এক বিকেলে মাসুদ নদীর ধারে বেড়াতে যায়। সে খুব গরম অনুভব করছিল ও ঘামছিল। তারপর দক্ষিণ-পশ্চিম আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং সেদিক থেকে শক্তিশালী বাতাস প্রবাহিত হওয়া শুরু করে। তার ভাই তমাল লক্ষ করে যদিও জুলাই মাসে সূর্যের তাপ আমাদের দেশে লম্বভাবে পড়ে। তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি পায় না এবং আমরা খুব বেশি গরম অনুভব করি না। সে বলে, "এ সময়টি কৃষির জন্য উপযুক্ত।"

Updated: 1 year ago
উত্তরঃ

একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার উপাদানগুলোর দৈনন্দিন অবস্থায় দীর্ঘদিনের গড় অবস্থাকে জলবায়ু বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 years ago
উত্তরঃ

বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে জীবিকা সংস্থান কষ্টসাধ্য। এসব অঞ্চলে ভালো রাস্তাঘাট বা রেল যোগাযোগের অভাব রয়েছে। এছাড়াও অনুন্নত যাতায়াত ব্যবস্থা, জীবনধারণের প্রয়োজনীয় উপকরণসমূহের অভাব, শিক্ষা ও চিকিৎসার অভাব, বনভূমি ও ভূপ্রকৃতিগত কারণে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে স্বল্প সংখ্যক মানুষ বসবাস করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 years ago
উত্তরঃ

মাসুদের পর্যবেক্ষণে বাংলাদেশের গ্রীষ্মকাল ঋতুটি প্রতিফলিত হয়েছে।

মার্চ থেকে মে মাস পর্যন্ত বাংলাদেশে গ্রীষ্মকাল। এটি বাংলাদেশের উষ্ণতম ঋতু। এ সময় সামুদ্রিক বায়ুর প্রভাবে দেশের দক্ষিণ থেকে উত্তর দিকের তাপমাত্রা ক্রমান্বয়ে বেশি থাকে। গ্রীষ্মকালে সূর্য উত্তর গোলার্ধের কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী হওয়ায় বায়ুর চাপের পরিবর্তন হয় এবং বাংলাদেশের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হতে থাকে। একই সময়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক ও শীতল বায়ু প্রবাহিত হয়। এর ফলে এক ধরনের ঝড়ের সৃষ্টি হয়। এ ঝড়কে কালবৈশাখী ঝড় বলে। উদ্দীপকের মাসুদ নদীর ধারে বেড়াতে গিয়ে খুব গরম অনুভব করছিল ও ঘামছিল। তারপর দক্ষিণ-পশ্চিম আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং সেদিক থেকে শক্তিশালী বাতাস প্রবাহিত হতে শুরু করে। অর্থাৎ মাসুদ গ্রীষ্ম ঋতুর অন্যতম প্রধান  বৈশিষ্ট্যসমূহ তথা উচ্চ তাপমাত্রা ও কালবৈশাখি ঝড় প্রত্যক্ষ করে।

অতএব বলা যায় যে, মাসুদের পর্যবেক্ষণে বাংলাদেশের গ্রীষ্মকাল ঋতুটি প্রতিফলিত হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 years ago
উত্তরঃ

তমালের পর্যবেক্ষণে বর্ষাকাল ঋতুটি প্রতিফলিত হয়েছে।

বাংলাদেশে জুন হতে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল। জুন মাসের শেষদিকে মৌসুমি বায়ুর আগমনের সাথে সাথে বাংলাদেশে বর্ষাকাল শুরু হয়। এ সময় সূর্য বাংলাদেশের ওপর লম্বভাবে কিরণ দেওয়ায় এখানে অতিরিক্ত তাপ অনুভূত হওয়ার কথা। কিন্তু এ ঋতুতে অধিক বৃষ্টিপাত হয় বলে তাপমাত্রা যেরূপ বৃদ্ধি পাওয়ার কথা সেরূপ বৃদ্ধি পায় না। তমালের পর্যবেক্ষণে উক্ত ঋতুর বৈশিষ্ট্যই ধরা পড়েছে। বাংলাদেশের মোট বৃষ্টিপাতের পাঁচ ভাগের চার ভাগ বৃষ্টিপাত বর্ষাকালেই হয়ে থাকে। ফলে চাষাবাদের জন্য পর্যাপ্ত পরিমাণ পানির সরবরাহ নিশ্চিত হয়। এছাড়াও প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার ফলে জমিতে পলির আস্তরণ পড়ে যা চাষাবাদের জমিকে খুবই উর্বর করে। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাতের ফলে বিভিন্ন রকমের ফসল ও ফল প্রচুর পরিমাণে জন্মায়। সর্বোপরি বর্ষাকাল বাংলাদেশের অন্যান্য ঋতুর তুলনায় চাষাবাদের জন্য সর্বাপেক্ষা উপযুক্ত সময়। এ সময় পর্যাপ্ত পরিমাণ সেচের পানি, আবহাওয়া ও তাপমাত্রার কারণে কৃষির জন্য বর্ষাকাল আদর্শ সময় হিসেবে বিবেচিত হয়।

সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বর্ষা ঋতু নিয়ে তমালের করা মন্তব্যটি সঠিক এবং যথার্থ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 years ago
294

Related Question

View All
উত্তরঃ

বস্তুত বাংলাদেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাংশের পাহাড়িয়া অংশ ব্যতীত প্রায় সমগ্র দেশটিই বঙ্গোপসাগরে প্রবাহিত নদ-নদীর পলল দ্বারা গঠিত সমভূমি। বাংলাদেশের ভূখণ্ড উত্তর হতে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু হয়ে অবস্থিত। ফলে বাংলাদেশের নদনদী, উপনদী ও শাখানদীগুলো উত্তর দিক হতে দক্ষিণে অর্থাৎ বঙ্গোপসাগরের অভিমুখে প্রবাহিত হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 years ago
987
উত্তরঃ

মানচিত্রের 'A' চিহ্নিত অঞ্চলটি হচ্ছে প্লাইস্টোসিনকালের সোপানসমূহ বা চত্বরভূমি।

বাংলাদেশের মোট ভূমির ৮% এলাকা নিয়ে এ অঞ্চল গঠিত। আনুমানিক ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলা হয়। এ সময়ের আন্তঃবরফগলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এসব চত্বরভূমি গঠিত হয়েছিল বলে অনুমান করা হয়। প্লাইস্টোসিনকালের সোপানসমূহকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড়। নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে বরেন্দ্রভূমি গঠিত। এর আয়তন ৯,৩২০ বর্গকিলোমিটার। প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা ৬ থেকে ১২ মিটার। এ অঞ্চলের মাটি ধূসর ও লালচে বর্ণের।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 years ago
558
উত্তরঃ

চিত্রের 'B' চিহ্নিত স্থানটি টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে নির্দেশ করায় এখানে ছোটবড় পাহাড়-পর্বত অধিক পরিলক্ষিত হবে এবং 'C' চিহ্নিত অঞ্চলটি সাম্প্রতিককালের প্লাবন সমভূমি বিধায় এখানে নদীনালাসহ অধিক ঘনবসতি পরিলক্ষিত হবে।

'B' স্থানটি টারশিয়ারি যুগের পাহাড়সমূহ যা বাংলাদেশের মোট ভূমির ১২% এলাকা নিয়ে গড়ে উঠেছে। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ এ অঞ্চলের অন্তর্গত। আবার ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার উত্তর ও উত্তর-পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণের পাহাড়গুলো নিয়ে এ অঞ্চল গঠিত। ফলে বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিওডংসহ ছোটবড় বেশকিছু টিলা জাতীয় পাহাড় টারশিয়ারি যুগের পাহাড় হিসেবে আমাদের ভূখন্ডে শোভা পাচ্ছে। আর 'C' চিহ্নিত অঞ্চলটি হলো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। বাংলাদেশের প্রায় ৮০% ভূমি নদীবিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। তবে এ সমভূমি একদিনে সৃষ্টি হয়নি। সমতল ভূমির ওপর দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হওয়ার কারণে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে বন্যার সঙ্গে পরিবাহিত পলিমাটি সঞ্চিত হয়ে এ প্লাবন সমভূমি গঠিত হয়েছে। এ প্লাবন সমভূমির আয়তন প্রায় ১,২৪,২৬৬ বর্গ কিলোমিটার। সমগ্র সমভূমির মাটির স্তর খুব গভীর এবং ভূষি খুবই উর্বর। ফলে কৃষিজাত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে তা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আর তাই সাম্প্রতিককালের প্লাবন সমভূমিতে ঘনবসতি অধিক পরিলক্ষিত হবে এটাই স্বাভাবিক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 years ago
560
উত্তরঃ

বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহের মধ্যে অন্যতম একটি পাহাড় হচ্ছে চিকনাগুল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 years ago
1k
উত্তরঃ

কালবৈশাখি এক প্রকার ঝড়। গ্রীষ্মকালে সূর্য উত্তর গোলার্ধের কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী হওয়ায় বায়ুর চাপের পরিবর্তন হয় এবং বাংলাদেশের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হতে থাকে। একই সময়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক হতে শুষ্ক ও শীতল বায়ু প্রবাহিত হয়ে যে ঝড়ের সৃষ্টি করে সে ঝড়কেই কালবৈশাখি ঝড় বলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 years ago
435
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews