একুশে ফেব্রুয়ারি
বাংলাদেশের ইতিহাসে ২১শে ফেব্রুয়ারি একটি স্মরণীয় দিন। মহান একুশে ফেব্রুয়ারির স্মৃতি ও মহিমা আমাদের জাতীয় চেতনার সঙ্গে মিশে আছে। ব্রিটিশ দুঃশাসনের অবসানের মধ্য দিয়ে ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয় দুটি রাষ্ট্রে। সে অনুযায়ী আমরা পাকিস্তান রাষ্ট্রের অংশে পরিণত হই। পাকিস্তানের পূর্ব অংশে বাস করতাম আমরা। কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসকরা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে প্রথমেই আমাদের প্রাণের প্রিয় বাংলা ভাষাকে নিয়ে চক্রান্ত শুরু করে। তারা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করে। প্রতিক্রিয়ায় বিক্ষোভে ফেটে পড়ে বাঙালি। এ দেশের ছাত্রসমাজের দুর্বার আন্দোলনের মুখে শাসকগোষ্ঠী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারি করে। কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ ছাত্রসমাজ ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে বর্বর পাকিস্তানি শাসকদের নির্দেশে পুলিশ মিছিলে নির্বিচারে গুলি চালায়। এতে সালাম, বরকত, রফিক, শফিউরসহ আরও অনেকে শহিদ হন। জীবনের বিনিময়ে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করেন তাঁরা। পরবর্তীকালে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা পায়। এরপর থেকে এ ঘটনার স্মরণে ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৯৯ সালে ভাষার জন্য আত্মত্যাগের এই বিরল ঘটনাকে সম্মান জানিয়ে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। তখন থেকে প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বের প্রতিটি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। একুশে ফেব্রুয়ারি আমাদের মুক্তির চেতনা। এ চেতনাকে আমাদের লালন করতে হবে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!