাই বলা যায় যে, উদ্দীপকে 'ফাগুন মাস' কবিতার ভাষা আন্দোলনের দিকটি প্রতিফলিত হয়েছে।
'একুশে ফেব্রুয়ারিই বাঙালির জীবনে সাহসের উৎস'- উদ্দীপক ও আলোচ্য কবিতার এটিই মূল বিষয়। মন্তব্যটি যথার্থ।
আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য নানা রকম ত্যাগ স্বীকার করেছেন। এ ত্যাগের মহিমায় আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ। তাঁরা আমাদের শক্তি ও সাহস জোগায়।
উদ্দীপকের কবিতাংশের কবি মাতৃভাষার প্রতি গভীর মমতা প্রকাশ করেছেন। কবির মতে ভাষা আন্দোলন আমাদের অনুভূতিতে জড়িয়ে রয়েছে। মিশে আছে আমাদের জাতিসত্তার সঙ্গে। আমাদের যত সংগ্রামী চেতনা জাগ্রত হয়েছে তার পেছনে কাজ করেছে একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনকারীদের আত্মত্যাগের চেতনা। 'ফাগুন মাস' কবিতায়ও কবি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের স্মৃতিচারণ করেছেন। কবি বলেছেন ভাষার মর্যাদা রক্ষা করতে এদেশের সাহসী সন্তানদের রাজপথে রক্তদানের কথা। পূর্বপুরুষদের এই আত্মত্যাগ আমাদের সাহসী করে তোলে। তাঁরা আমাদের সংগ্রামী চেতনার সঙ্গে জড়িয়ে থাকে সবসময়।
উদ্দীপক ও আলোচ্য কবিতা উভয় জায়গায় ভাষা আন্দোলনের কথা ব্যক্ত হয়েছে। ব্যক্ত করা হয়েছে ভাষাশহিদদের গৌরবময় আত্মত্যাগ যা আমাদের চেতনাকে জাগ্রত রাখে, আমরা সাহস আর শক্তি পাই। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
Related Question
View Allআমার পঠিত 'ফাগুন মাস' কবিতার প্রথম চরণে ফাগুনকে ভীষণ দস্যি মাস বলা হয়েছে।
ফাগুন মাস ভাষাশহিদদের স্মৃতিবিজড়িত বলে এ মাসে দুঃখী গোলাপ ফোটে।
'ফাগুন মাস' কবিতায় তুলে ধরা হয়েছে শোক ও বেদনার গভীর অনুভূতি। এ মাসে আমরা ভাষাশহিদদের জন্য অনুভব করি দুঃখ ও মমতা। তাঁদের আত্মদানে একই সঙ্গে আমরা দুঃখী ও সাহসী হয়ে উঠি। আমাদের প্রত্যেকের ভেতরেই গোলাপ ফুলের মতো একেকটা শহিদ মিনার জেগে ওঠে। এই অনুভূতি প্রকাশ করতে গিয়ে কবি বলেছেন 'ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটে।'
চিত্রকর্মটিতে আমার পঠিত 'ফাগুন মাস' কবিতার বিষয়গত মিল রয়েছে। এখানে ভাষা আন্দোলন ও ভাষার জন্য আত্মত্যাগের অনুভূতি প্রকাশ পেয়েছে।
একুশের ভাষা আন্দোলন বাঙালির জাতীয় জীবনে এক গভীর তাৎপর্যময় ঘটনা। এই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির প্রিয় মাতৃভাষা বাংলা রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা পায়।
উদ্দীপকের চিত্রটি আমাদের ভাষা আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়। এ চিত্রে মাতৃভাষার বর্ণমালা দেখতে পাই যা বাঙালির শ্রেষ্ঠ অহংকার। 'ফাগুন মাস' কবিতায় কবি ফাগুন মাস কেন আমাদের হৃদয়ে চির অম্লান তার বর্ণনা দিয়েছেন। ফাগুন মাসের ৮ তারিখ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন সংঘটিত হয় এবং অনেকে প্রাণ দেন। মাতৃভাষার জন্য যে আত্মত্যাগ তা কবিতার শেষ কয়টি চরণে' উপস্থাপন করা হয়েছে। এসব দিক বিবেচনায় উদ্দীপকের চিত্রটি ও পঠিত 'ফাগুন মাস' কবিতা ভাষা আন্দোলন ও আত্মত্যাগের দিকের সঙ্গে অভিন্ন হয়ে উঠেছে।
"চিত্রকর্মটি 'ফাগুন মাস' কবিতার ভাবকে ধারণ করেছে।"-মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত হয়েছে।
বীর বাঙালি জাতি তাদের প্রিয় মাতৃভাষার শত্রুদের প্রচণ্ড সাহস নিয়ে রুখে দিয়েছিল। এদেশের সাহসী সন্তানেরা যেভাবে সংগ্রাম করেছিল সেটা অতুলনীয়। তাঁদের আত্মত্যাগ ও সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতি বিভিন্ন সংগ্রামে বিজয়ী হয়।
'ফাগুন মাস' কবিতায় বলা হয়েছে বাংলা মায়ের সাহসী সন্তানরা জীবনকে তুচ্ছজ্ঞান করে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। যার জন্য আমরা আজ বাংলায় কথা বলতে পারছি। দেশ ও দেশের মানুষের প্রতি অসীম ভালোবাসার কারণেই তাঁরা এ রকম আত্মত্যাগ করতে পেরেছিলেন। উদ্দীপকের চিত্রকর্মটি দেখে ভাষা আন্দোলন সম্পর্কে শিশুরা জানতে আগ্রহী হবে এবং ভাষা আন্দোলনের ইতিহাস শুনলে তাদের মধ্যেও আত্মত্যাগের মতো মহৎ অনুভূতি জাগ্রত হবে।
উদ্দীপকের চিত্রকর্মটি ভাষার জন্য আত্মত্যাগের বিজয়গাথা এবং বাঙালি জাতির অহংকারের প্রতীক। এভাবেই উদ্দীপকের চিত্রকর্মটি 'ফাগুন মাস' কবিতার ভাবকে ধারণ
'ফাগুন মাস' কবিতার রচয়িতা হুমায়ুন আজাদ।
ফাগুন মাসে গাছে গাছে সবুজ রঙের নতুন পাতা গজায়। এই সবুজের সমারোহকেই 'সবুজের আগুন' বলা হয়েছে।
বসন্ত ঋতুর প্রথম মাস ফাগুন বা ফাল্গুন। এ মাসে গাছে গাছে সবুজ রঙের নতুন পাতা গজিয়ে ওঠে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফোটে অসংখ্য লাল, ফুল। 'সবুজের আগুন' বলতে কবি বসন্ত প্রকৃতিতে সবুজের সমারোহকেই বুঝিয়েছেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!