ফেরেশতারা আল্লাহর হুকুমে কাজ করেন।
টাকওয়ালার মাথায় চুল গজানোর জন্য ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন।
আল্লাহর হুকুমে জনৈক ফেরেশতা টাকওয়ালার কাছে গেলেন। - ফেরেশতা জানতে চাইলেন সে কী সবচেয়ে বেশি ভালোবাসে। জবাবে টাকওয়ালা তার টাক সেরে গিয়ে মাথায় চুল গজানোর, অভিপ্রায় ব্যক্ত করে। ফেরেশতা তখন তার মাথায় হাত বুলিয়ে দেন। এতে তার টাক সেরে যায়। তার মাথায় চুল গজিয়ে ওঠে।
উদ্দীপকের করিমের সাথে 'সততার পুরস্কার' গল্পের অন্ধ লোকটির সাদৃশ্য রয়েছে।
সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। সৎ ব্যক্তিকে সবাইকে বিশ্বাস করেন ভালোবাসেন। আল্লাহর করুণাও তার ওপর বর্ষিত হয়। সৌভাগ্য সবসময় তার সাথে থাকে।
উদ্দীপকের করিম একজন সৎ ছেলে। এক ব্যবসায়ী বিশ্বাস করে তার ওপর দোকানের সমস্ত দায়িত্ব দিয়ে যান। দুর্বিপাকে পড়ে তিনি সময়মতো আসতে না পারলেও করিম সততার সাথে তার ব্যবসায় দেখাশোনা করে এবং লোকটি ফিরে এলে তাকে তার আমানত ফিরিয়ে দিতে চায়। 'সততার পুরস্কার' গল্পের অন্ধ লোকটিও আল্লাহ্ অনুগ্রহের কথা স্মরণ রাখে এবং ফকিরবেশী ফেরেশতাকে সাহায্য করতে চায়। এই সৎ ব্যক্তির সাথেই উদ্দীপকের করিমের সাদৃশ্য রয়েছে।
"উদ্দীপকটি 'সততার পুরস্কার' গল্পের মূলভাবের ধারক।"-মন্তব্যটি যথার্থ।
মানুষের বিভিন্ন গুণের মধ্যে সততা অন্যতম শ্রেষ্ঠ গুণ। যিনি সততার সাথে কাজ করেন তিনি জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেন। তিনি মানুষের ভালোবাসা এবং সৃষ্টিকর্তার অনুগ্রহ পান।
উদ্দীপকে সততার পুরষ্কার সম্পর্কে আলোচনা করা হয়েছে। করিম নামের এক বালককে এক ব্যবসায়ী দোকানের দায়িত্ব দিয়ে বাইরে যান এবং নানা দুর্বিপাকে পড়ে সময়মতো তিনি ফিরতে পারেন না। করিম সততার সাথে দীর্ঘদিন দোকান পরিচালনা করে এবং ব্যবসায়ী ফিরে এলে তাঁকে তার ব্যবসায় ফিরিয়ে দিতে চায়। ব্যবসায়ী করিমের সততায় মুগ্ধ হয়ে সবকিছু তাকে দিয়ে তার সততার পুরস্কার দেন।
'সততার পুরস্কার' গল্পের মূলভাবও একই ধরনের।
'সততার পুরষ্কার' গল্পে দেখা যায় আরব দেশে তিনজন লোককে পরীক্ষার জন্য আল্লাহ ফেরেশতা প্রেরণ করেন। তাদের মধ্যে ধবলরোগী ও টাকওয়ালা সততার পরীক্ষায় পাস করতে না পারলেও অন্ধ লোকটি সততার পরিচয় দেয়। অপর দুজন তাদের লোভ ও অকৃতজ্ঞতার শাস্তি পায় এবং অন্ধ লোকটি তার সততার পুরষ্কার পায়। গল্পের এই মূলভাবটিই উদ্দীপকটি ধারণ করেছে।
Related Question
View Allস্বর্গীয় দূত তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন।
মানুষকে পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন।
ফেরেশতা হলেন আল্লাহর দূত। আল্লাহর হুকুমে তাঁরা সকল কাজ করে থাকেন। আল্লাহ আরব দেশের তিনটি লোককে পরীক্ষার জন্য এক ফেরেশতাকে পাঠিয়েছিলেন। ফেরেশতা মানুষের রূপ ধরে ঐ তিন ব্যক্তির কাছে গিয়েছিলেন, যেন তাঁর আসল পরিচয় বোঝা না যায়। এতে করে পরবর্তীতে সেই মানুষদের সততার পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছিল।
কালাম ও আবুলের কাজের মধ্যে 'সততার পুরস্কার' গল্পের অকৃতজ্ঞতা ও স্বার্থপরতার দিকটি প্রতিফলিত হয়েছে।
আরব দেশের তিন জন অসহায় ও রোগাক্রান্ত লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। ফেরেশতার অনুগ্রহে এই তিন জনেরই শারীরিক ত্রুটি দূর হলো। শুধু তাই নয়, ফেরেশতার কৃপায় প্রথম জন একটি উট থেকে বহু উটের, দ্বিতীয় জন একটি গাভি থেকে বহু গাভির এবং তৃতীয় জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল। কিন্তু কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেশতা গরিব বিদেশির ছদ্মবেশে এদের কাছে হাজির হলেন। তিনি একেক জনের কাছে গিয়ে তাদের আগের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বললেন। প্রথম দুজন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেশতাকে খালি হাতে বিদায় দিল। যার মাধ্যমে তাদের স্বার্থপরতার দিকটি ফুটে ওঠে।
উদ্দীপকেও আমরা দেখতে পাই হাজি সাহেব জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা ও কালামকে ভ্যানগাড়ি কিনে দিলে তারা স্বাবলম্বী হয়। কিছুদিন পর হাজি সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালে আবুল ও কালাম কোনো সাহায্য করেনি। সুতরাং এখানেও স্বার্থপরতা ও অকৃতজ্ঞতার দিকটি প্রতিফলিত হয়েছে।
'সততার পুরস্কার' গল্পের মূল শিক্ষা হলো সততা, পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন যা উদ্দীপকে হাফিজের কাজের মধ্যে প্রতিফলিত হয়েছে।
'সততার পুরস্কার' গল্পে ফেরেশতার অনুগ্রহে অন্ধ ব্যক্তিটির চোখ ভালো হয়ে যায় এবং তার অবস্থার উন্নতির জন্য তাকে একটি গাভিন ছাগল দেয়। ধীরে ধীরে সে একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে যায়। কিছুদিন পর তাকে পরীক্ষা করার জন্য ফেরেশতা বিপদগ্রস্ত এক বিদেশির ছদ্মবেশে হাজির হলেন। ফেরেশতা তার দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে কিছু সাহায্য করতে বললেন। সে নির্দ্বিধায় ফেরেশতার ইচ্ছামতো সব কিছু দিতে রাজি হলো। আল্লাহ তার উপর খুশি হলেন ও তার সম্পদ তারই রয়ে গেল। তাই গল্পটির মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন ও সৎ লোককে যথাযথ পুরস্কার দেন।
উদ্দীপকে আমরা দেখি যাকাতের টাকা থেকে হাফিজকে একটি সেলাই মেশিন কিনে দেওয়া হয়। কিছুদিন পর হাজি সাহেব তাকে পরীক্ষা নেওয়ার জন্য এক ভিক্ষুককে পাঠালে সে ভিক্ষুককে বিনা পয়সায় তার জামা সেলাই করে দেয়। সুতরাং তার মধ্যে সততা, পরোপকার ও নৈতিক মূল্যবোধ রয়েছে।
উপরের আলোচনা থেকে বলা যায়, হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত।
'সততার পুরস্কার' গল্পে কৃতজ্ঞ ব্যক্তি অন্ধ লোকটি।
ধবলরোগী ফেরেশতার কাছে তার রোগের কথা বলতে গিয়ে উক্ত কথাটি বলে।
আল্লাহর হুকুমে ফেরেশতা ধবলরোগীর কাছে গিয়ে জানতে চান সে কী সবচেয়ে ভালোবাসে। জবাবে সে বলে তার গায়ের ধবল রোগ যদি ভালো হয় তবে সে সবচেয়ে সুখী হবে। কারণ এই রোগকে সবাই খুব ঘৃণা করে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!